বাংলাদেশ — পাতা ১৯০
৯ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর মাইলস্টোন কলেজ ছাড়লেন দুই উপদেষ্টা ও প্রেস সচিব
রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে প্রায় ৯ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর অবশেষে বের হতে পেরেছেন সরকারের দুই উপদেষ্টা ও প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। মঙ্গলবার (২২ জুলাই) রাত সাড়ে ৭টার দিকে পুলিশি প্রহরায় তারা কলেজ ক্যাম্পাস ত্যাগ করেন। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উত্তরা বিভাগের উপ-কমিশনার মো. মহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জা...
পুলিশ পাহারায় মাইলস্টোন কলেজ ছাড়লেন দুই উপদেষ্টা
দীর্ঘ ছয় ঘণ্টা অবরুদ্ধ থাকার পর পুলিশের ঘন পাহারায় মাইলস্টোন কলেজ ত্যাগ করেছেন অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল ও শিক্ষা উপদেষ্টা অধ্যাপক সি আর আবরার। তাদের সঙ্গে ছিলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। মঙ্গলবার (২২ জুলাই) বিকেল সোয়া ৩টার দিকে বিপুল সংখ্যক পুলিশ সদস্যের সহায়তায় পেছনের গেট দিয়ে কলেজ ছাড়েন তারা। এ সময় কলেজ...
অর্থ সাহায্যের পোস্ট সরিয়ে নেওয়া হলো প্রধান উপদেষ্টার ফেসবুক পেজ থেকে
উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় ক্ষতিগ্রস্তদের সহায়তায় অর্থ চেয়ে দেওয়া একটি পোস্ট প্রধান উপদেষ্টার ভেরিফায়েড ফেসবুক পেজ (Chief Adviser GOB) থেকে সরিয়ে নেওয়া হয়েছে। মঙ্গলবার দুপুরে ওই পেজে একটি পোস্টে বলা হয়, দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের সাহায্য করতে ইচ্ছুক ব্যক্তিরা ‘ত্রাণ ও কল্যাণ তহবিল’-এর ব্যাংক হিসাব নম্বরে অর্থ জমা দ...
চাঁপাইনবাবগঞ্জে প্রয়াত আইনজীবীর নমিনিদের মধ্যে ২০ লাখ টাকার তহবিলের চেক হস্তান্তর
মাহিদুল ইসলাম ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি:- চাঁপাইনবাবগঞ্জ জেলা আইনজীবী সমিতির দুই সদস্যের নমিনিদের মাঝে আইনজীবী কল্যাণ তহবিলের ২০ লাখ টাকার চেক হস্তান্তর করা হয়েছে। মঙ্গলবার (২২ জুলাই) সকালে সমিতির কার্যালয়ে প্রয়াত অ্যাডভোকেট আব্দুস সামাদের পরিবারকে ১০ লাখ ও প্রয়াত অ্যাডভোকেট শাজাহান হোসেনের পরিবারকে ১০ লাখ টাকার চেক হস্তান্তর করা হয়। এ...
ইসলাম ধর্ম গ্রহন করলেন রুপগঞ্জের শুভ বিশ্বাস
বিশেষ প্রতিনিধি (নারায়নগঞ্জ):- নারায়নগঞ্জ জেলায় অবস্থিত রুপগঞ্জে থানার আড়িয়ার গ্রামের বাসিন্দা, সুনীল বিশ্বাসের ছেলে শুভ বিশ্বাস ইসলামের মহিমায় মহিমান্বিত হয়ে ইসলাম ধর্ম গ্রহন করেন। সিদ্ধিরগঞ্জ থানার তাঁতখানা মসজিদের পেশ ইমাম এর কাছে পবিত্র কালেমা পরে মুসলমান ধর্ম গ্রহন করেন। মুসলমান ধর্ম গ্রহন করে তার নাম পরিবর্তন করে নতুন নাম রাখেন আবদুল্লাহ হো...
শিক্ষার্থীদের ৬ দফা দাবি সমন্বয়ে তদন্ত কমিটি গঠনের ঘোষণা মাহফুজ আলমের
উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বিমান বিধ্বস্তের মর্মান্তিক ঘটনার পরিপ্রেক্ষিতে শিক্ষার্থীদের ছয় দফা দাবিকে গুরুত্ব দিয়ে একটি পূর্ণাঙ্গ তদন্ত কমিটি গঠন করা হচ্ছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহফুজ আলম। মঙ্গলবার (২২ জুলাই) বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ কথা জানান। পোস্টে মাহফুজ...
