বাংলাদেশ — পাতা ১১৮
শুক্রবার রাজধানীর বিভিন্ন এলাকায় ১০ ঘণ্টা গ্যাসের স্বল্পচাপ
জরুরি পুনর্বাসন কাজের কারণে আগামী শুক্রবার (২ জানুয়ারি) রাজধানীর একাধিক এলাকায় টানা ১০ ঘণ্টা গ্যাসের স্বল্পচাপ থাকবে। এ সময় সংশ্লিষ্ট এলাকার সব শ্রেণির গ্রাহককে ভোগান্তির মুখে পড়তে হতে পারে। বৃহস্পতিবার (১ জানুয়ারি) এক বিজ্ঞপ্তিতে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড এ তথ্য জানায়। বিজ্ঞপ্তিতে বলা হয়, ডেমরা সিজিএস থেকে...
দেশবাসী ও বিশ্ববাসীকে প্রধান উপদেষ্টার ইংরেজি নববর্ষের শুভেচ্ছা
ইংরেজি নতুন বছর আগমন উপলক্ষে প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস দেশে ও বিদেশে বসবাসরত সকল বাংলাদেশিসহ সমগ্র বিশ্ববাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। আজ বুধবার (৩১ ডিসেম্বর) এক বাণীতে প্রধান উপদেষ্টা এই শুভেচ্ছা জানান। প্রধান উপদেষ্টা বলেন, ‘নতুন বছরে আরও জোরদার হোক সম্প্রীতি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধন। নতুন বছর সকলের জীবনে বয়ে আনুক অনাবিল সুখ, শান...
খাগড়াছড়িতে বেগম খালেদা জিয়ার পারলৌকিক শান্তি কামনায় বৌদ্ধ ধর্মাবলম্বীদের বিশেষ প্রার্থনা
ছোটন বিশ্বাস, খাগড়াছড়ি প্রতিনিধি: খাগড়াছড়িতে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পারলৌকিক শান্তি ও মঙ্গল কামনায় বৌদ্ধ ধর্মাবলম্বীদের উদ্যোগে বিশেষ প্রার্থনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩১ ডিসেম্বর) বিকেলে খাগড়াছড়ি ইয়ংড বৌদ্ধ বিহারে খাগড়াছড়ি জাতীয়তাবাদী বৌদ্ধ সমাজের আয়োজনে এ বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়। এ স...
উপদেষ্টা পরিষদের বৈঠক অনুষ্ঠিত
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে আজ বৃহস্পতিবার (১ জানুয়ারি) উপদেষ্টা পরিষদের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। তথ্য অধিদপ্তর সূত্র জানায়, রাজধানীর তেজগাঁওয়ে অবস্থিত প্রধান উপদেষ্টার কার্যালয়ে এ বৈঠক হয়।
বালু ভর্তি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে বাজারে, নিহত ৪
রাজশাহীতে বালু ভর্তি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে বাজারের ভিতরে ঢুকে উলটে গিয়ে চারজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও একজন। বৃহস্পতিবার (১ জানুয়ারি) সকাল ৭টা ৫০ মিনিটের দিকে পুঠিয়ার জল মলিয়া বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে নিহত ও আহতদের পরিচয় জানা যায়নি। দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে ঝলমলিয়া বাজার এলাকায় উৎসুক জনতা ভিড় জমান। ফায়ার সার্ভিস সূ...
বাঘাইহাট সেনা জোনের উদ্যোগে সাজেক এর দুর্গম এলাকা ভূয়াছড়িতে উন্নয়ন ও মানবিক সহায়তা
ছোটন বিশ্বাস, খাগড়াছড়ি প্রতিনিধি: রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক এর দুর্গম ভূয়াছড়ি এলাকার অবকাঠামোগত উন্নয়ন ও মানবিক সহায়তা দিয়ে যাচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) দুপুরে বাঘাইহাট সেনা জোনের উদ্যোগে দুর্গম ভূয়াছড়ি এলাকার উন্নয়নে নৌ ঘাটে সিঁড়ি ও ক্লাবঘর নির্মাণ এর উদ্বোধন এবং এলাকার হতদরিদ্রকে নতুন ঘর উপহার তুলে দিয়েছেন বাঘাই...
