শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬ এ ১১:৩৪:১৭ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির আরও সাফল্য, বিপুল পরিমাণ মাদক উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির আরও সাফল্য, বিপুল পরিমাণ মাদক উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি: 

 

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্ত এলাকায় মাদক চোরাচালান রোধে অভিযান অব্যাহত রেখেছে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)। দেশের যুবসমাজকে মাদকাসক্তির হাত থেকে রক্ষায় বিজিবি সদস্যরা দিন-রাত নিরলসভাবে দায়িত্ব পালন করে যাচ্ছেন।
 

এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে ১ জানুয়ারি ২০২৬ ভোররাত আনুমানিক ৩টার দিকে তেলকুপি বিওপি’র একটি বিশেষ টহল দল সীমান্ত পিলার ১৮০/১-এস থেকে প্রায় ৭০ গজ বাংলাদেশের অভ্যন্তরে শিবগঞ্জ উপজেলার বিনোদপুর ইউনিয়নের ছিয়াত্তর বিঘা এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানকালে বিজিবির উপস্থিতি টের পেয়ে মাদক চোরাকারবারীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
 

পরে ঘটনাস্থল তল্লাশি চালিয়ে টহলদল একটি প্লাস্টিকের বস্তা থেকে মালিকবিহীন ২ হাজার ৮৮০ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট ‘টেনসিওইন (TENSIWIN)’ এবং ফেনসিডিলের বিকল্প ২৪ বোতল নেশাজাতীয় ‘চোকো প্লাস (Choco+)’ সিরাপ উদ্ধার করে।
 

উদ্ধারকৃত মাদকদ্রব্যের বিষয়ে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
 

এ বিষয়ে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া, বিজিবিএম, বিজিওএম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।