মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬ এ ০১:৩৭:২৯ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •       • চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •       • নরসিংদীতে বাসার গ্রিল কেটে ৫০ লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার চুরি •       • কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেপ্তার •       • মাদরাসায় বলাৎকার ও অশালীন ঘটনা বন্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার: ধর্মমন্ত্রী •       • বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর অনশন •       • মাদারগঞ্জে গাছে মরিচ আসতেই অজানা মড়ক: লোকসানের মুখে কৃষকরা, দেখা মেলেনি কৃষি কর্মকর্তার •       • মুরাদনগরে সাবেক মেম্বারের বসতঘরে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, ১৫ লাখ টাকার ক্ষতি •       • রাজধানীতে বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৩৭ •       • মুরাদনগরে ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি হোসেন গ্রেফতার •

৪৪তম বিসিএসের মৌখিক পরীক্ষার সূচি প্রকাশ, ৯০০ প্রার্থী অংশগ্রহণ করবে

৪৪তম বিসিএসের মৌখিক পরীক্ষার সূচি প্রকাশ, ৯০০ প্রার্থী অংশগ্রহণ করবে

ঢাকা প্রেস নিউজ

 

৪৪তম বিসিএসের লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মধ্যে সাধারণ এবং কারিগরি/পেশাগত ক্যাডারের ৯০০ জন প্রার্থী মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য নির্বাচিত হয়েছেন। সরকারি কর্ম কমিশন (পিএসসি) এই প্রার্থীদের জন্য মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশ করেছে।
 

পিএসসির বিজ্ঞপ্তি অনুযায়ী, ৯ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এই পরীক্ষা ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে। পরীক্ষাটি সরকারি কর্ম কমিশনের প্রধান কার্যালয়ে, আগারগাঁও, শেরেবাংলা নগর, ঢাকায় অনুষ্ঠিত হবে।
 

পিএসসির ক্যাডার শাখার পরীক্ষা নিয়ন্ত্রক (অতিরিক্ত দায়িত্ব) মাসুমা জাফরীনের সই করা বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা কমিশনের ওয়েবসাইট থেকে ৪৪তম বিসিএসের নির্ধারিত অনলাইন ফরম ডাউনলোড করবেন এবং প্রয়োজনীয় কাগজপত্রসহ মৌখিক পরীক্ষার দিন ৩০ মিনিট আগে সংশ্লিষ্ট বোর্ডে জমা দিতে হবে।
 

তবে, যদি প্রার্থী নির্ধারিত সময়ের মধ্যে বিপিএসসি ফরম-১ এবং সনদ/কাগজপত্র জমা দিতে ব্যর্থ হন, তাহলে তার প্রার্থিতা বাতিল হবে এবং তিনি মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন না।
 

৪৪তম বিসিএসের বিজ্ঞপ্তি অনুযায়ী, মোট ১,৭১০ জন কর্মকর্তা নিয়োগ দেওয়া হবে। এর মধ্যে প্রশাসন ক্যাডারে ২৫০ জন, পুলিশ ক্যাডারে ৫০, পররাষ্ট্র ক্যাডারে ১০, আনসার ক্যাডারে ১৪, নিরীক্ষা ও হিসাবে ৩০, কর ক্যাডারে ১১, সমবায়ে ৮, রেলওয়ে পরিবহন ও বাণিজ্যিকে ৭, তথ্যে ১০, ডাকে ২৩, বাণিজ্যে ৬, পরিবার পরিকল্পনায় ২৭, খাদ্যে ৩, টেকনিক্যাল ক্যাডারে ৪৮৫ এবং শিক্ষা ক্যাডারে ৭৭৬ জন নিয়োগ করা হবে।