সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬ এ ০২:১৪:৫২ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• পটিয়া এস আলম কলেজিয়েট স্কুল অ্যান্ড কলেজে নিরাপদ সুপেয় পানি প্রকল্পের উদ্বোধন করলেন এমপি এনামুল হক •       • ব্রাহ্মণপাড়ায় ১০ কেজি গাঁজাসহ দুই নারী গ্রেপ্তার •       • পটিয়ার মুকুট নাইট উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে মতবিনিময় সভা •       • বাংলাদেশ রোলার স্কেটিং ফেডারেশনের নতুন সভাপতি সাংবাদিক কায়েস আহমেদ সেলিম •       • চতুর্থবারের মতো কুমিল্লা জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত দাউদকান্দি মডেল থানার সাজেদুল ইসলাম পলাশ •       • ব্রাহ্মণপাড়ায় ৬ কেজি গাঁজাসহ গ্রেফতার ২, পরোয়ানাভুক্ত ও সামারি ট্রায়ালসহ আটক ৭ •       • মানবসেবার অনন্য দৃষ্টান্ত: হুলাইন ছালেহ নূর কলেজে ঢাকাস্থ পটিয়া সমিতির ফ্রি চিকিৎসা ক্যাম্প •       • নোয়াখালীতে পিকআপের বিশেষ বাক্সে লুকিয়ে পাচারের সময় ৬২ হাজার ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ১ •       • রংপুর রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার নির্বাচিত হলেন গাইবান্ধার এসপি জসিম উদ্দিন •       • বরগুনায় ৪৭০০ পিস ইয়াবা উদ্ধার, জামাই পলাতক; গ্রেপ্তার শ্বশুর-শাশুড়ি •

এপেক্স ক্লাব অব আগ্রাবাদের ২০২৭ সালের প্রেসিডেন্ট নির্বাচিত হলেন পটিয়ার আবদুর রহিম খন্দকার

এপেক্স ক্লাব অব আগ্রাবাদের ২০২৭ সালের প্রেসিডেন্ট নির্বাচিত হলেন পটিয়ার আবদুর রহিম খন্দকার

আবদুল হাকিম রানা, চট্টগ্রাম:

 

চট্টগ্রামের পটিয়ার কৃতী সন্তান মোহাম্মদ আবদুর রহিম খন্দকার আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংগঠন এপেক্স ক্লাব অব আগ্রাবাদের ২০২৭ সালের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। পেশায় একজন ব্যাংকার আবদুর রহিম খন্দকার দীর্ঘদিন ধরে পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি সামাজিক, মানবিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন।
 

তিনি দেশের স্বনামধন্য সরকারি কলেজ ও বিশ্ববিদ্যালয় থেকে কৃতিত্বের সঙ্গে অর্থনীতিতে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। কর্মজীবনে ব্যাংকিং পেশার পাশাপাশি উদ্যোক্তা হিসেবে বিভিন্ন খাতে কর্মসংস্থান সৃষ্টিতে ভূমিকা রাখছেন। বিশেষ করে গ্রামীণ অর্থনীতি, পর্যটন ও আবাসনশিল্পের বিকাশে তাঁর উদ্যোগ প্রশংসনীয়।
 

আবদুর রহিম খন্দকার বিভিন্ন আন্তর্জাতিক মানবাধিকার ও সামাজিক সংগঠনের সঙ্গে সম্পৃক্ত রয়েছেন। তিনি আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা, ইসলামি সংগঠন, এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশন এবং বেস্ট বাংলা প্রবাসী ওয়েলফেয়ার ফাউন্ডেশনের চেয়ারম্যানসহ গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন।
 

এপেক্স ক্লাব অব আগ্রাবাদের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর তিনি মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায়বিচার ও জনকল্যাণ প্রতিষ্ঠায় নিজেকে আরও নিবেদিত রাখার প্রত্যয় ব্যক্ত করেছেন। মানুষের মৌলিক অধিকার—অন্ন, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা ও বাসস্থান নিশ্চিত করার পাশাপাশি একটি ন্যায়ভিত্তিক, মানবিক ও দায়িত্বশীল সমাজ এবং সুনাগরিক গড়ে তুলতে কাজ করার অঙ্গীকার করেন তিনি।
 

তিনি বলেন, দেশ ও মানুষের কল্যাণে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে আসতে হবে। সম্মিলিত উদ্যোগ ও মানবিক কর্মকাণ্ডের মাধ্যমেই একটি সুন্দর, সমৃদ্ধ ও কল্যাণমুখী সমাজ প্রতিষ্ঠা সম্ভব।
 

নতুন দায়িত্ব পালনে তিনি দেশবাসীসহ সংশ্লিষ্ট সবার সহযোগিতা ও দোয়া কামনা করেছেন।