মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬ এ ০১:৩৭:৩১ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •       • চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •       • নরসিংদীতে বাসার গ্রিল কেটে ৫০ লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার চুরি •       • কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেপ্তার •       • মাদরাসায় বলাৎকার ও অশালীন ঘটনা বন্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার: ধর্মমন্ত্রী •       • বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর অনশন •       • মাদারগঞ্জে গাছে মরিচ আসতেই অজানা মড়ক: লোকসানের মুখে কৃষকরা, দেখা মেলেনি কৃষি কর্মকর্তার •       • মুরাদনগরে সাবেক মেম্বারের বসতঘরে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, ১৫ লাখ টাকার ক্ষতি •       • রাজধানীতে বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৩৭ •       • মুরাদনগরে ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি হোসেন গ্রেফতার •

দুর্বৃত্তদের হামলার প্রতিবাদে দেবীনগরে উপসচিব শওকত আলীর মানববন্ধন

দুর্বৃত্তদের হামলার প্রতিবাদে দেবীনগরে উপসচিব শওকত আলীর মানববন্ধন

ঢাকা প্রেস
মাহিদুল ইসলাম ফরহাদ,চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি:-

 


সদর চাঁপাইনবাবগঞ্জের দেবীনগর ইউনিয়ন ধুলাউড়ির হাটে উপসচিব শওকত আলীর মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

 

দুর্বৃত্তদের হামলার প্রতিবাদে দেবীনগরে উপসচিব শওকত আলীর মানববন্ধন



রবিবার ২৬ তারিখ  বিকাল ৪ টায় রাজধানীর চকবাজারে নিষিদ্ধ পলিথিন কারখানায় অভিযান শেষে ফেরার পথে হামলার শিকার হয়েছেন পরিবেশ অধিদপ্তরের পরিচালক (মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট) উপসচিব শওকত আলী। একজন সৎ এবং নিরহংকার বিনয়ী মানুষ হিসাব দীর্ঘদিন তানোর উপজেলার ইউএনও হিসেবে অনেক ভালো কাজের সুনাম কুড়িয়েছেন। মানববন্ধনে উপস্থিত ছিলেন দেবীনগর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আ ক ম শাহেদুল আলম বিশ্বাস পলাশ, দেবীনগর ডিয়ার উচ্চ বিদ্যালয় এর অধ্যক্ষ জনার রুহল আমিন, দেবীনগর দ্বিমুখে মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল আজিজ, দেবীনগর উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষক জনাব আব্দুল জব্বার, দেবীনগর আল মাদ্রাসা তুস সালাফিয়ার প্রিন্সিপাল জনাব শফিকুল ইসলাম, সমাজসেবক মাইনুল ইসলাম, জহুরুল ইসলাম,আরব আলী, নূর মোহাম্মদ এবং দেবীনগর ইউনিয়নের সকল শিক্ষক মন্ডলী ছাত্র-ছাত্রী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গরা।


এলাকাবাসীর অভিযোগ তিনি একজন সৎ ও ন্যায় প্রাণ মানুষ হিসেবে বিসিএস ক্যাডারে ম্যাজিস্ট্র হিসাবে যোগদানের পর থেকে সুনাম ও দক্ষতার সাথে বিভিন্ন পর্যায়ে কাজের অগ্রগতি হিসাবে উপসচিব পদে উন্নতি হয়েছেন, ২৬ তারিখ রবিবার  বিকালে চকবাজারে নিষিদ্ধ পলিথিন অভিযান শেষে ফেরার পথে দুর্বৃত্তদের হামলা শিকার হন,এবং প্রাণ নাসের চেষ্টা করেন, এসময় গাড়ি ভাঙচুরসহ গুরুতর আহত হন। মানববন্ধনে বক্তারা দুর্বৃত্তদের চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় এনে বিচারের দাবি জানান।