সচিবালয়ে পুলিশের ওপর হামলা, শিক্ষার্থীদের ভিডিও ভাইরাল
রাজধানীর সচিবালয়ে আন্দোলনরত শিক্ষার্থীরা গেট ভেঙে ভেতরে প্রবেশ করে পুলিশের ওপর হামলা চালিয়েছেন। মঙ্গলবার (২২ জুলাই) বিকেল ৪টা ১০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে। মুহূর্তেই ঘটনাস্থলের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেল সাড়ে ৩টার দিকে মিছিল সহকারে শিক্ষার্থীরা সচিবালয়ের প্রধান ফটকের সামনে জড়ো হন। কিছুক্ষণ পর, ৩টা ৪০ মিনিট...
সচিবালয়ের সামনে শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া, ছোড়া হয় কাঁদানে গ্যাস
এইচএসসি ও সমমানের পরীক্ষা বাতিল এবং সাবজেক্ট ম্যাপিংয়ের মাধ্যমে ফল প্রকাশের দাবিতে সচিবালয়ের সামনে অবস্থান নেওয়া শিক্ষার্থীদের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২২ জুলাই) বিকেল ৪টা ১০ মিনিটের দিকে এই উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয়। এসময় সংঘর্ষ নিয়ন্ত্রণে পুলিশ সাউন্ড গ্রেনেড ও কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ...
শিক্ষাসচিব সিদ্দিক জুবাইরকে প্রত্যাহার
শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব সিদ্দিক জুবাইরকে তার দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়েছে। মঙ্গলবার (২২ জুলাই) বিকেলে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা এবং জনপ্রশাসনবিষয়ক কমিটির সদস্যসচিব মাহফুজ আলম সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক বার্তায় এ তথ্য নিশ্চিত করেন। এর আগে দুপুরের পর থেকে শিক্ষার্থীরা সচিবালয়ের প্রধান ফটকের সামনে জড়ো হয়ে শিক্ষা উপদেষ্...
সচিবালয়ের গেট ভেঙে ঢুকে পড়ল শিক্ষার্থীরা, লাঠিচার্জে আহত অনেকে
চলমান আন্দোলনের অংশ হিসেবে গেট ভেঙে সচিবালয়ের ভেতরে ঢুকে পড়েছেন হাজারো বিক্ষুব্ধ শিক্ষার্থী। তাদের অনেকেই সচিবালয় চত্বরে থাকা যানবাহনে ভাঙচুর চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী লাঠিচার্জ করে, এতে অনেক শিক্ষার্থী আহত হয়েছেন। মঙ্গলবার (২২ জুলাই) বিকেল সাড়ে তিনটার পর ঘটনাটি ঘটে। আন্দোলনরত শিক্ষার্...
দিয়াবাড়ি গোলচত্বরে দফায় দফায় বিক্ষোভ, ঘিরে রেখেছে পুলিশ
উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ সংলগ্ন দিয়াবাড়ি গোলচত্বরে দফায় দফায় বিক্ষোভে ফুঁসছে শিক্ষার্থীরা। বিমান বিধ্বস্তে সহপাঠীদের মৃত্যুর প্রতিবাদে মঙ্গলবার (২২ জুলাই) সকাল থেকে শুরু হওয়া এই বিক্ষোভে এক পর্যায়ে উত্তেজনা বাড়তে থাকলে, পুরো এলাকা ঘিরে ফেলে আইনশৃঙ্খলা বাহিনী। দুপুর আড়াইটার দিকে মাইলস্টোনের বিপুল সংখ্যক শিক্ষার্থী গোলচত্বরে অবস্থান নেন...
নিহত পাইলট তৌকির ইসলামের জানাজা অনুষ্ঠিত
উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বাংলাদেশ বিমান বাহিনীর প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে নিহত পাইলট তৌকির ইসলামের জানাজা সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (২২ জুলাই) দুপুরে রাজধানীর কুর্মিটোলা এলাকায় জানাজাটি অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী, সেনাবাহিনী প্রধান জেনারেল...
সচিবালয়ে প্রবেশ করে বিক্ষোভে উত্তাল হাজারো শিক্ষার্থী
চলমান এইচএসসি ও সমমানের পরীক্ষা বাতিল করে সাবজেক্ট ম্যাপিংয়ের ভিত্তিতে দ্রুত ফল প্রকাশের দাবিতে সচিবালয়ের ভেতরে ঢুকে পড়ে হাজারো শিক্ষার্থী। মঙ্গলবার (২০ আগস্ট) সকাল থেকেই রাজধানীর সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সামনে জড়ো হতে থাকেন বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। বিকেলের দিকে উত্তেজনা চরমে পৌঁছালে তারা সচিবালয়ের ভেতরে প্রবেশ করেন এবং “ভুয়া...
