মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬ এ ০১:৩৬:৪৭ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •       • চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •       • নরসিংদীতে বাসার গ্রিল কেটে ৫০ লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার চুরি •       • কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেপ্তার •       • মাদরাসায় বলাৎকার ও অশালীন ঘটনা বন্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার: ধর্মমন্ত্রী •       • বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর অনশন •       • মাদারগঞ্জে গাছে মরিচ আসতেই অজানা মড়ক: লোকসানের মুখে কৃষকরা, দেখা মেলেনি কৃষি কর্মকর্তার •       • মুরাদনগরে সাবেক মেম্বারের বসতঘরে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, ১৫ লাখ টাকার ক্ষতি •       • রাজধানীতে বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৩৭ •       • মুরাদনগরে ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি হোসেন গ্রেফতার •

ময়মনসিংহে বিজয়ের উল্লাসে ,তারুণ্যের উচ্ছ্বাসেশীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

ময়মনসিংহে বিজয়ের উল্লাসে ,তারুণ্যের উচ্ছ্বাসেশীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

ঢাকা প্রেস
মকবুল হোসেন,ময়মনসিংহ জেলা প্রতিনিধি:-

 


ময়মনসিংহে "বিজয়ের উল্লাসে, তারুণ্যের উচ্ছ্বাসে" শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ ২৭ জানুয়ারি সোমবার ময়মনসিংহ জেলা তথ্য অফিস, গণযোগাযোগ অধিদপ্তর, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের আয়োজনে ময়মনসিংহ জেলা পরিষদ এর শিল্পাচার্য জয়নুল আবেদীন মিলায়তনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা তথ্য অফিস, ময়মনসিংহের পরিচালক মীর আকরাম উদ্দিন আহাম্মদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা পরিষেদর প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ কবির হোসেন সরদার।
 

প্রধান অতিথি বলেন, আজকে আমাদের সামনে যারা উপস্থিত আছেন,আপনাদের উপর ভিত্তি করেই আমাদের আগামীর বাংলাদেশ গড়ে উঠবে। জাগ্রত তরুণরাই দেশটাকে পরিবর্তন করতে পারবে। বাংলাদেশ বিনির্মাণে আপনাদের সবসময়ই সক্রিয় ভূমিকা পালন করতে হবে। বিগত সময়েও দেখা গেছে দেশের যে কোন ক্রান্তিলগ্নে বা উন্নয়নের ক্ষেত্রে তরুণরাই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।
 

অনু্ষ্ঠানে, ময়মনসিংহ জেলায় এইচপিভি টিকা প্রদান ক্যাম্পিংয়ে অংশগ্রহণকারী ১৩ উপজেলার মোট ১৩২ জন শিক্ষার্থী ভলেন্টিয়ারকে সার্টিফিকেট প্রদান করা হয়।
 

সভাপতির বক্তব্যে ময়মনসিংহ জেলা তথ্য অফিসের পরিচালক মীর আকরাম উদ্দিন আহাম্মদ উপস্থিত  শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, আপনারা যে কাজটির জন্য আজকে এখানে সম্মাননা পাচ্ছেন, সেই কাজটি করা খুব সহজ ছিল না। তবে আপনাদের তারুণ্যের শক্তির কারণেই এই চ্যালেঞ্জিং কাজটি খুব সহজেই সম্পন্ন করেছেন। তাই আমরা চাইবো,ভবিষ্যতেও দেশ ও সমাজের স্বার্থে আপনারা সকল প্রতিবন্ধকতা দূরে সরিয়ে কাজ করে যাবেন।
 

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, ময়মনসিংহ জেলা তথ্য অফিসের সহকারী পরিচালক আফসানা ফেরদৌস মিষ্টি, ময়মনসিংহ ইউনিসেফ প্রতিনিধি আমানুল্লাহ, ময়মনসিংহ আনন্দমোহন কলেজ এর সহযোগী অধ্যাপক এ কে এম শামসুজ্জামানসহ প্রিন্ট ও ইলেকট্রনিক গণমাধ্যমকর্মী।