শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬ এ ১১:৩৪:৫৫ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

খাগড়াছড়িতে বেগম খালেদা জিয়ার পারলৌকিক শান্তি কামনায় বৌদ্ধ ধর্মাবলম্বীদের বিশেষ প্রার্থনা

খাগড়াছড়িতে বেগম খালেদা জিয়ার পারলৌকিক শান্তি কামনায় বৌদ্ধ ধর্মাবলম্বীদের বিশেষ প্রার্থনা

ছোটন বিশ্বাস, খাগড়াছড়ি প্রতিনিধি:


 

খাগড়াছড়িতে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পারলৌকিক শান্তি ও মঙ্গল কামনায় বৌদ্ধ ধর্মাবলম্বীদের উদ্যোগে বিশেষ প্রার্থনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

 

খাগড়াছড়িতে বেগম খালেদা জিয়ার পারলৌকিক শান্তি কামনায় বৌদ্ধ ধর্মাবলম্বীদের বিশেষ প্রার্থনা


 

বুধবার (৩১ ডিসেম্বর) বিকেলে খাগড়াছড়ি ইয়ংড বৌদ্ধ বিহারে খাগড়াছড়ি জাতীয়তাবাদী বৌদ্ধ সমাজের আয়োজনে এ বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়। এ সময় বুদ্ধমূর্তি দান, অষ্টপরিষ্কার দান, হাজার প্রদীপদানসহ নানা ধর্মীয় আনুষ্ঠানিকতার মাধ্যমে প্রয়াত নেত্রীর আত্মার শান্তি কামনা করা হয়।
 

বৌদ্ধ বিহারে আয়োজিত প্রার্থনায় খাগড়াছড়ি জাতীয়তাবাদী বৌদ্ধ সমাজের নেতা ও খাগড়াছড়ি জেলা বিএনপির যুগ্ম সম্পাদক অনিমেষ চাকমা রিংকুর নেতৃত্বে অংশ নেন খাগড়াছড়ি জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি প্রবীণ চন্দ্র চাকমাসহ বিপুলসংখ্যক বৌদ্ধ ধর্মাবলম্বী। পুরো আয়োজনটি ছিল ভাবগাম্ভীর্যপূর্ণ পরিবেশে।
 

এদিকে একই দিনে খাগড়াছড়ি জেলা বিএনপির দলীয় কার্যালয়ে জেলা বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় খতমে কোরআন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।