চট্টগ্রামে নৌপরিবহন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মেরিটাইম ইনস্টিটিউটের প্রশিক্ষণের মান আন্তর্জাতিকভাবে স্বীকৃত
হোসেন বাবলা, চট্টগ্রাম:- নৌপরিবহন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ ইউসুফ বলেছেন, “মেরিটাইম ইনস্টিটিউটের প্রশিক্ষণের গুণগত মান আন্তর্জাতিক নৌ সংস্থা এবং ইউরোপীয় ইউনিয়নের মেরিটাইম সেফটি এজেন্সি কর্তৃক স্বীকৃত বিধায় এখানের প্রশিক্ষণের মান ধরে রাখতে হলে এর গুণগত মান অব্যাহত রাখতে হবে। সিনিয়র সচিব মঙ্গলবার (২২জুলাই) ন্যাশনাল মেরিটাইম ইনস্টিটিউট চট্...
চাঁপাইনবাবগঞ্জে জুলাই শহীদ দিবস উদযাপন উপলক্ষে শিক্ষক ও অভিভাবকদের সমন্বয়ে সচেতনামূলক প্রচারণা সভা অনুষ্ঠিত
মাহিদুল ইসলাম ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি:- আজ ২২ই জুলাই মঙ্গলবার জেলা প্রশাসনের সহযোগিতায় ও বিআরটিএ চাঁপাইনবাবগঞ্জ এর আয়োজনে স্কুল পর্যায়ে ছাত্র/ছাত্রীদের মাঝে সড়ক ব্যবহার সংক্রান্ত আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনায় উপস্থিত ছিলেন সহকারী পরিচালক (ইঞ্জিনিয়ারিং) মো: শাহজামান হক, মোটরযান পরিদর্শক আব্দুল খাবীরু, সহকারী মোটরযান পরিদর্শক...
বিমান দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের সহায়তায় অর্থ প্রদানের আহ্বান প্রধান উপদেষ্টার
রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় ক্ষতিগ্রস্তদের সহায়তায় ত্রাণ ও কল্যাণ তহবিলে অনুদান পাঠানোর আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা। মঙ্গলবার (২২ জুলাই) দুপুরে প্রধান উপদেষ্টার কার্যালয়ের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক পোস্টে এ আহ্বান জানানো হয়। পোস্টে বলা হয়, "মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে ভয়াবহ বিমান দুর্ঘটনা...
স্কুল নয়, যেন মৃত্যুপুরী: উত্তরার দিয়াবড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিষাদের ছায়া
উত্তরার দিয়াবড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিষাদের ছায়া...... একসময় যেখানে ছিল শিক্ষার্থীদের কোলাহল, প্রাণচাঞ্চল্যে ভরা ছিল করিডোর আর মাঠ, সেই মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ এখন নিঃস্তব্ধতায় ঢাকা এক মৃত্যুপুরী। উত্তরা দিয়াবড়ির এই শিক্ষাপ্রতিষ্ঠানে আজ আর নেই প্রাণের স্পন্দন—আছে শুধু হাহাকার, পোড়া গন্ধ আর অজস্র অশ্রু। স্কুলের সামনে ছড়িয়ে-ছিটিয়ে...
শিক্ষা উপদেষ্টা ও সচিবের পদত্যাগ দাবিতে সচিবালয়ের সামনে শিক্ষার্থীদের বিক্ষোভ
রাজধানীর সচিবালয়ের সামনে অন্তর্বর্তী সরকারের শিক্ষা উপদেষ্টা চৌধুরী রফিকুল আবরার (সি আর আবরার) ও শিক্ষা মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব সিদ্দিক জোবায়েরের পদত্যাগ দাবিতে বিক্ষোভ করেছেন বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা। মঙ্গলবার (২২ জুলাই) দুপুরে সাইন্সল্যাব মোড় থেকে ঢাকা কলেজ, সিটি কলেজ, আইডিয়াল কলেজসহ রাজধানীর একাধিক কলেজের শিক্ষার্থীরা মিছিল বের করেন। মিছি...






