এক পরীক্ষিত রাজনৈতিক ছায়ার অবসান: অহিংস বার্তায় খালেদা জিয়ার বিদায়
ঢাকা: ধ্বংস নয়, প্রতিশোধ নয়—শেষবারের মতো রাজনীতির মঞ্চে এমন এক অহিংস বার্তাই রেখে গেছেন বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। রাষ্ট্রক্ষমতা, কারাবাস, রাজনৈতিক নিপীড়ন ও দীর্ঘ অসুস্থতার কঠিন পথ পেরিয়ে তিনি চলে গেছেন সর্বজনের সম্মান ও মর্যাদা নিয়ে—যা বাংলাদেশের রাজনীতিতে বিরল দৃষ্টান্ত হিসেবে দেখা হচ্ছে। বিশ্লেষকদের মতে, সংযম ও সহনশী...
বিএনপির চেয়ারপারর্সন বেগম খালেদা জিয়ার আত্মার শান্তি ও মঙ্গল কামনায় খাগড়াছড়ি লক্ষ্মী - নারায়ণ মন্দিরে বিশেষ প্রার্থনা
ছোটন বিশ্বাস, খাগড়াছড়ি প্রতিনিধি: শুরুতে ১মিনিট নিরবতার মধ্য দিয়ে খাগড়াছড়িতে বিএনপি'র চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া'র আত্মার শান্তি ও মঙ্গল কামনায় বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩১ ডিসেম্বর) সকালে খাগড়াছড়ি শ্রী শ্রী লক্ষ্মী - নারায়ণ মন্দিরে খাগড়াছড়ি সনাতনী সমাজ ও বাংলাদেশ ত্রিপুরা ঐক্য পরিষদ এর আয়োজনে...
হলফনামায় তারেক রহমানের বার্ষিক আয় পৌনে ৭ লাখ টাকা
বগুড়া-৬ (সদর) আসন থেকে জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যে হলফনামা দাখিল করেছেন, তাতে তাঁর বার্ষিক আয় দেখানো হয়েছে ৬ লাখ ৭৬ হাজার ৩৫৩ টাকা। এই আয় এসেছে শেয়ার সঞ্চয়পত্র ও ব্যাংক আমানত থেকে। হলফনামা অনুযায়ী, তারেক রহমানের শেয়ারবাজারে বিভিন্ন কোম্পানির শেয়ারের মূল্য ৬৮ লাখ ৫০ হাজার টাকা। এ ছাড়া ব্যাংকে তাঁর...
পোশাক কারখানায় এক দিনের ছুটি ঘোষণা
বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে সদস্যভুক্ত সব পোশাক কারখানা এক দিনের ছুটি ঘোষণা করেছে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ)। আগামীকাল বুধবার (৩১ ডিসেম্বর) সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। আজ মঙ্গলবার বিকেলে বিজিএমইএর ভারপ্রাপ্ত সচিব মেজর মো. সাইফুল ইসলামের (অব.) সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানা গেছে। বিজ্ঞপ্তি...
মায়ের মৃত্যুর সময় পাশেই ছিলেন তারেক রহমান
রাজধানীর এভারকেয়ার হাসপাতালে লাইফ সাপোর্টে থাকাকালে মঙ্গলবার ভোর ৬টায় মারা যান বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। এ সময় তার ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান পাশেই দাঁড়িয়ে ছিলেন। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকালে খালেদা জিয়ার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের একজন সদস্য ঢাকা প্রেসকে এসব কথা জানান। তিনি জানান, খালেদা জিয়ার অবস্থার গুরুতর অবনতি হল...
কাল দুপুর ২টায় খালেদা জিয়ার জানাজা : মির্জা ফখরুল
বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজা বুধবার (৩১ ডিসেম্বর) বাদ জোহর মানিক মিয়া অ্যাভিনিউতে অনুষ্ঠিত হবে। জানাজা পড়াবেন বাইতুল মোকাররমের খতিব। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) এ তথ্য জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মির্জা ফখরুল আরও বলেন, জানাজা শেষে শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে দাফন করা হবে। সবাই...
