বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬ এ ০৪:৫০:৫৪ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• উখিয়ায় দুই দিনের ব্যবধানে চার সন্তানের জন্ম দিলেন রোহিঙ্গা নারী •       • পটিয়া এস আলম কলেজিয়েট স্কুল অ্যান্ড কলেজে নিরাপদ সুপেয় পানি প্রকল্পের উদ্বোধন করলেন এমপি এনামুল হক •       • ব্রাহ্মণপাড়ায় ১০ কেজি গাঁজাসহ দুই নারী গ্রেপ্তার •       • পটিয়ার মুকুট নাইট উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে মতবিনিময় সভা •       • বাংলাদেশ রোলার স্কেটিং ফেডারেশনের নতুন সভাপতি সাংবাদিক কায়েস আহমেদ সেলিম •       • চতুর্থবারের মতো কুমিল্লা জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত দাউদকান্দি মডেল থানার সাজেদুল ইসলাম পলাশ •       • ব্রাহ্মণপাড়ায় ৬ কেজি গাঁজাসহ গ্রেফতার ২, পরোয়ানাভুক্ত ও সামারি ট্রায়ালসহ আটক ৭ •       • মানবসেবার অনন্য দৃষ্টান্ত: হুলাইন ছালেহ নূর কলেজে ঢাকাস্থ পটিয়া সমিতির ফ্রি চিকিৎসা ক্যাম্প •       • নোয়াখালীতে পিকআপের বিশেষ বাক্সে লুকিয়ে পাচারের সময় ৬২ হাজার ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ১ •       • রংপুর রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার নির্বাচিত হলেন গাইবান্ধার এসপি জসিম উদ্দিন •

বাংলাদেশ — পাতা ২

১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান শেখ হাসিনা

দুই বছরের বেশি সময় ধরে ভারতে নির্বাসিত জীবন কাটানোর পর আগামী ১৬ ডিসেম্বর বাংলাদেশে ফিরতে চান ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিজয় দিবসে রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে দিল্লি থেকে ঢাকায় ফেরার পরিকল্পনা করেছেন তিনি। মঙ্গলবার বার্তা সংস্থা রয়টার্সকে এ তথ্য জানিয়েছেন শেখ হাসিনার মুখপাত্র। এবারই প্রথম দেশে ফেরার জন্য ন...



জাতীয় ঐক্যের লক্ষ্যে সংলাপ শুরু আজ

জাতীয় রাজনৈতিক অস্থিরতা ও দলগুলোর মধ্যে দূরত্ব কমিয়ে জাতীয় ঐক্য প্রতিষ্ঠার লক্ষ্যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের উদ্যোগ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ উদ্যোগের অংশ হিসেবে আজ সোমবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠকে বসছেন তিনি। এনসিপির আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলামের নেতৃত্বে চার সদস্যের প্রতিনিধ...


ফতুল্লায় ছুরিকাঘাতে পুলিশ কনস্টেবল খুন, প্রাণে বাঁচলেন এএসআই

নারায়ণগঞ্জ প্র‌তি‌নি‌ধি: নারায়ণগঞ্জের ফতুল্লায় এক পুলিশ কনস্টেবলকে ছুরিকাঘাতে হত্যার ঘটনা ঘটেছে। রোববার (২২ নভেম্বর) রাত আনুমানিক সাড়ে দশটার দিকে কাশীপুর ইউনিয়নের হাশেবাগ এলাকায় ‌এ ঘটনা ঘটে। নিহত পুলিশ সদস্যের নাম আনোয়ার হোসেন (৩২)। তিনি সদর মডেল থানাধীন শীতলক্ষ্যা ফাঁড়িতে কর্মরত ছিলেন। একইসঙ্গে থাকা সহকারী উপপরিদর্শক আব্দুস সাত্তার ঘটনাস্থল থেকে...


চট্টগ্রামে ক্যানভাস পাপেট থিয়েটারের পাঁচ দিনব্যাপী বডি পাপেট কর্মশালা সম্পন্ন

আবদুল হাকিম রানা, চট্টগ্রাম:   চট্টগ্রামে তরুণ শিল্পীদের অংশগ্রহণে পাঁচ দিনব্যাপী বডি পাপেট নির্মাণ ও পরিচালনাবিষয়ক কর্মশালা সম্পন্ন হয়েছে। ক্যানভাস পাপেট থিয়েটারের আয়োজনে গত ১৬ থেকে ১৯ ও ২২ নভেম্বর ২০২৬ পর্যন্ত অনুষ্ঠিত এ কর্মশালায় পাপেটনাট্যের নতুন ভাষা, শরীরী অভিব্যক্তি এবং সৃজনশীল উপস্থাপনার বিভিন্ন কৌশল নিয়ে কাজ করেন অংশগ্রহণকারীরা। কর্মশালায়...


