মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬ এ ০১:৩৬:৪৩ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •       • চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •       • নরসিংদীতে বাসার গ্রিল কেটে ৫০ লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার চুরি •       • কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেপ্তার •       • মাদরাসায় বলাৎকার ও অশালীন ঘটনা বন্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার: ধর্মমন্ত্রী •       • বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর অনশন •       • মাদারগঞ্জে গাছে মরিচ আসতেই অজানা মড়ক: লোকসানের মুখে কৃষকরা, দেখা মেলেনি কৃষি কর্মকর্তার •       • মুরাদনগরে সাবেক মেম্বারের বসতঘরে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, ১৫ লাখ টাকার ক্ষতি •       • রাজধানীতে বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৩৭ •       • মুরাদনগরে ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি হোসেন গ্রেফতার •

কুমিল্লায় বীমা কর্মীসহ ৩ মরদেহ উদ্ধার

কুমিল্লায় বীমা কর্মীসহ ৩ মরদেহ উদ্ধার

ঢাকা প্রেস,স্টাফ রিপোর্টার (কুমিল্লা):-

 

কুমিল্লার তিন উপজেলায় পৃথক স্থান থেকে তিনটি মরদেহ উদ্ধার করেছে পুলিশ, এর মধ্যে একজন বীমা কর্মীও রয়েছেন।
 

সোমবার (২৭ জানুয়ারি) সকালে কুমিল্লার লাকসাম উপজেলার আবাসিক ড্রিম হোটেল থেকে এক বীমা কর্মীর মরদেহ উদ্ধার করা হয়। এর আগে রোববার রাতে কুমিল্লার সদর দক্ষিণ ও মনোহরগঞ্জ উপজেলা থেকে আরও দুটি মরদেহ উদ্ধার করা হয়।
 

কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার আরাফাতুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
 

লাকসাম থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, লাকসাম উপজেলার আবাসিক ড্রিম হোটেল থেকে আলতাফ হোসেন (৩৭) নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। তিনি প্রগতি ইন্সুরেন্সের রায়পুর শাখার ইনচার্জ এবং হিসাবরক্ষক হিসেবে কর্মরত ছিলেন। আলতাফের বাড়ি লক্ষ্মীপুর জেলার সদর উপজেলার ষোলনল শাকচর গ্রামে।
 

এদিকে, কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার বান্দুয়াইন গ্রামে সড়কের পাশে স্থানীয় কমলা বেগম (৫৫) নামে এক নারীর মরদেহ উদ্ধার করা হয়। তিনি বান্দুয়াইন গ্রামের মৃত আয়ুব আলীর স্ত্রী ছিলেন। রোববার দিবাগত রাত দেড়টার দিকে ওই গ্রামের সড়ক থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
 

অপরদিকে, কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার জেলখানা বাড়ি সংলগ্ন এলাকা থেকে আরও একটি মরদেহ উদ্ধার করা হয়। এটি কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের পাশের একটি খাল থেকে উদ্ধার করা অজ্ঞাতনামা পুরুষের ভাসমান মরদেহ।