সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬ এ ০৬:০২:২০ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• হাতিয়ায় ছাত্রশিবিরের জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন: চ্যাম্পিয়ন তমরুদ্দি হাইস্কুল •       • কীর্তিমানের আলো ও মেধার সম্মান: রাজধানীতে চট্টগ্রাম সমিতির মহা-মিলনমেলা •       • বাঙ্গরা উপজেলা প্রেসক্লাবের প্রথম মতবিনিময় সভা অনুষ্ঠিত: পেশাগত দায়িত্ব পালনে নিষ্ঠার আহ্বান •       • কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহত ১০, ছয়জনের পরিচয় শনাক্ত •       • অভিযানেও থামছে না অবৈধ অটোরিকশা, ডাম্পিং এড়াতে আরও বেপরোয়া চালকরা •       • মুরাদনগরে ২৮ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার •       • অর্থাভাবে থমকে থাকা চোখে আলোর পরশ: মুরাদনগরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৩০০ মানুষ •       • মুরাদনগর উপজেলার ১৫ নং পশ্চিম নবীপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রবীন-নবীনদের পছন্দের শীর্ষে ফারুক আহম্মেদ বাদশা •       • কক্সবাজারের ব্যবসায়ী ইয়াহিয়ার ৫ বছরের কারাদণ্ড, ১২ কোটি টাকার বেশি জরিমানা •       • যুবসমাজকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই: ত্রাণমন্ত্রী •

শিক্ষা উপদেষ্টা ও সচিবের পদত্যাগ দাবিতে সচিবালয়ের সামনে শিক্ষার্থীদের বিক্ষোভ

শিক্ষা উপদেষ্টা ও সচিবের পদত্যাগ দাবিতে সচিবালয়ের সামনে শিক্ষার্থীদের বিক্ষোভ

রাজধানীর সচিবালয়ের সামনে অন্তর্বর্তী সরকারের শিক্ষা উপদেষ্টা চৌধুরী রফিকুল আবরার (সি আর আবরার) ও শিক্ষা মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব সিদ্দিক জোবায়েরের পদত্যাগ দাবিতে বিক্ষোভ করেছেন বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা।
 

মঙ্গলবার (২২ জুলাই) দুপুরে সাইন্সল্যাব মোড় থেকে ঢাকা কলেজ, সিটি কলেজ, আইডিয়াল কলেজসহ রাজধানীর একাধিক কলেজের শিক্ষার্থীরা মিছিল বের করেন। মিছিলটি শিক্ষা ভবনের দিকে গেলে সেখানে প্রবেশের চেষ্টা করেন তারা। নিরাপত্তারক্ষীদের বাধার মুখে শিক্ষার্থীরা পরে সচিবালয়ের মূল ফটকে এসে অবস্থান নেন।
 

বিক্ষোভকারী শিক্ষার্থীরা জানান, সচিবালয়ের সামনে অবস্থান নেওয়ার পর পুলিশ তাদের জানায়, সরকারের প্রতিনিধিরা আলোচনার জন্য ২০ মিনিটের মধ্যে আসবেন। তবে নির্ধারিত সময় পেরিয়ে গেলেও কেউ না আসায় ক্ষোভে ফেটে পড়েন তারা। একপর্যায়ে সচিবালয়ে ঢোকার চেষ্টা করলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে শিক্ষার্থীদের ধাক্কাধাক্কির ঘটনা ঘটে।