মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬ এ ০১:০৭:০১ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •       • চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •       • নরসিংদীতে বাসার গ্রিল কেটে ৫০ লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার চুরি •       • কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেপ্তার •       • মাদরাসায় বলাৎকার ও অশালীন ঘটনা বন্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার: ধর্মমন্ত্রী •       • বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর অনশন •       • মাদারগঞ্জে গাছে মরিচ আসতেই অজানা মড়ক: লোকসানের মুখে কৃষকরা, দেখা মেলেনি কৃষি কর্মকর্তার •       • মুরাদনগরে সাবেক মেম্বারের বসতঘরে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, ১৫ লাখ টাকার ক্ষতি •       • রাজধানীতে বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৩৭ •       • মুরাদনগরে ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি হোসেন গ্রেফতার •

বাংলাদেশ — পাতা ২৯৭

নরসিংদীতে স্কুলছাত্রীকে কুপিয়ে হত্যা, মা গুরুতর আহত

  নরসিংদীর সদর উপজেলায় ঘরে ঢুকে সুমনা আক্তার তিথি (১৩) নামে এক মাদরাসাছাত্রীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ সময় তার মা আসমা বেগম (৪০) গুরুতর আহত হন। সোমবার (২৭ জানুয়ারি) রাত ১০টার দিকে শেখেরচর-বাবুরহাট বাজার-সংলগ্ন মোফাজ্জল হোসেনের বাড়িতে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত ও আহত দুজনই চা-দোকানি মোফাজ্জল হোসেনের স্ত্রী ও মেয়ে।   মঙ্গলবার (২৮ জানুয়ারি)...



নিলামে উঠল সাবেক ২৪ এমপির বিলাসবহুল গাড়ি

ঢাকা প্রেস নিউজ   শুল্কমুক্ত আমদানি সুবিধা বাতিল হওয়ার পর, অবশেষে নিলামে তোলা হয়েছে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের সাবেক ২৪ সংসদ সদস্যের (এমপি) বিলাসবহুল গাড়ি। উচ্চ সিসির এসব গাড়ির বিক্রির অর্থ সরকারি কোষাগারে জমা হবে।   চট্টগ্রাম কাস্টমসের রাজস্ব কর্মকর্তা বিজন কুমার তালুকদার জানান, আজ সোমবার (২৭ জানুয়ারি) থেকে ই-অকশনের ওয়েবসাইটে আগ্রহীরা নিলামের ক্যাটা...


কুমিল্লায় বীমা কর্মীসহ ৩ মরদেহ উদ্ধার

  কুমিল্লার তিন উপজেলায় পৃথক স্থান থেকে তিনটি মরদেহ উদ্ধার করেছে পুলিশ, এর মধ্যে একজন বীমা কর্মীও রয়েছেন।   সোমবার (২৭ জানুয়ারি) সকালে কুমিল্লার লাকসাম উপজেলার আবাসিক ড্রিম হোটেল থেকে এক বীমা কর্মীর মরদেহ উদ্ধার করা হয়। এর আগে রোববার রাতে কুমিল্লার সদর দক্ষিণ ও মনোহরগঞ্জ উপজেলা থেকে আরও দুটি মরদেহ উদ্ধার করা হয়।   কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার আরা...


৪৪তম বিসিএসের মৌখিক পরীক্ষার সূচি প্রকাশ, ৯০০ প্রার্থী অংশগ্রহণ করবে

ঢাকা প্রেস নিউজ   ৪৪তম বিসিএসের লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মধ্যে সাধারণ এবং কারিগরি/পেশাগত ক্যাডারের ৯০০ জন প্রার্থী মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য নির্বাচিত হয়েছেন। সরকারি কর্ম কমিশন (পিএসসি) এই প্রার্থীদের জন্য মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশ করেছে।   পিএসসির বিজ্ঞপ্তি অনুযায়ী, ৯ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এই পরীক্ষা ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত চ...


সাবেক বিচারপতি মানিকের মৃত্যু নিয়ে কারা কর্তৃপক্ষের বিবৃতি

ঢাকা প্রেস নিউজ   ঢাকা কেন্দ্রীয় কারাগারে বন্দী সাবেক বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিকের মৃত্যুর খবরটি গুজব হিসেবে জানিয়েছে কারা কর্তৃপক্ষ। তারা নিশ্চিত করেছে, মানিক সুস্থ আছেন এবং তার মৃত্যু নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো খবরটি মিথ্যা।   সোমবার (২৭ জানুয়ারি) সকাল থেকে ফেসবুকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে বন্দী সাবেক বিচারপতি মানিকের মৃত্যুর...


