মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬ এ ০১:৩৬:৪৮ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •       • চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •       • নরসিংদীতে বাসার গ্রিল কেটে ৫০ লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার চুরি •       • কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেপ্তার •       • মাদরাসায় বলাৎকার ও অশালীন ঘটনা বন্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার: ধর্মমন্ত্রী •       • বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর অনশন •       • মাদারগঞ্জে গাছে মরিচ আসতেই অজানা মড়ক: লোকসানের মুখে কৃষকরা, দেখা মেলেনি কৃষি কর্মকর্তার •       • মুরাদনগরে সাবেক মেম্বারের বসতঘরে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, ১৫ লাখ টাকার ক্ষতি •       • রাজধানীতে বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৩৭ •       • মুরাদনগরে ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি হোসেন গ্রেফতার •

রায়পুরায় সায়দাবাদ উচ্চ বিদ্যালয়ে তারুণ্য উৎসব ও নবীন বরণ অনুষ্ঠিত 

রায়পুরায় সায়দাবাদ উচ্চ বিদ্যালয়ে তারুণ্য উৎসব ও নবীন বরণ অনুষ্ঠিত 

ঢাকা প্রেস
সাদ্দাম উদ্দিন রাজ,নরসিংদী জেলা প্রতিনিধি:-


 

নরসিংদীর রায়পুরা উপজেলার ঐতিহ্যবাহী সায়দাবাদ উচ্চ বিদ্যালয়ে তারুণ্য উৎসব ও নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল   (২৭ জানুয়ারী) সকাল ১০ টায় বিদ্যালয়ের প্রাত্যহিক সমাবেশের পর এই অনুষ্ঠান হয়।


প্রধান শিক্ষক মোহাম্মদ কামরুজ্জামানের সভাপতিত্বে এবং ক্রীড়া শিক্ষক মোহাম্মদ ইমাম হোসেন চৌধুরীর সঞ্চালনায় সায়দাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের  ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো সালাউদ্দিন সহ সায়দাবাদ উচ্চ বিদ্যালয়ের সকল শিক্ষক মন্ডলী উপস্থিত ছিলেন। 


অনুষ্ঠানটি তিন ভাগে আয়োজন করা হয়। প্রথমে ৬ষ্ঠ শ্রেণি থেকে নবম শ্রেণি পর্যন্ত সকল শিক্ষার্থীদের ফুল ছিটিয়ে ও ফুলের স্টিক দিয়ে বরণ করা হয়। পরের অংশে বিদ্যালেয়র নবম শ্রেণির ছাত্র-ছাত্রীদের অংশ গ্রহণে বিতর্ক প্রতিযোগিতা এবং শেষাংশে সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়। 


"জনস্বাস্থ্য রক্ষায় স্বাস্থ্য সম্মত শৌচাগার, হাত ধোয়ার চেয়ে অধিক গুরুত্বপূর্ণ " শীর্ষক বিতর্কে মডারেটরের দায়িত্বে ছিলেন প্রধান শিক্ষক মোহাম্মদ কামরুজ্জামান। বিচারক মন্ডলীর দায়িত্বে ছিলেন সহকারি প্রধান শিক্ষক মোহাম্মদ মনিরুজ্জামান, সিনিয়র শিক্ষক মো আতিকুর রহমান এবং সিনিয়র শিক্ষিকা ও শিক্ষক প্রতিনিধি শাম্মী আক্তার। সার্বক

 ব্যবস্থানায় ছিলেন সিনিয়র শিক্ষক ও শিক্ষক প্রতিনিধি এ কে এম সেলিম এবং সাজসজ্জার দায়িত্বে ছিলেন সিনিয়র শিক্ষক আলিমুল ইসলাম। 


বিতর্কে পক্ষ দল বিজয়ী হয়। নবম শ্রেণির ছাত্রী নাফসিহার নেতৃত্ব পক্ষ দলের অন্যান্য বক্তারা হলেন মাহিমা ও তাহমিনা। বিপক্ষ দলের নেতৃত্বে ছিলেন একই শ্রেণির ছাত্র স্বাধীন মিয়া। বিপক্ষ দলের অপর দুজন বক্তা ছিলেন- নূরদিয়ানা ও লিজা। বিতর্কে সেরা বিতাার্কিক নির্বাচিত হন পক্ষ দলের দল নেতা নাফসিহা।


বিতর্কের পরপরই ছাত্র ছাত্রীদের অংশ গ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পর্ব শুরু হয়। সবশেষে পুরস্কার বিতরণের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।