শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬ এ ১১:৩৪:১৯ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

শুক্রবার রাজধানীর বিভিন্ন এলাকায় ১০ ঘণ্টা গ্যাসের স্বল্পচাপ

শুক্রবার রাজধানীর বিভিন্ন এলাকায় ১০ ঘণ্টা গ্যাসের স্বল্পচাপ

জরুরি পুনর্বাসন কাজের কারণে আগামী শুক্রবার (২ জানুয়ারি) রাজধানীর একাধিক এলাকায় টানা ১০ ঘণ্টা গ্যাসের স্বল্পচাপ থাকবে। এ সময় সংশ্লিষ্ট এলাকার সব শ্রেণির গ্রাহককে ভোগান্তির মুখে পড়তে হতে পারে।
 

বৃহস্পতিবার (১ জানুয়ারি) এক বিজ্ঞপ্তিতে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড এ তথ্য জানায়।
 

বিজ্ঞপ্তিতে বলা হয়, ডেমরা সিজিএস থেকে তেজগাঁও টিবিএসগামী গ্যাস পাইপলাইনের প্রায় ৫৮০ ফুট অংশ মানিকদিয়া এলাকায় উন্মুক্ত হয়ে পড়েছে। এ কারণে জরুরি ভিত্তিতে পুনর্বাসন কাজ পরিচালনা করা হবে।
 

এ কাজের জন্য আগামী শুক্রবার সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত ঢাকা ক্যান্টনমেন্ট, গুলশান, বনানী, তেজগাঁও, নন্দীপাড়া, বাসাবো, খিলগাঁও, বনশ্রী, রামপুরা ব্রিজ থেকে মালিবাগ চৌধুরীপাড়া এলাকা, মুগদা, মান্ডা, মানিকনগর (ধলপুর), শাহজাহানপুর ও গোপীবাগ এলাকায় গ্যাসের স্বল্পচাপ বিরাজ করবে।
 

সাময়িক এই অসুবিধার জন্য গ্রাহকদের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।