মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬ এ ০১:৩৬:৩০ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •       • চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •       • নরসিংদীতে বাসার গ্রিল কেটে ৫০ লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার চুরি •       • কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেপ্তার •       • মাদরাসায় বলাৎকার ও অশালীন ঘটনা বন্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার: ধর্মমন্ত্রী •       • বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর অনশন •       • মাদারগঞ্জে গাছে মরিচ আসতেই অজানা মড়ক: লোকসানের মুখে কৃষকরা, দেখা মেলেনি কৃষি কর্মকর্তার •       • মুরাদনগরে সাবেক মেম্বারের বসতঘরে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, ১৫ লাখ টাকার ক্ষতি •       • রাজধানীতে বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৩৭ •       • মুরাদনগরে ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি হোসেন গ্রেফতার •

কুড়িগ্রামে ফিঙ্গার প্রিন্টে পরিচয়পত্রের দাবি পর্দানশিন নারীদের

কুড়িগ্রামে ফিঙ্গার প্রিন্টে পরিচয়পত্রের দাবি পর্দানশিন নারীদের

ঢাকা প্রেস
আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:-


 

কুড়িগ্রামে জাতীয় পরিচয়পত্রে চেহারা আর মুখের ছবি প্রদর্শন করে ছবি না তুলে শুধু ফিঙ্গার প্রিন্ট (হাতের আঙুলের ছাপ) নিয়ে পরিচয়পত্র করার দাবি তুলেছেন পর্দানশিন নারী সমাজ নামে একটি সংগঠন।
 

সোমবার (২৭ জানুয়ারি) দুপুরে কুড়িগ্রাম প্রেসক্লাবের সামনে মানববন্ধন থেকে এ দাবি জানানো হয়। 
 

মানববন্ধনে পর্দানশিন নারী সমাজের সংগঠক আহমদ উম্মুল হায়া বলেন, ১৬ বছর যাবত পর্দানশিন নারীদের নাগরিকত্ব বঞ্চিত রাখা হয়েছে। আমরা ছবি নয়, ফিঙ্গার প্রিন্টের মাধ্যমে নাগরিকত্ব চাই।
 

এ সময় পর্দানশিন নারীরা উপস্থিত ছিলেন। পরে কুড়িগ্রামে নির্বাচন অফিসারের কার্যালয়ে প্রধান নির্বাচন কমিশনার বরাবর স্মারকলিপি প্রদান করে সংগঠনটি।