মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬ এ ০১:০৫:৫০ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •       • চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •       • নরসিংদীতে বাসার গ্রিল কেটে ৫০ লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার চুরি •       • কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেপ্তার •       • মাদরাসায় বলাৎকার ও অশালীন ঘটনা বন্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার: ধর্মমন্ত্রী •       • বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর অনশন •       • মাদারগঞ্জে গাছে মরিচ আসতেই অজানা মড়ক: লোকসানের মুখে কৃষকরা, দেখা মেলেনি কৃষি কর্মকর্তার •       • মুরাদনগরে সাবেক মেম্বারের বসতঘরে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, ১৫ লাখ টাকার ক্ষতি •       • রাজধানীতে বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৩৭ •       • মুরাদনগরে ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি হোসেন গ্রেফতার •

অর্থ উপদেষ্টা: রেল কর্মচারীদের যৌক্তিক দাবি পূরণ করা হয়েছে, অতিরিক্ত কিছু সম্ভব নয়

অর্থ উপদেষ্টা: রেল কর্মচারীদের যৌক্তিক দাবি পূরণ করা হয়েছে, অতিরিক্ত কিছু সম্ভব নয়

ঢাকা প্রেস নিউজ

 

রেল কর্মচারীদের যৌক্তিক দাবি যতটা সম্ভব পূরণ করা হয়েছে, তবে এর বাইরে আর কোনো দাবি পূরণ করা সম্ভব নয় বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।
 

মঙ্গলবার (২৮ জানুয়ারি) সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
 

ড. সালেহউদ্দিন বলেন, “রেল কর্মচারীদের যৌক্তিক দাবিগুলো যতটুকু সম্ভব পূরণ করেছি। এর পরও তারা কেন আন্দোলন করছে, তা বোধগম্য নয়। মানবিক কারণে যা যা করা প্রয়োজন, তার সবটাই করা হয়েছে।”
 

তিনি আরও বলেন, “ওভারটাইম ইস্যু সমাধান করা হয়েছে। তবে এর বাইরের দাবি পূরণ করা আর সম্ভব নয়। দেশের অর্থনৈতিক অবস্থা বিবেচনায় নিতে হবে।”
 

এর আগে সকালে কমলাপুর রেলস্টেশন পরিদর্শনে গিয়ে আন্দোলনকারী কর্মচারীদের কর্মবিরতি প্রত্যাহারের আহ্বান জানান রেল মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। তিনি বলেন, “আন্দোলনকারীদের দাবি নিয়ে রেলপথ মন্ত্রণালয়ের করার কিছু নেই। এটি অর্থ মন্ত্রণালয়ের বিষয়। আলোচনা চলছে এবং আশা করি সমাধান হবে।”
 

প্রসঙ্গত, রানিং অ্যালাউন্স (ভাতা) বেতনের সঙ্গে যুক্ত করে পেনশন ও আনুতোষিক সুবিধার দাবি জানিয়ে সোমবার (২৭ জানুয়ারি) দিবাগত রাত ১২টা থেকে কর্মবিরতিতে গেছেন রেলের রানিং স্টাফরা। তাদের এই কর্মবিরতির কারণে দেশব্যাপী ব্যাপক ভোগান্তির মুখে পড়েছেন যাত্রীরা।
 

এ বিষয়ে রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মন্তব্য করেন, “ট্রেন চলাচল বন্ধ রেখে যাত্রীদের জিম্মি করে আন্দোলন করা অত্যন্ত দুঃখজনক।”
 

তবে আন্দোলনকারী কর্মচারী ও শ্রমিক নেতারা সাফ জানিয়ে দিয়েছেন, দাবি মেনে না নেওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন।