সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬ এ ১২:৩৩:৩৩ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• পটিয়া এস আলম কলেজিয়েট স্কুল অ্যান্ড কলেজে নিরাপদ সুপেয় পানি প্রকল্পের উদ্বোধন করলেন এমপি এনামুল হক •       • ব্রাহ্মণপাড়ায় ১০ কেজি গাঁজাসহ দুই নারী গ্রেপ্তার •       • পটিয়ার মুকুট নাইট উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে মতবিনিময় সভা •       • বাংলাদেশ রোলার স্কেটিং ফেডারেশনের নতুন সভাপতি সাংবাদিক কায়েস আহমেদ সেলিম •       • চতুর্থবারের মতো কুমিল্লা জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত দাউদকান্দি মডেল থানার সাজেদুল ইসলাম পলাশ •       • ব্রাহ্মণপাড়ায় ৬ কেজি গাঁজাসহ গ্রেফতার ২, পরোয়ানাভুক্ত ও সামারি ট্রায়ালসহ আটক ৭ •       • মানবসেবার অনন্য দৃষ্টান্ত: হুলাইন ছালেহ নূর কলেজে ঢাকাস্থ পটিয়া সমিতির ফ্রি চিকিৎসা ক্যাম্প •       • নোয়াখালীতে পিকআপের বিশেষ বাক্সে লুকিয়ে পাচারের সময় ৬২ হাজার ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ১ •       • রংপুর রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার নির্বাচিত হলেন গাইবান্ধার এসপি জসিম উদ্দিন •       • বরগুনায় ৪৭০০ পিস ইয়াবা উদ্ধার, জামাই পলাতক; গ্রেপ্তার শ্বশুর-শাশুড়ি •

টেকনাফে সমুদ্রপথে মানবপাচারের চেষ্টা, নারী ও শিশুসহ উদ্ধার ৮ রোহিঙ্গা

টেকনাফে সমুদ্রপথে মানবপাচারের চেষ্টা, নারী ও শিশুসহ উদ্ধার ৮ রোহিঙ্গা

মঈনুদ্দিন শাহীন, কক্সবাজার প্রতিনিধি:

 

কক্সবাজারের টেকনাফে সমুদ্রপথে থাইল্যান্ড ও মালয়েশিয়ায় পাচারের উদ্দেশ্যে আটকে রাখা নারী ও শিশুসহ আট রোহিঙ্গা নাগরিককে উদ্ধার করেছে সেনাবাহিনীর নেতৃত্বাধীন যৌথ বাহিনী। উদ্ধার ব্যক্তিদের মধ্যে পাঁচজন নারী, দুজন পুরুষ ও আট মাস বয়সী একটি শিশু রয়েছে।
 

শনিবার (২১ নভেম্বর) রাত সাড়ে ১২টার দিকে টেকনাফ সদর ইউনিয়নের লেঙ্গুরবিল এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদের উদ্ধার করা হয়। রোববার (২২ নভেম্বর) দুপুরে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
 

আইএসপিআর জানায়, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে লেঙ্গুরবিল এলাকায় বিশেষ যৌথ অভিযান পরিচালনা করা হয়। গোয়েন্দা তথ্যে জানা যায়, ওই এলাকায় সমুদ্রপথে থাইল্যান্ড ও মালয়েশিয়ায় পাচারের উদ্দেশ্যে ২০ থেকে ২৫ জনকে জিম্মি করে আটকে রেখেছে একটি মানবপাচারকারী চক্র। এ তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে যৌথ বাহিনী।
 

অভিযানের সময় যৌথ বাহিনীর সদস্যদের উপস্থিতি টের পেয়ে মানবপাচারকারী চক্রের সদস্যদের পাশাপাশি কয়েকজন ভুক্তভোগীও পালিয়ে যান। পরে ঘটনাস্থল থেকে পাঁচ নারী, দুই পুরুষ ও আট মাস বয়সী এক শিশুকে উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া সবাই রোহিঙ্গা জনগোষ্ঠীর সদস্য। তাঁদের মধ্যে ক্যাম্প-১৮ ও ক্যাম্প-২০-এর বাসিন্দা রয়েছেন।
 

পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধার ব্যক্তিদের পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
 

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম বলেন, সেনাবাহিনীর নেতৃত্বাধীন যৌথ বাহিনী শনিবার রাতে মালয়েশিয়াগামী আটজনকে থানায় হস্তান্তর করেছে। তাঁদের বিষয়ে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
 

উল্লেখ্য, গত ৫ নভেম্বর টেকনাফের পাহাড়ে মানবপাচারকারী চক্রের আস্তানায় অভিযান চালাতে গিয়ে সশস্ত্র দুর্বৃত্তদের গুলিতে সেনাসদস্য মোহাম্মদ তিতাস শেখ (২৭) নিহত হন। ওই অভিযানে পাচারের উদ্দেশ্যে আটকে রাখা ৫৬ জনকে উদ্ধার করা হয়। একই সময় মানবপাচারকারী চক্রের ছয় সদস্যকে গ্রেপ্তার করে যৌথ বাহিনী।