মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬ এ ০৩:১১:৪২ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •       • চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •       • নরসিংদীতে বাসার গ্রিল কেটে ৫০ লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার চুরি •       • কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেপ্তার •       • মাদরাসায় বলাৎকার ও অশালীন ঘটনা বন্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার: ধর্মমন্ত্রী •       • বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর অনশন •       • মাদারগঞ্জে গাছে মরিচ আসতেই অজানা মড়ক: লোকসানের মুখে কৃষকরা, দেখা মেলেনি কৃষি কর্মকর্তার •       • মুরাদনগরে সাবেক মেম্বারের বসতঘরে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, ১৫ লাখ টাকার ক্ষতি •       • রাজধানীতে বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৩৭ •       • মুরাদনগরে ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি হোসেন গ্রেফতার •

মার্কিন তহবিল স্থগিত নিয়ে প্রত্যাশিত প্রতিক্রিয়া: পররাষ্ট্র উপদেষ্টা

মার্কিন তহবিল স্থগিত নিয়ে প্রত্যাশিত প্রতিক্রিয়া: পররাষ্ট্র উপদেষ্টা

ঢাকা প্রেস নিউজ

 

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে যুক্তরাষ্ট্র বিদেশে সব ধরনের সহায়তা কার্যক্রম স্থগিত করেছে। এর অংশ হিসেবে ইউএসএইডের অর্থায়নে বাংলাদেশে চলমান প্রকল্প ও কর্মসূচি বন্ধ হওয়ার বিষয়টিকে প্রত্যাশিত বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।
 

রবিবার (২৬ জানুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ প্রতিক্রিয়া জানান।


পররাষ্ট্র উপদেষ্টা বলেন, “আমি এ বিষয়ে এখনই কিছু বলতে পারব না। কারণ, আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ সরকারকে কিছু জানানো হয়নি। তবে যুক্তরাষ্ট্র যে ৯০ দিনের জন্য তহবিল স্থগিত করেছে, এটি মোটামুটি প্রত্যাশিত ছিল। প্রেসিডেন্ট ট্রাম্প নির্বাচনের আগেই বলেছিলেন যে তিনি এ ধরনের তহবিল নতুন করে মূল্যায়ন করবেন। তাই এটি অনেকটা অনুমেয় ছিল।”


তিনি আরও বলেন, “আমরা একটি নতুন বাস্তবতায় প্রবেশ করছি। মার্কিন যুক্তরাষ্ট্রে নতুন প্রেসিডেন্ট এসেছেন, যার নীতিমালা আগের থেকে ভিন্ন। আমাদের এ পরিস্থিতিতে নিজেদের স্বার্থরক্ষার উপায় খুঁজে বের করতে হবে এবং ভবিষ্যতের পদক্ষেপ নির্ধারণ করতে হবে।”


একই দিন বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক ব্রিফিংয়ে প্রেস সচিব শফিকুল আলম জানান, রোহিঙ্গাদের জন্য যুক্তরাষ্ট্রের সহায়তা বন্ধ হচ্ছে না। তিনি বলেন, “এ জন্য প্রধানমন্ত্রী ডোনাল্ড ট্রাম্পকে ধন্যবাদ জানিয়েছেন। রোহিঙ্গা ইস্যুতে সরকার এ বছর একটি আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করবে, যেখানে ১৭০টি দেশ অংশ নেবে। জাতিসংঘ এই সম্মেলনের সহ-আয়োজক হিসেবে থাকবে।”
 

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই বক্তব্যগুলো সামগ্রিক পরিস্থিতি নিয়ে সরকারের পরিকল্পনা এবং ভবিষ্যৎ পদক্ষেপের ওপর গুরুত্বারোপ করে।