বান্দরবানে সেনাবাহিনীর অভিযানে কেএনএফের দুই সন্ত্রাসী গ্রেপ্তার

  বান্দরবানের রুমা উপজেলার কেপলংপাড়া এলাকায় অভিযান চালিয়ে কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) দুই সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে বাংলাদেশ সেনাবাহিনী।   সোমবার (২৭ জানুয়ারি) গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এই বিশেষ অভিযান পরিচালিত হয় বলে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে।   সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সেনাবাহিনীর একটি অপারেশন...


নির্বাচন কমিশনার সানাউল্লাহ: রংহীন স্বচ্ছ পাত্রের মতো থাকতে চাই

ঢাকা প্রেস নিউজ   নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ বলেছেন, "আমরা রংহীন স্বচ্ছ পাত্রের মতো থাকতে চাই।"   তিনি এই মন্তব্য করেন সোমবার (২৭ জানুয়ারি) বেলা ১১টায় পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত এক মতবিনিময় সভায়। সভাটি অনুষ্ঠিত হয় ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমের অংশ হিসেবে নতুন ভোটার ও সরকারি কর্মকর্তাদের...


বাংলাদেশের স্বার্থ রক্ষা করে ভারত-চীনকে বাঁধ নির্মাণের আহ্বান পরিবেশ উপদেষ্টার

  বাংলাদেশের স্বার্থ অক্ষুণ্ন রেখে উজানের দেশ ভারত ও চীনকে বাঁধ নির্মাণে সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।   সোমবার (২৭ জানুয়ারি) ফরিদপুর নদী গবেষণা ইনস্টিটিউটের সার্কিট হাউজে অনুষ্ঠিত বোর্ড সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ আহ্বান জানান।   রিজওয়ানা হাসান বলেন, চীনের তিব্বতে বৃহৎ জ...


নিখোঁজের ৭ দিন পর পুকুর থেকে শিশুর মরদেহ উদ্ধার

  নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় ১৮ মাস বয়সী এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তবে তাৎক্ষণিকভাবে শিশুটির মৃত্যুর কারণ জানাতে পারেনি তারা।   সোমবার (২৭ জানুয়ারি) বিকেল ৪টার দিকে ছয়ানী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের জাহানাবাদ গ্রামের মনির হোসেনের বাড়ির পুকুর থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।   নিহত শিশুটির নাম মেয়াদুল ইসলাম। সে একই গ্রামের মনির হোসেনের বাড়ির...


বশেমুরবিপ্রবিতে সমন্বয়কদের ওপর হামলা: তদন্ত কমিটির অপারগতা ও পদত্যাগ

  গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) সমন্বয়কদের ওপর হামলার ঘটনায় তদন্ত কমিটির কার্যক্রম পরিচালনায় অপারগতা প্রকাশ করেছেন কমিটির সভাপতি এবং সদস্য সচিব। এর পরিপ্রেক্ষিতে রোববার রাতে তারা রেজিস্ট্রারের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন।   সোমবার (২৭ জানুয়ারি) এ তথ্য নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস...


ধামরাইয়ে মাজার ভাঙচুর: পিবিআইকে তদন্তের নির্দেশ

  ঢাকার ধামরাই উপজেলার ‘বুচাই পাগলার’ মাজার ভাঙচুর ও ভবনে অগ্নিসংযোগের চার মাস পর আদালত পুলিশকে মামলা দায়ের এবং পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্তের নির্দেশ দিয়েছেন।   রোববার (২৬ জানুয়ারি) ঢাকার ধামরাই আমলি আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. জুনাইদ এ নির্দেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের বেঞ্চ সহকারী মো. আব্দুল্লাহ আল মামুন।...


তালা উপজেলার ৬নং তালা সদর ইউনিয়নে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 

ঢাকা প্রেস আবু জাফর,সাতক্ষীরা প্রতিনিধি: রবিবার ২৬শে জানুয়ারি বিকাল: ৫টায় তালা উপজেলার ৬নং সদর ইউনিয়নে আগোলঝাড়া ভায়াড়া সরকার প্রথমিক বিদ্যালয় প্রাঙ্গণে, বাংলাদেশের সংখ্যা গরিষ্ঠ কৃষক জনগোষ্ঠীকে সংগঠিত করার লক্ষ্যে সারাদেশে ৩ মাস ব্যাপী ইউনিয়ন পর্যায়ে কৃষক সমাবেশের অংশ হিসাবে সাতক্ষীরা জেলার তালা উপজেলার ৬নং তালা সদর ইউনিয়ন কৃষকদলের উদ্যোগে কৃষক সমা...


