শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬ এ ১১:৩৪:৫৪ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

মাদারগঞ্জে স্বেচ্ছাসেবী ও মানবাধিকার সংগঠনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

মাদারগঞ্জে স্বেচ্ছাসেবী ও মানবাধিকার সংগঠনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

মোস্তাফিজুর রহমান, মাদারগঞ্জ প্রতিনিধি:


 

হাড়কাঁপানো শীতে যখন জনজীবন বিপর্যস্ত, ঠিক তখনই অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়িয়েছে জামালপুরের মাদারগঞ্জের ‘মাদারগঞ্জ স্বেচ্ছাসেবী ও মানবাধিকার বিষয়ক সংগঠন’। সম্প্রতি সংগঠনের উদ্যোগে ও দাতা সদস্যদের সহযোগিতায় উপজেলার বিভিন্ন এলাকার শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।
 

সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, বাড়িতে অনুপস্থিত কিছু অসহায় মানুষের হয়ে তাদের আত্মীয়স্বজন কম্বল গ্রহণ করেন।
 

সংগঠনের প্রতিষ্ঠাতা ও সভাপতি তৌহিদ হাসান, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান হারুন এবং সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসেন হৃদয়ের তত্ত্বাবধানে কর্মসূচিটি বাস্তবায়ন করা হয়। সার্বিক দিকনির্দেশনায় ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা আব্দুর রউফ কামরুল মাস্টার।
 

এই মানবিক উদ্যোগে প্রধান আর্থিক সহযোগিতা প্রদান করেন সিঙ্গাপুরপ্রবাসী মো. শিহাব। এছাড়া দাতা সদস্যদের মধ্যে সরকারি চাকরিজীবী রফিকুল ইসলাম হীরা, বিএনপি নেতা আবু বকর সিদ্দিকী, সবুজ ইসলাম ও ছাত্রদল নেতা নাঈম ইসলাম বিশেষ অবদান রাখেন।
 

কম্বল বিতরণকালে উপস্থিত ছিলেন দাতা সদস্য মজনু মিয়া, সহ-সাংগঠনিক সম্পাদক ফয়সাল আহমেদ অপূর্ব, প্রচার সম্পাদক মিলন চৌধুরী, দপ্তর সম্পাদক মোহাম্মদ আলমগীর ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মোহাম্মদ নাজমুল।
 

শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে সংগঠনের সভাপতি তৌহিদ হাসান বলেন, “আর্তমানবতার সেবা করা এবং সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠাই আমাদের সংগঠনের মূল লক্ষ্য। তীব্র শীতে অসহায় মানুষগুলো যেন কিছুটা উষ্ণতা পায়, সেই উদ্দেশ্যেই আমাদের এই ক্ষুদ্র প্রয়াস। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।”
 

শীতবস্ত্র পেয়ে অসহায় মানুষগুলো সংগঠনের সদস্য ও দাতা সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।