সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬ এ ০২:১৪:৩৯ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• পটিয়া এস আলম কলেজিয়েট স্কুল অ্যান্ড কলেজে নিরাপদ সুপেয় পানি প্রকল্পের উদ্বোধন করলেন এমপি এনামুল হক •       • ব্রাহ্মণপাড়ায় ১০ কেজি গাঁজাসহ দুই নারী গ্রেপ্তার •       • পটিয়ার মুকুট নাইট উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে মতবিনিময় সভা •       • বাংলাদেশ রোলার স্কেটিং ফেডারেশনের নতুন সভাপতি সাংবাদিক কায়েস আহমেদ সেলিম •       • চতুর্থবারের মতো কুমিল্লা জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত দাউদকান্দি মডেল থানার সাজেদুল ইসলাম পলাশ •       • ব্রাহ্মণপাড়ায় ৬ কেজি গাঁজাসহ গ্রেফতার ২, পরোয়ানাভুক্ত ও সামারি ট্রায়ালসহ আটক ৭ •       • মানবসেবার অনন্য দৃষ্টান্ত: হুলাইন ছালেহ নূর কলেজে ঢাকাস্থ পটিয়া সমিতির ফ্রি চিকিৎসা ক্যাম্প •       • নোয়াখালীতে পিকআপের বিশেষ বাক্সে লুকিয়ে পাচারের সময় ৬২ হাজার ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ১ •       • রংপুর রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার নির্বাচিত হলেন গাইবান্ধার এসপি জসিম উদ্দিন •       • বরগুনায় ৪৭০০ পিস ইয়াবা উদ্ধার, জামাই পলাতক; গ্রেপ্তার শ্বশুর-শাশুড়ি •

মালয়েশিয়ায় ১৫২ বাংলাদেশি আটক

মালয়েশিয়ায় ১৫২ বাংলাদেশি আটক

মালয়েশিয়ায় অবৈধ অভিবাসনবিরোধী অভিযানে ১৫২ বাংলাদেশিসহ ৪৮৯ জন বিদেশি নাগরিককে আটক করেছে দেশটির অভিবাসন বিভাগ।

 

শনিবার (২১ নভেম্বর) দেশটির সেলাঙ্গর রাজ্যের তামান শ্রী মুদা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

 

সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত টানা দুই ঘণ্টা ২৬টি বাণিজ্যিক ভবনে যৌথভাবে অভিযান চালানো হয়। এ সময় মোট ৮৩১ জন বিদেশি নাগরিকের কাগজপত্র যাচাই করেন কর্মকর্তারা।

 

মালয়েশিয়ার অভিবাসন বিভাগের উপমহাপরিচালক (অপারেশন) দাতুক লোকমান এফেন্দি রামলি জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে বৈধ ভ্রমণ ও কাজের অনুমতিপত্র না থাকা, ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও দেশটিতে অবস্থান এবং কর্মানুমতির শর্ত লঙ্ঘনের অভিযোগ রয়েছে।

 

আটক ৪৮৯ জনের মধ্যে ৮৪ জন নারী। বাংলাদেশিদের পাশাপাশি নেপাল, মিয়ানমার, ভারত, ইন্দোনেশিয়া, পাকিস্তান ও শ্রীলঙ্কার নাগরিকও রয়েছেন। অভিযানে বিদেশি কর্মীদের কর্মানুমতির অপব্যবহারের বিষয়টিও সামনে এসেছে। এর মধ্যে নির্মাণ খাতে কাজের অনুমতি নিয়ে রেস্তোরাঁয় কাজ করার ঘটনাও শনাক্ত করেছেন কর্মকর্তারা।

 

অভিযান পরিচালনায় মালয়েশিয়ার ২৫৪ জন কর্মকর্তা অংশ নেন। এ সময় নিয়ম লঙ্ঘনের দায়ে ছয়টি প্রতিষ্ঠানকে মোট ১৬ হাজার ৫০০ মালয়েশীয় রিঙ্গিত জরিমানা করা হয়েছে। পাশাপাশি পাঁচটি তলব নোটিশ জারি করেছে কোম্পানি কমিশন। অভিযানে আটক বিদেশি নাগরিকদের সেমেনিয়েহ আটককেন্দ্রে পাঠানো হয়েছে। সেখানে তাদের বিরুদ্ধে পরবর্তী আইনি প্রক্রিয়া পরিচালনা করা হবে।

 

এদিকে, এর আগে ১৮ থেকে ২০ নভেম্বর পর্যন্ত দেশজুড়ে ৩৪টি কারখানায় অভিযান চালায় মালয়েশিয়ার অভিবাসন কর্তৃপক্ষ। ওই অভিযানে ৫১৯ জন অভিবাসীকে আটক করা হয়েছিল।