মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬ এ ০১:৩৬:৪১ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •       • চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •       • নরসিংদীতে বাসার গ্রিল কেটে ৫০ লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার চুরি •       • কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেপ্তার •       • মাদরাসায় বলাৎকার ও অশালীন ঘটনা বন্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার: ধর্মমন্ত্রী •       • বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর অনশন •       • মাদারগঞ্জে গাছে মরিচ আসতেই অজানা মড়ক: লোকসানের মুখে কৃষকরা, দেখা মেলেনি কৃষি কর্মকর্তার •       • মুরাদনগরে সাবেক মেম্বারের বসতঘরে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, ১৫ লাখ টাকার ক্ষতি •       • রাজধানীতে বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৩৭ •       • মুরাদনগরে ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি হোসেন গ্রেফতার •

বাংলাদেশিদের জন্য সুখবর: মালয়েশিয়ায় যাচ্ছেন ৭ হাজার ৯৬৪ জন কর্মী

বাংলাদেশিদের জন্য সুখবর: মালয়েশিয়ায় যাচ্ছেন ৭ হাজার ৯৬৪ জন কর্মী

ঢাকা প্রেস নিউজ

 

মালয়েশিয়া গত বছর বাংলাদেশের প্রায় ১৮ হাজার কর্মীকে দেশটিতে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল, তবে বিভিন্ন জটিলতায় তারা আটকে গিয়েছিলেন। তবে এবার সুখবর এসেছে, প্রথম ধাপে ৭ হাজার ৯৬৪ জন কর্মী মালয়েশিয়া যেতে পারবেন।
 

সোমবার (২৭ জানুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে এ তথ্য জানান মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মদ রফিকুল আলম।
 

তিনি জানান, গত বছরের ডিসেম্বর মাসে বাংলাদেশ হাইকমিশনার মো. শামীম আহসান মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন ইসমাইলকে জানায় যে, বাংলাদেশ থেকে মালয়েশিয়া যাওয়ার বিষয়টি নিয়ে কিছু জটিলতা সৃষ্টি হয়েছে। এর পরিপ্রেক্ষিতে, সাইফুদ্দিন প্রথমে একটি কারিগরি কমিটি গঠনের পরামর্শ দেন, যাতে হাইকমিশন এবং মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগ একত্রে বাংলাদেশের কর্মীদের যাচাই-বাছাই করতে পারে।
 

মুখপাত্র আরও জানান, এই কমিটি গত এক মাসে দুটি বৈঠক করেছে এবং মালয়েশিয়ার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে ১৮ হাজার কর্মীর মধ্যে প্রথম ধাপে ৭ হাজার ৯৬৪ জন কর্মীকে মালয়েশিয়ায় যাওয়ার জন্য বাছাই করেছে।
 

এখন প্রশ্ন উঠছে, কবে নাগাদ এবং কীভাবে এই ৭ হাজার ৯৬৪ জন কর্মী মালয়েশিয়া যেতে পারবেন। এ বিষয়ে মুখপাত্র জানান, এটি ঠিক করার দায়িত্ব রয়েছে কারিগরি কমিটির।
 

উল্লেখ্য, দীর্ঘদিন বন্ধ থাকার পর ২০২২ সালের আগস্টে মালয়েশিয়ার শ্রমবাজার আবারও খুলে দেওয়া হয়। এরপর ২০২৪ সালের ৩১ মে পর্যন্ত ১০১টি রিক্রুটিং এজেন্সির মাধ্যমে প্রায় পৌনে পাঁচ লাখ কর্মী মালয়েশিয়ায় গেছেন।