প্রধানমন্ত্রীর ঐক্যের আহ্বানে সাড়া, এবার যে শর্ত দিল এনসিপি

শুধু আওয়ামী লীগ ঠেকানোর জন্য ডিসেম্বরে জাতীয় ঐক্যের কথা বলে জানুয়ারিতে একদলীয় কমিটির সুপারিশে সংবিধান সংশোধন করা হলে সেই ঐক্য প্রক্রিয়ায় অংশ নেবে না জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। জাতীয় ঐক্য প্রতিষ্ঠার আগে একদলীয় সংবিধান সংশোধন কমিটি ভেঙে সংবিধান সংস্কার পরিষদের শপথ গ্রহণের দাবি জানিয়েছেন দলটির আহ্বায়ক ও সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। রোববা...


ডিসেম্বরে সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে সর্বোচ্চ সতর্ক বিজিবি: মহাপরিচালক

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:   ডিসেম্বর মাসকে সামনে রেখে দেশের সীমান্তে নিরাপত্তা ও নজরদারি জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় সীমান্ত দিয়ে কোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ ও যাতায়াতের সুযোগ দেওয়া হবে না বলে জানিয়েছেন বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী।   একই সঙ্গে মাদক, অস্ত্র ও বিস্ফোরকসহ সব ধরনের চোরাচ...


চারঘাটে আওয়ামী লীগের সহিংসতা প্রতিরোধে বিএনপির সভা ও বিশাল মিছিল

মোঃ শফিকুল ইসলাম, রাজশাহী ব্যুরো:   রাজশাহীর চারঘাটে আওয়ামী লীগের সহিংসতা প্রতিরোধের দাবিতে সভা ও বিশাল মিছিল করেছে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।     রোববার (২১ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে চারঘাট উপজেলার পল্লী বিদ্যুৎ মোড় থেকে মিছিলটি বের করা হয়। মিছিলটি চারঘাট বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে গিয়ে শেষ হয়।...


সীমান্তের ওপারে বন্ধু আছে, কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার কায়সার কামাল

কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি:   বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জাতীয় স্বার্থের প্রশ্নে কোনো বিদেশি শক্তির প্রভাব মেনে নেওয়া হবে না বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ও নেত্রকোনা-১ (কলমাকান্দা-দুর্গাপুর) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার কায়সার কামাল। তিনি বলেছেন, ‘সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কোনো প্রভু নেই।’ বিএনপি জাতীয়তাবাদী...


রাজশাহী মহানগর যুবদলের নতুন কমিটিতে মতিহারের দুই নেতা, আনন্দিত এলাকাবাসী

মোঃ শফিকুল ইসলাম, রাজশাহী ব্যুরো:   বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল রাজশাহী মহানগর শাখার নতুন কমিটিতে গুরুত্বপূর্ণ পদে স্থান পেয়েছেন মতিহার থানার দুই নেতা। তাঁদের মধ্যে বশির উদ্দিন সনিকে যুগ্ম আহ্বায়ক এবং তারিকুল ইসলাম কনককে সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে।   গত শনিবার (২১ নভেম্বর) যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে রাজশাহী...


গাজীপুরে ফের পোশাকশ্রমিকদের বিক্ষোভ, মহাসড়ক অবরোধের চেষ্টা

গাজীপুর প্রতিনিধি:   বেতন বাড়ানোর দাবিতে আবারও বিক্ষোভে নেমেছেন গাজীপুরের কয়েকটি পোশাক কারখানার শ্রমিকেরা। রোববার সকালে কর্মবিরতি পালনের পর তাঁরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন। একপর্যায়ে মহাসড়ক অবরোধের চেষ্টা করলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সাউন্ড গ্রেনেড ও কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে তাঁদের ছত্রভঙ্গ করে দেন। এ ঘটনায়...


বিশ্ববাজারে স্বর্ণের দরপতন অব্যাহত, কমছে দাম কেন?

অনলাইন ডেস্ক   একসময় নিরাপদ বিনিয়োগের অন্যতম মাধ্যম হিসেবে পরিচিত স্বর্ণের বাজারে এখন চলছে দরপতন। ২০২৫ সালে রেকর্ডের পর রেকর্ড গড়লেও চলতি বছর আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম ধারাবাহিকভাবে কমছে। গত জানুয়ারিতে সর্বোচ্চ দামের তুলনায় বর্তমানে মূল্যবান এই ধাতুর দাম প্রায় এক-তৃতীয়াংশ কমে গেছে। এতে স্বর্ণে বিনিয়োগকারীদের মধ্যে তৈরি হয়েছে অনিশ্চয়তা।   লন্ড...