সীতাকুণ্ডে গরুর খামারে ডাকাতি: এক রাতে ১২টি গরু লুট
সীতাকুণ্ড প্রতিনিধি: চট্টগ্রামের সীতাকুণ্ডে একটি গরুর খামারে সশস্ত্র ডাকাতির ঘটনায় এক রাতেই ১২টি গরু লুট করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। তবে একটি গরু পালিয়ে যাওয়ায় সেটি ডাকাতদের কবল থেকে রক্ষা পায়। সোমবার (রাত) মধ্যম বাঁশবাড়িয়া এলাকার বাঁশবাড়িয়া উচ্চ বিদ্যালয় সংলগ্ন এন আই ডেইরি ফার্মে এ ঘটনা ঘটে। খামারের মালিক ইসমাইল জানান, সোমবার রাত আনুমানিক আড়াইটার দ...
খালেদা জিয়ার মৃত্যুতে জাতীয় প্রেস ক্লাবের শোকসভা
সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে জাতীয় প্রেস ক্লাবের পূর্বনির্ধারিত বার্ষিক সাধারণ সভা স্থগিত করা হয়েছে। সাধারণ সভার পরিবর্তে মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকাল ১১টায় ক্লাবের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে শোকসভার আয়োজন করা হয়। জাতীয় প্রেস ক্লাব সভাপতি কবি হাসান হাফিজের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক...
খালেদা জিয়ার মৃত্যুতে জাতিসংঘের শোক
বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক জানিয়েছে জাতিসংঘ। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) জাতিসংঘের বাংলাদেশ কার্যালয়ের অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশিত এক পোস্টে বলা হয়, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে জাতিসংঘ গভীর শোক প্রকাশ করছে। পোস্টে আরও বলা হয়েছে, ‘এই দুঃখজনক মুহূর্তে জাতিসংঘ সাবেক প্রধা...
ঢাকায় বৃষ্টির মত ঝরছে কুয়াশা
সকাল থেকেই ঢাকাসহ আশপাশের এলাকায় বৃষ্টির মতোই ঝরছে ঘন কুয়াশা, সঙ্গে বইছে শীতল হাওয়া—ফলে শীতের দাপটে নাজেহাল জনজীবন। আকাশ কিছু সময়ের জন্য মেঘাচ্ছন্ন থাকতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে দিনের তাপমাত্রায় উল্লেখযোগ্য পরিবর্তনের সম্ভাবনাও কম বলে জানানো হয়েছে। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য প্রকাশিত ঢা...
উপদেষ্টা পরিষদের বিশেষ সভা, বিশেষ আমন্ত্রণে অংশ নেন মির্জা ফখরুল
প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে আজ মঙ্গলবার (৩০ ডিসেম্বর) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় উপদেষ্টা পরিষদের একটি বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় শুরুতেই তিনবারের সাবেক প্রধানমন্ত্রী, গণতান্ত্রিক আন্দোলনের আপোসহীন নেত্রী এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন ও তার আত্মার মাগফেরাত কামনা করে মোনা...
বেগম খালেদা জিয়ার সমুজ্জ্বল অবদান জাতি চিরকাল স্মরণ করবে: ড. ইউনূস
ডেস্ক নিউজ: দেশ ও জাতির প্রতি বেগম খালেদা জিয়ার সমুজ্জ্বল অবদান জাতি চিরকাল শ্রদ্ধার সাথে স্মরণ করবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) দুপুর ১২টায় জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে তিনি এ কথা জানান। প্রধান উপদেষ্টা বলেন, আজ আমাদের পুরো জাতি গভীর শোক ও বেদনায় নিস্তব্ধ। দেশের গণতান্ত্রিক রাজনীতির শীর্ষ নেত্রী, সাবেক...






























