মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬ এ ০১:৩৬:৪১ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •       • চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •       • নরসিংদীতে বাসার গ্রিল কেটে ৫০ লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার চুরি •       • কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেপ্তার •       • মাদরাসায় বলাৎকার ও অশালীন ঘটনা বন্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার: ধর্মমন্ত্রী •       • বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর অনশন •       • মাদারগঞ্জে গাছে মরিচ আসতেই অজানা মড়ক: লোকসানের মুখে কৃষকরা, দেখা মেলেনি কৃষি কর্মকর্তার •       • মুরাদনগরে সাবেক মেম্বারের বসতঘরে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, ১৫ লাখ টাকার ক্ষতি •       • রাজধানীতে বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৩৭ •       • মুরাদনগরে ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি হোসেন গ্রেফতার •

বাংলাদেশের স্বার্থ রক্ষা করে ভারত-চীনকে বাঁধ নির্মাণের আহ্বান পরিবেশ উপদেষ্টার

বাংলাদেশের স্বার্থ রক্ষা করে ভারত-চীনকে বাঁধ নির্মাণের আহ্বান পরিবেশ উপদেষ্টার

ঢাকা প্রেস,ফরিদপুর প্রতিনিধি:-

 

বাংলাদেশের স্বার্থ অক্ষুণ্ন রেখে উজানের দেশ ভারত ও চীনকে বাঁধ নির্মাণে সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।
 

সোমবার (২৭ জানুয়ারি) ফরিদপুর নদী গবেষণা ইনস্টিটিউটের সার্কিট হাউজে অনুষ্ঠিত বোর্ড সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ আহ্বান জানান।

 

রিজওয়ানা হাসান বলেন, চীনের তিব্বতে বৃহৎ জলবিদ্যুৎ প্রকল্প নির্মাণের বিষয়ে তথ্য চেয়ে আনুষ্ঠানিকভাবে চীনের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। চীন জানিয়েছে, তাদের প্রকল্পে ভাটির দেশগুলোর ক্ষতির কোনো আশঙ্কা নেই। তবে, বিষয়টি নিশ্চিত হওয়ার জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে পানিসম্পদ মন্ত্রণালয়কে তথ্য সংগ্রহের নির্দেশ দেওয়া হয়েছে।
ভারতের প্রস্তাবিত বাঁধ প্রকল্পের বিষয়ে তিনি জানান, সেখানে অভ্যন্তরীণ বিরোধ রয়েছে। এক্ষেত্রে আমাদের নদীগুলোর স্বাভাবিক প্রবাহ নিশ্চিত রাখতে বাংলাদেশ সতর্কতার সঙ্গে পদক্ষেপ গ্রহণ করছে।

 

তিনি বলেন, “পদ্মা ও তিস্তার পানি প্রবাহ ইতোমধ্যেই হ্রাস পেয়েছে। যদি ব্রহ্মপুত্রেও একই পরিস্থিতি সৃষ্টি হয়, তবে নদীমাতৃক বাংলাদেশের স্বকীয়তা হারানোর ঝুঁকি রয়েছে। এ ধরনের সংকট এড়াতে ভারত ও চীনের কাছে অনুরোধ জানাচ্ছি, যেন আমাদের স্বার্থ রক্ষায় তারা কার্যকর পদক্ষেপ নেয়।”

 

নদী গবেষণা ইনস্টিটিউটের কার্যক্রম প্রসঙ্গে উপদেষ্টা জানান, তাদের কয়েকটি বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে, যা প্রতিষ্ঠানটির সক্ষমতা বৃদ্ধিতে সহায়তা করবে। শিল্পপ্রবণ এলাকার নদীদূষণের মাত্রা নির্ধারণ, ঢাকার প্রধান নদীগুলোর দূষণ চিহ্নিত করতে জিপিএস পদ্ধতি ব্যবহার এবং নদী থেকে বালু উত্তোলনের প্রভাব বিশ্লেষণ করে ইকোসিস্টেম রক্ষা করার বিষয়ে প্রতিষ্ঠানটি কাজ করবে।

 

ঢাকা বিশ্ববিদ্যালয় ও সাত কলেজে সহিংসতার প্রসঙ্গে তিনি সবাইকে ধৈর্য ধরার আহ্বান জানান। এ বিষয়ে কোনো উসকানি আছে কিনা তা খতিয়ে দেখতে সরকারি সংস্থা কাজ করছে বলে তিনি উল্লেখ করেন।

 

এ সময় নদী গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক এস এম আবু হুরায়রা, পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক তাহমিদুল ইসলাম, নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ ইউসুফ এবং ফরিদপুরের জেলা প্রশাসক কামরুল হাসান মোল্লাসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।