সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬ এ ০৬:০২:৪৯ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• হাতিয়ায় ছাত্রশিবিরের জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন: চ্যাম্পিয়ন তমরুদ্দি হাইস্কুল •       • কীর্তিমানের আলো ও মেধার সম্মান: রাজধানীতে চট্টগ্রাম সমিতির মহা-মিলনমেলা •       • বাঙ্গরা উপজেলা প্রেসক্লাবের প্রথম মতবিনিময় সভা অনুষ্ঠিত: পেশাগত দায়িত্ব পালনে নিষ্ঠার আহ্বান •       • কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহত ১০, ছয়জনের পরিচয় শনাক্ত •       • অভিযানেও থামছে না অবৈধ অটোরিকশা, ডাম্পিং এড়াতে আরও বেপরোয়া চালকরা •       • মুরাদনগরে ২৮ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার •       • অর্থাভাবে থমকে থাকা চোখে আলোর পরশ: মুরাদনগরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৩০০ মানুষ •       • মুরাদনগর উপজেলার ১৫ নং পশ্চিম নবীপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রবীন-নবীনদের পছন্দের শীর্ষে ফারুক আহম্মেদ বাদশা •       • কক্সবাজারের ব্যবসায়ী ইয়াহিয়ার ৫ বছরের কারাদণ্ড, ১২ কোটি টাকার বেশি জরিমানা •       • যুবসমাজকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই: ত্রাণমন্ত্রী •

নিহত পাইলট তৌকির ইসলামের জানাজা অনুষ্ঠিত

নিহত পাইলট তৌকির ইসলামের জানাজা অনুষ্ঠিত

উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বাংলাদেশ বিমান বাহিনীর প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে নিহত পাইলট তৌকির ইসলামের জানাজা সম্পন্ন হয়েছে।
 

মঙ্গলবার (২২ জুলাই) দুপুরে রাজধানীর কুর্মিটোলা এলাকায় জানাজাটি অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী, সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান, বিমানবাহিনী প্রধান (ভারপ্রাপ্ত) এবং নিহত পাইলটের পরিবারের সদস্যরা।
 

জানাজার আগে পাইলট তৌকির ইসলামের সম্মানে একটি ফিউনারেল প্যারেড অনুষ্ঠিত হয়। উল্লেখ্য, ফিউনারেল প্যারেড হচ্ছে কোনো সামরিক সদস্যের মৃত্যুতে আয়োজিত একটি আনুষ্ঠানিক বিদায় অনুষ্ঠান, যা সামরিক মর্যাদায় সম্পন্ন হয়।