শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬ এ ১১:৩৩:০৬ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

ময়মনসিংহে শিক্ষার্থীদের মাঝে বছরের প্রথম দিনে পাঠ্যবই বিতরণ

ময়মনসিংহে শিক্ষার্থীদের মাঝে বছরের প্রথম দিনে পাঠ্যবই বিতরণ

ময়মনসিংহ জেলা প্রতিনিধি


 

নতুন শিক্ষাবর্ষের প্রথম দিনে ময়মনসিংহে প্রাক-প্রাথমিক থেকে দশম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে পাঠ্যবই বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (১ জানুয়ারি ২০২৬) সারাদেশের ন্যায় ময়মনসিংহের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে এই বিতরণ কার্যক্রম পরিচালিত হয়। রাষ্ট্রীয় শোক পালনের কারণে এবার আনুষ্ঠানিক বই উৎসব না হলেও নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে শিক্ষার্থীরা নিজ নিজ বিদ্যালয় থেকে পাঠ্যক্রম অনুযায়ী বই সংগ্রহ করে।
 

ময়মনসিংহ জেলা স্কুল, বিদ্যাময়ী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, গভর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুলসহ বিভিন্ন সরকারি ও বেসরকারি বিদ্যালয়ে পাঠ্যবই বিতরণকালে অভিভাবকদের সক্রিয় উপস্থিতি লক্ষ্য করা যায়। সার্বিক বিতরণ ব্যবস্থাপনা নিয়ে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা সন্তোষ প্রকাশ করেন।
 

এদিন সকালে ময়মনসিংহ বিদ্যাময়ী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে পাঠ্যবই বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. সাইফুর রহমান। শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিতে পেরে তিনি আনন্দ প্রকাশ করেন এবং পড়াশোনায় মনোযোগী হয়ে নিজেদের যোগ্য ও সচেতন নাগরিক হিসেবে গড়ে তোলার আহ্বান জানান।
 

জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) সূত্রে জানা যায়, নতুন শিক্ষাবর্ষে সারাদেশে প্রাথমিক স্তরে বিনামূল্যে বিতরণের জন্য ৮ কোটি ৫৯ লাখের বেশি পাঠ্যবই নির্ধারিত ছিল, যার শতভাগই সরবরাহ করা হয়েছে। ফলে প্রাথমিক স্তরের শিক্ষার্থীরা শিক্ষাবর্ষের শুরুতেই সব বই হাতে পাচ্ছে। তবে মাধ্যমিক পর্যায়ে কিছু বইয়ের ঘাটতি থাকলেও জানুয়ারির মাঝামাