সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬ এ ০৬:৪৪:০০ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• পটিয়া এস আলম কলেজিয়েট স্কুল অ্যান্ড কলেজে নিরাপদ সুপেয় পানি প্রকল্পের উদ্বোধন করলেন এমপি এনামুল হক •       • ব্রাহ্মণপাড়ায় ১০ কেজি গাঁজাসহ দুই নারী গ্রেপ্তার •       • পটিয়ার মুকুট নাইট উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে মতবিনিময় সভা •       • বাংলাদেশ রোলার স্কেটিং ফেডারেশনের নতুন সভাপতি সাংবাদিক কায়েস আহমেদ সেলিম •       • চতুর্থবারের মতো কুমিল্লা জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত দাউদকান্দি মডেল থানার সাজেদুল ইসলাম পলাশ •       • ব্রাহ্মণপাড়ায় ৬ কেজি গাঁজাসহ গ্রেফতার ২, পরোয়ানাভুক্ত ও সামারি ট্রায়ালসহ আটক ৭ •       • মানবসেবার অনন্য দৃষ্টান্ত: হুলাইন ছালেহ নূর কলেজে ঢাকাস্থ পটিয়া সমিতির ফ্রি চিকিৎসা ক্যাম্প •       • নোয়াখালীতে পিকআপের বিশেষ বাক্সে লুকিয়ে পাচারের সময় ৬২ হাজার ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ১ •       • রংপুর রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার নির্বাচিত হলেন গাইবান্ধার এসপি জসিম উদ্দিন •       • বরগুনায় ৪৭০০ পিস ইয়াবা উদ্ধার, জামাই পলাতক; গ্রেপ্তার শ্বশুর-শাশুড়ি •

গণভোটের রায়ের ভিত্তিতে সংবিধান সংস্কার পরিষদ গঠনের দাবি এনসিপির

গণভোটের রায়ের ভিত্তিতে সংবিধান সংস্কার পরিষদ গঠনের দাবি এনসিপির

গণভোটের রায়ের ভিত্তিতে সংবিধান সংস্কার পরিষদ গঠন, আওয়ামী লীগ ও জুলাই গণহত্যার বিচার দ্রুত সম্পন্ন এবং শেখ হাসিনার বিরুদ্ধে ঘোষিত রায় কার্যকরের দাবি জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
 

এ ছাড়া গঙ্গা চুক্তি নতুন করে নবায়ন, জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের পরিবার ও আহতদের পুনর্বাসন এবং সরকারের অভ্যন্তরে আওয়ামী লীগকে পুনর্বাসনের সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিও জানিয়েছে দলটি।
 

সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে এসব দাবি তুলে ধরেন এনসিপির নেতারা। বৈঠকে দলের আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম, সদস্যসচিব আখতার হোসেন এমপি এবং সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ এমপি উপস্থিত ছিলেন।
 

বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, একদলীয় সংবিধান সংশোধন কমিটি বাতিল করে গণভোটের রায়ের ভিত্তিতে সংবিধান সংস্কার পরিষদ গঠন করতে হবে। ফ্যাসিবাদী সংগঠন আওয়ামী লীগ এবং জুলাই গণহত্যার বিচার নিশ্চিত করতে ট্রাইব্যুনালকে আরও সক্রিয় ভূমিকা পালন করতে হবে। একই সঙ্গে শেখ হাসিনার বিরুদ্ধে ঘোষিত রায় দ্রুত কার্যকর করার দাবি জানান তিনি।
 

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেন নাহিদ ইসলাম। তিনি বলেন, গত নির্বাচনের পর সাত থেকে আট মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির ধারাবাহিক অবনতি ঘটেছে। এর ফলে সাধারণ মানুষের নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে। সরকারি দল, বিরোধী দল, ফ্যাসিবাদবিরোধী নেতাকর্মী এবং জুলাই গণঅভ্যুত্থানের শীর্ষ নেতৃত্বের ব্যক্তিরাও ধারাবাহিকভাবে হামলা ও নির্যাতনের শিকার হচ্ছেন।
 

নাহিদ ইসলাম আরও বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির সুযোগ নিয়ে পতিত আওয়ামী লীগ দেশের বিভিন্ন স্থানে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছে। সরকারের একটি অংশ আওয়ামী লীগকে পুনর্বাসনের কাজে জড়িত রয়েছে বলেও অভিযোগ করেন তিনি। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানান এনসিপির এই নেতা।
 

গঙ্গা চুক্তি নতুন করে নবায়নের দাবিও বৈঠকে তুলে ধরেছে এনসিপি। পাশাপাশি জুলাই গণহত্যায় শহীদদের পরিবার ও আহতদের পুনর্বাসনে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়ে নাহিদ ইসলাম বলেন, শহীদ পরিবার ও আহতদের দায়িত্ব রাষ্ট্রকেই নিতে হবে। তাঁদের যথাযথ পুনর্বাসন নিশ্চিত করতে সরকারকে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করতে হবে।