মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬ এ ০১:৩৬:৪৬ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •       • চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •       • নরসিংদীতে বাসার গ্রিল কেটে ৫০ লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার চুরি •       • কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেপ্তার •       • মাদরাসায় বলাৎকার ও অশালীন ঘটনা বন্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার: ধর্মমন্ত্রী •       • বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর অনশন •       • মাদারগঞ্জে গাছে মরিচ আসতেই অজানা মড়ক: লোকসানের মুখে কৃষকরা, দেখা মেলেনি কৃষি কর্মকর্তার •       • মুরাদনগরে সাবেক মেম্বারের বসতঘরে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, ১৫ লাখ টাকার ক্ষতি •       • রাজধানীতে বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৩৭ •       • মুরাদনগরে ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি হোসেন গ্রেফতার •

নিখোঁজের ৭ দিন পর পুকুর থেকে শিশুর মরদেহ উদ্ধার

নিখোঁজের ৭ দিন পর পুকুর থেকে শিশুর মরদেহ উদ্ধার

ঢাকা প্রেস,নোয়াখালী প্রতিনিধি:-

 

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় ১৮ মাস বয়সী এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তবে তাৎক্ষণিকভাবে শিশুটির মৃত্যুর কারণ জানাতে পারেনি তারা।
 

সোমবার (২৭ জানুয়ারি) বিকেল ৪টার দিকে ছয়ানী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের জাহানাবাদ গ্রামের মনির হোসেনের বাড়ির পুকুর থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।
 

নিহত শিশুটির নাম মেয়াদুল ইসলাম। সে একই গ্রামের মনির হোসেনের বাড়ির রনির ছেলে।
 

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিটন দেওয়ান।


নিহত মেয়াদুলের বাবা পেশায় একজন সিএনজি চালিত অটোরিকশা চালক। গত মঙ্গলবার সকাল ১০টার দিকে তিনি মেয়াদুলকে বাড়ির পাশের একটি দোকানে নিয়ে চকলেট কিনে দেন। এরপর শিশুটি তার বড় বোনের সঙ্গে বাড়ি ফিরে আসে।
 

কিন্তু বেলা সাড়ে ১০টার দিকে বাড়ির উঠানে খেলা করার সময় মেয়াদুল নিখোঁজ হয়ে যায়। দীর্ঘ সাত দিন খোঁজাখুঁজির পর, সোমবার বিকেল পৌনে ৪টার দিকে বাড়ির পাশে থাকা দুটি পুকুরের একটিতে তার খালার নজরে মরদেহটি ভাসতে আসে। খবর পেয়ে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।
 

বেগমগঞ্জ থানার ওসি লিটন দেওয়ান বলেন, “খবর পেয়ে আমরা শিশুটির মরদেহ উদ্ধার করেছি। পরিবারের অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”