টেকনাফে সমুদ্রপথে মানবপাচারের চেষ্টা, নারী ও শিশুসহ উদ্ধার ৮ রোহিঙ্গা

মঈনুদ্দিন শাহীন, কক্সবাজার প্রতিনিধি:   কক্সবাজারের টেকনাফে সমুদ্রপথে থাইল্যান্ড ও মালয়েশিয়ায় পাচারের উদ্দেশ্যে আটকে রাখা নারী ও শিশুসহ আট রোহিঙ্গা নাগরিককে উদ্ধার করেছে সেনাবাহিনীর নেতৃত্বাধীন যৌথ বাহিনী। উদ্ধার ব্যক্তিদের মধ্যে পাঁচজন নারী, দুজন পুরুষ ও আট মাস বয়সী একটি শিশু রয়েছে।   শনিবার (২১ নভেম্বর) রাত সাড়ে ১২টার দিকে টেকনাফ সদর ইউনিয়নের লেঙ...


গোপালগঞ্জে দুই ব্যাটালিয়নসহ সাত জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করতে গোপালগঞ্জে দুই ব্যাটালিয়নসহ দেশের সাত জেলায় মোট ৯৫ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে।   রোববার (২২ নভেম্বর) বিজিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।   বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপালগঞ্জ ছাড়াও ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর, ময়মনসিংহ, ফরিদপুর ও কক্সবাজার জেলায় বিজিবি সদস্য...


এপেক্স ক্লাব অব আগ্রাবাদের ২০২৭ সালের প্রেসিডেন্ট নির্বাচিত হলেন পটিয়ার আবদুর রহিম খন্দকার

আবদুল হাকিম রানা, চট্টগ্রাম:   চট্টগ্রামের পটিয়ার কৃতী সন্তান মোহাম্মদ আবদুর রহিম খন্দকার আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংগঠন এপেক্স ক্লাব অব আগ্রাবাদের ২০২৭ সালের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। পেশায় একজন ব্যাংকার আবদুর রহিম খন্দকার দীর্ঘদিন ধরে পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি সামাজিক, মানবিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন।   তি...


মালয়েশিয়ায় ১৫২ বাংলাদেশি আটক

মালয়েশিয়ায় অবৈধ অভিবাসনবিরোধী অভিযানে ১৫২ বাংলাদেশিসহ ৪৮৯ জন বিদেশি নাগরিককে আটক করেছে দেশটির অভিবাসন বিভাগ।   শনিবার (২১ নভেম্বর) দেশটির সেলাঙ্গর রাজ্যের তামান শ্রী মুদা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।   সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত টানা দুই ঘণ্টা ২৬টি বাণিজ্যিক ভবনে যৌথভাবে অভিযান চালানো হয়। এ সময় মোট ৮৩১ জন বিদেশি নাগরিকের কাগজপত্র যাচাই কর...


গোপালগঞ্জসহ বিভিন্ন জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করতে গোপালগঞ্জে দুই ব্যাটালিয়নসহ দেশের বিভিন্ন জেলায় ৯৫ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে।   রোববার (২২ নভেম্বর) সকালে গণমাধ্যমে পাঠানো এক বার্তায় এ তথ্য জানান বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম।   বিজিবি জানায়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশক্রমে গোপালগঞ্জ ছাড়াও ঢ...


পাবনায় আওয়ামী লীগ-বিএনপি সংঘর্ষ, ওসি প্রত্যাহার

পাবনার বেড়া উপজেলায় আওয়ামী লীগ ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে টানা তিন দিন ধরে দফায় দফায় সংঘর্ষের ঘটনায় থানার অফিসার ইনচার্জ (ওসি) নয়ন কুমার সরকারকে প্রত্যাহার করা হয়েছে। তার স্থলে পাবনা সদর সার্কেল অফিসের ইন্সপেক্টর গোলাম মোস্তফাকে দায়িত্ব দেওয়া হয়েছে। শনিবার রাতে পাবনার পুলিশ সুপার আবু আশ্রাফ বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, ওসি নয়ন কুমার সরকারকে ত...


আমানতে জোয়ার, ঋণে ভাটা

ব্যাংক খাতে আমানত বাড়ছে দ্রুতগতিতে। কিন্তু সেই অর্থের তুলনায় বেসরকারি খাতে ঋণ বিতরণ বাড়ছে খুব ধীরগতিতে। চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম তিন মাসে (জুলাই-সেপ্টেম্বর) ব্যাংকগুলোতে আমানত বেড়েছে ৮৩ হাজার ১৬৮ কোটি টাকা। বিপরীতে একই সময়ে বেসরকারি খাতে ঋণের স্থিতি বেড়েছে মাত্র ১ হাজার ৯৭৯ কোটি টাকা। অর্থাৎ তিন মাসে আমানত যতটা বেড়েছে, বেসরকারি খাতে ঋণ বেড়েছে ত...