সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬ এ ০২:২২:১৪ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• পটিয়া এস আলম কলেজিয়েট স্কুল অ্যান্ড কলেজে নিরাপদ সুপেয় পানি প্রকল্পের উদ্বোধন করলেন এমপি এনামুল হক •       • ব্রাহ্মণপাড়ায় ১০ কেজি গাঁজাসহ দুই নারী গ্রেপ্তার •       • পটিয়ার মুকুট নাইট উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে মতবিনিময় সভা •       • বাংলাদেশ রোলার স্কেটিং ফেডারেশনের নতুন সভাপতি সাংবাদিক কায়েস আহমেদ সেলিম •       • চতুর্থবারের মতো কুমিল্লা জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত দাউদকান্দি মডেল থানার সাজেদুল ইসলাম পলাশ •       • ব্রাহ্মণপাড়ায় ৬ কেজি গাঁজাসহ গ্রেফতার ২, পরোয়ানাভুক্ত ও সামারি ট্রায়ালসহ আটক ৭ •       • মানবসেবার অনন্য দৃষ্টান্ত: হুলাইন ছালেহ নূর কলেজে ঢাকাস্থ পটিয়া সমিতির ফ্রি চিকিৎসা ক্যাম্প •       • নোয়াখালীতে পিকআপের বিশেষ বাক্সে লুকিয়ে পাচারের সময় ৬২ হাজার ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ১ •       • রংপুর রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার নির্বাচিত হলেন গাইবান্ধার এসপি জসিম উদ্দিন •       • বরগুনায় ৪৭০০ পিস ইয়াবা উদ্ধার, জামাই পলাতক; গ্রেপ্তার শ্বশুর-শাশুড়ি •

স্বামী-সন্তানকে হারানোর তিন দিন পর মারা গেলেন তানিয়াও, একই পরিবারের পাঁচজনের মৃত্যু

স্বামী-সন্তানকে হারানোর তিন দিন পর মারা গেলেন তানিয়াও, একই পরিবারের পাঁচজনের মৃত্যু

মঈনুদ্দিন শাহীন, কক্সবাজার প্রতিনিধি:

 

কক্সবাজারের রামুতে ট্রেনের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার চার যাত্রী নিহত হওয়ার ঘটনায় মৃত্যুর সংখ্যা বেড়ে পাঁচজনে দাঁড়িয়েছে। দুর্ঘটনার তিন দিন পর সোমবার (২৩ নভেম্বর) সকাল ৭টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন তানিয়া সুলতানা। তিনি দুর্ঘটনায় নিহত মো. রুবেলের স্ত্রী। এর আগে দুর্ঘটনার দিনই স্বামী রুবেল ও তাঁদের ছয় মাস বয়সী কন্যাশিশু মাশরুফার মৃত্যু হয়।
 

এ ঘটনায় একই পরিবারের পাঁচ সদস্যের মর্মান্তিক মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে পুরো এলাকায়।
 

এর আগে গত শুক্রবার (২০ নভেম্বর) দুপুরে রামু উপজেলার দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের কাটিরমাথা রেলক্রসিংয়ে ঢাকা থেকে কক্সবাজারগামী পর্যটক এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার চার যাত্রী নিহত হন।
 

নিহতরা হলেন—দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের কাইম্যার ঘোনা এলাকার নুরুল ইসলামের ছেলে মো. রুবেল (৩০), তাঁর বোন কাসফিয়া (২০), কাসফিয়ার ১৮ মাস বয়সী শিশুকন্যা এবং রুবেলের ছয় মাস বয়সী শিশুকন্যা মাশরুফা। সর্বশেষ মারা গেলেন রুবেলের স্ত্রী তানিয়া সুলতানা।
 

স্থানীয় সূত্রে জানা যায়, দুর্ঘটনার দিন পরিবারের সদস্যরা একটি সিএনজিচালিত অটোরিকশায় করে দক্ষিণ মিঠাছড়ি থেকে রাজারকুলের দিকে যাচ্ছিলেন। পথে কাটিরমাথা রেলক্রসিং এলাকায় পৌঁছালে ঢাকা থেকে কক্সবাজারগামী পর্যটক এক্সপ্রেস ট্রেনের সঙ্গে অটোরিকশাটির সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায়।
 

দুর্ঘটনায় ঘটনাস্থলেই কাসফিয়ার মৃত্যু হয়। গুরুতর আহত অন্যদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁদের মৃত ঘোষণা করেন। আশঙ্কাজনক অবস্থায় তানিয়া সুলতানাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছিল। সেখানে তিন দিন মৃত্যুর সঙ্গে লড়াই করে সোমবার সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
 

তানিয়ার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন রামু উপজেলার দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খোদেস্তা বেগম রীনা। তিনি জানান, একই দুর্ঘটনায় একটি পরিবারের পাঁচ সদস্যের প্রাণহানির ঘটনায় এলাকায় গভীর শোকের পরিবেশ বিরাজ করছে।
 

এদিকে স্থানীয়দের অভিযোগ, দুর্ঘটনাস্থলের কাটিরমাথা রেলক্রসিংটি অরক্ষিত। সেখানে কোনো গেট কিংবা গেটম্যান নেই। পাশাপাশি সড়কের দুই পাশে বড় বড় গাছ থাকায় ট্রেন আসার বিষয়টি চালকদের পক্ষে সহজে বুঝতে পারা সম্ভব হয় না। স্থানীয়দের আশঙ্কা, রেলক্রসিংয়ে প্রয়োজনীয় নিরাপত্তাব্যবস্থা নিশ্চিত করা না হলে ভবিষ্যতেও এ ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।
 

রেলওয়ে পুলিশের কক্সবাজার আইকনিক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর আহমদ দুর্ঘটনায় পাঁচজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।