মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬ এ ০৭:১৭:০৬ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• পটিয়া এস আলম কলেজিয়েট স্কুল অ্যান্ড কলেজে নিরাপদ সুপেয় পানি প্রকল্পের উদ্বোধন করলেন এমপি এনামুল হক •       • ব্রাহ্মণপাড়ায় ১০ কেজি গাঁজাসহ দুই নারী গ্রেপ্তার •       • পটিয়ার মুকুট নাইট উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে মতবিনিময় সভা •       • বাংলাদেশ রোলার স্কেটিং ফেডারেশনের নতুন সভাপতি সাংবাদিক কায়েস আহমেদ সেলিম •       • চতুর্থবারের মতো কুমিল্লা জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত দাউদকান্দি মডেল থানার সাজেদুল ইসলাম পলাশ •       • ব্রাহ্মণপাড়ায় ৬ কেজি গাঁজাসহ গ্রেফতার ২, পরোয়ানাভুক্ত ও সামারি ট্রায়ালসহ আটক ৭ •       • মানবসেবার অনন্য দৃষ্টান্ত: হুলাইন ছালেহ নূর কলেজে ঢাকাস্থ পটিয়া সমিতির ফ্রি চিকিৎসা ক্যাম্প •       • নোয়াখালীতে পিকআপের বিশেষ বাক্সে লুকিয়ে পাচারের সময় ৬২ হাজার ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ১ •       • রংপুর রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার নির্বাচিত হলেন গাইবান্ধার এসপি জসিম উদ্দিন •       • বরগুনায় ৪৭০০ পিস ইয়াবা উদ্ধার, জামাই পলাতক; গ্রেপ্তার শ্বশুর-শাশুড়ি •

পটিয়ার হাবিলাসদ্বীপে রাস মহোৎসব উদ্বোধন করলেন এমপি এনামুল হক এনাম

পটিয়ার হাবিলাসদ্বীপে রাস মহোৎসব উদ্বোধন করলেন এমপি এনামুল হক এনাম

‘ধর্ম যার যার, উৎসব সবার—এই চেতনাকে ধারণ করতে হবে’
 

আবদুল হাকিম রানা, বিশেষ প্রতিনিধি, দক্ষিণ চট্টগ্রাম:

 

ধর্মীয় ভাবগাম্ভীর্য, ভক্তি-শ্রদ্ধা ও উৎসবমুখর পরিবেশে চট্টগ্রামের পটিয়া উপজেলার হাবিলাসদ্বীপে গৌর গোবিন্দ আশ্রমের উদ্যোগে রাস মহোৎসবের শুভ উদ্বোধন করা হয়েছে।
 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মহোৎসবের উদ্বোধন করেন চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনের সংসদ সদস্য আলহাজ্ব এনামুল হক এনাম।
 

গৌর গোবিন্দ আশ্রমের সভাপতি প্রদীপ কুমারের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন হাবিলাসদ্বীপ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও দক্ষিণ জেলা বিএনপির সদস্য শফিকুল ইসলাম, পটিয়া উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক হাজী কামাল উদ্দিন, হাবিলাসদ্বীপ ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মোহাম্মদ হাসান, ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেলোয়ার হোসেন, সমাজসেবক পীযুষ মেম্বার, ত্রিদিব দত্ত শিমুল ও দোলন দত্ত।
 

অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন পটিয়া উপজেলা যুবদলের সদস্য চৌধুরী লিটু, দক্ষিণ জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক এস এম নয়ন এবং পটিয়া উপজেলা ছাত্রদল নেতা মিসবাহ উল ইসলাম।
 

শিক্ষক দেবাশীষ বাপ্পার সঞ্চালনায় অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সনাতন ধর্মাবলম্বী ভক্ত-অনুরাগীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
 

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য আলহাজ্ব এনামুল হক এনাম বলেন, ধর্মীয় উৎসব মানুষের মধ্যে ভালোবাসা, ভ্রাতৃত্ববোধ ও পারস্পরিক সম্প্রীতির বন্ধন সুদৃঢ় করে। পটিয়ার দীর্ঘদিনের সাম্প্রদায়িক সম্প্রীতি ও ঐতিহ্য অক্ষুণ্ন রাখতে সব ধর্মের মানুষকে পারস্পরিক শ্রদ্ধা, সহনশীলতা ও সৌহার্দ্যের মনোভাব নিয়ে এগিয়ে আসতে হবে।
 

তিনি আরও বলেন, ‘ধর্ম যার যার, উৎসব সবার’—এই অসাম্প্রদায়িক চেতনাকে ধারণ করে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। পারস্পরিক সম্মান ও ভালোবাসার মধ্য দিয়েই একটি শান্তিপূর্ণ, মানবিক ও সম্প্রীতিপূর্ণ সমাজ গড়ে তোলা সম্ভব।
 

রাস মহোৎসবের উদ্বোধনকে কেন্দ্র করে গৌর গোবিন্দ আশ্রম প্রাঙ্গণে ভক্ত-অনুরাগীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও আনন্দ-উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে। ধর্মীয় আচার-অনুষ্ঠান ও উৎসবের আমেজে মুখর হয়ে ওঠে পুরো আশ্রম প্রাঙ্গণ।