সেনাপ্রধানের সাথে রাশিয়ান রাষ্ট্রদূত এর সৌজন্য সাক্ষাৎ

ঢাকা, ২৭ জানুয়ারি ২০২৫ (সোমবার): রাশিয়ার মহামান্য রাষ্ট্রদূত  আলেকজান্ডার জি. খোজিন এর নেতৃত্বে একটি প্রতিনিধি দল আজ সেনা সদরে সেনাপ্রধান এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। সাক্ষাৎকালে, পারস্পরিক কুশল বিনিময়ের পাশাপাশি, বাংলাদেশ ও রাশিয়ার সামরিক বাহিনীর মধ্যকার প্রযুক্তিগত ও সামরিক সহযোগিতা বৃদ্ধি এবং বাংলাদেশ-রাশিয়া যৌথ সামরিক মহড়ায় অংশগ্রহণ প্রস...


কুড়িগ্রামে ফিঙ্গার প্রিন্টে পরিচয়পত্রের দাবি পর্দানশিন নারীদের

  কুড়িগ্রামে জাতীয় পরিচয়পত্রে চেহারা আর মুখের ছবি প্রদর্শন করে ছবি না তুলে শুধু ফিঙ্গার প্রিন্ট (হাতের আঙুলের ছাপ) নিয়ে পরিচয়পত্র করার দাবি তুলেছেন পর্দানশিন নারী সমাজ নামে একটি সংগঠন।   সোমবার (২৭ জানুয়ারি) দুপুরে কুড়িগ্রাম প্রেসক্লাবের সামনে মানববন্ধন থেকে এ দাবি জানানো হয়।    মানববন্ধনে পর্দানশিন নারী সমাজের সংগঠক আহমদ উম্মুল হায়া বলেন, ১৬ বছর য...


তরুণ প্রজন্মকে ক্ষমতা বা সংসদের লোভ দেখিয়ে কেনা যাবে না: হাসনাত

  তরুণদের ক্ষমতা বা সংসদের আসনের লোভ দেখিয়ে প্রভাবিত করা সম্ভব নয় বলে সাফ জানিয়ে দিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ।   সোমবার (২৭ জানুয়ারি) জাতীয় নাগরিক কমিটি এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে চুয়াডাঙ্গায় অনুষ্ঠিত রাইজিং ছাত্র জনতার মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন। হাসনাত আব্দুল্লাহ বলেন, "ক্ষমতা বা সংসদের আসনের...


নজরুল বিশ্ববিদ্যালয়ের নতুন গ্রন্থাগারিক ড. মোহা. আজিজুর রহমান

  জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের গ্রন্থাগারিক (ভারপ্রাপ্ত) হিসেবে নিয়োগ পেয়েছেন ড. মোহা. আজিজুর রহমান।      আজ সোমবার (২৭ জানুয়ারি) তিনি গ্রন্থাগারিক হিসেবে যোগ দেন। এর আগে ২৬ জানুয়ারি বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।    বিজ্ঞপ্তিতে বলা হয়, আসন্ন সিন্ডিকেটে রিপোর্ট...


মুরাদনগরে সাবেক মন্ত্রী কায়কোবাদের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে অবস্থান কর্মসূচি পালিত

ঢাকা প্রেস নিউজ   কুমিল্লা-৩ (মুরাদনগর) আসনের পাঁচবারের নির্বাচিত সাবেক সংসদ সদস্য ও বিএনপির নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান কাজী শাহ্ মোফাজ্জল হোসাইন কায়কোবাদের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মিথ্যা অপপ্রচার ও ভুয়া কল রেকর্ড প্রচারের প্রতিবাদে অবস্থান কর্মসূচি পালন করা হয়েছে।   কর্মসূচি শেষে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে একটি স্মারকল...


শত বাধার পরে ও চলছে সালমার পতিতা বানিজ্য!!! 

  চট্টগ্রাম নগরীর ই পি জেড এলাকায় রেললাইনে চায়ের দোকানের আড়ালে চালিয়ে যাচ্ছে পতিতা বানিজ্য। তার ঐ পতিতা ব্যাবসার সাহায্য কারী তার স্বামী, কাসেম ও পাতি নেতা থেকে শুরু করে, বাদ নেই পুলিশ অফিসার ও তার এই পতিতা বানিজ্যের পিছনে মদদ দাতারা হলো, কালা জাহিদ কলোনির, মাসিক কন্ট্রাক নেওয়া, মুক্তার সওঃ ও হাজি গলীর সোহেল কলোনির কন্ট্রাক নেওয়া জাকির সওঃ অভিযুক্ত...