মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬ এ ০১:৩৭:৩০ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •       • চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •       • নরসিংদীতে বাসার গ্রিল কেটে ৫০ লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার চুরি •       • কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেপ্তার •       • মাদরাসায় বলাৎকার ও অশালীন ঘটনা বন্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার: ধর্মমন্ত্রী •       • বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর অনশন •       • মাদারগঞ্জে গাছে মরিচ আসতেই অজানা মড়ক: লোকসানের মুখে কৃষকরা, দেখা মেলেনি কৃষি কর্মকর্তার •       • মুরাদনগরে সাবেক মেম্বারের বসতঘরে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, ১৫ লাখ টাকার ক্ষতি •       • রাজধানীতে বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৩৭ •       • মুরাদনগরে ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি হোসেন গ্রেফতার •

ধামরাইয়ে মাজার ভাঙচুর: পিবিআইকে তদন্তের নির্দেশ

ধামরাইয়ে মাজার ভাঙচুর: পিবিআইকে তদন্তের নির্দেশ

ঢাকা প্রেস,ধামরাই (ঢাকা) প্রতিনিধি:-

 

ঢাকার ধামরাই উপজেলার ‘বুচাই পাগলার’ মাজার ভাঙচুর ও ভবনে অগ্নিসংযোগের চার মাস পর আদালত পুলিশকে মামলা দায়ের এবং পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্তের নির্দেশ দিয়েছেন।
 

রোববার (২৬ জানুয়ারি) ঢাকার ধামরাই আমলি আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. জুনাইদ এ নির্দেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের বেঞ্চ সহকারী মো. আব্দুল্লাহ আল মামুন।
 

আদেশ অনুযায়ী, ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) ২৪ ঘণ্টার মধ্যে নিয়মিত মামলা রুজু করতে বলা হয়েছে। একই সঙ্গে, ২৯ জানুয়ারির মধ্যে মামলা রুজুসংক্রান্ত প্রতিবেদন এবং ৬ মার্চের মধ্যে পিবিআইয়ের বিশেষ পুলিশ সুপারকে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে।
 

জানা গেছে, ২০২৩ সালের ১২ সেপ্টেম্বর দৈনিক প্রথম আলো অনলাইনে ‘ধামরাইয়ে বুচাই পাগলার মাজার ভাঙচুর, ভবনে অগ্নিসংযোগ’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। সেই প্রতিবেদন আমলে নিয়ে আদালত স্বতঃপ্রণোদিত হয়ে এই আদেশ দেন।
 

আদেশে উল্লেখ করা হয়, গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, গত বছরের ১১ সেপ্টেম্বর দিনের বেলায় বুচাই পাগলার মাজার ভাঙচুরের ঘটনা একটি আমলযোগ্য ফৌজদারি অপরাধ। এ ঘটনায় কোনো মামলা দায়ের না হওয়ায় আদালত থানার ওসিকে মামলা রুজু এবং পরবর্তী তদন্ত কার্যক্রম পরিচালনার নির্দেশ দিয়েছেন।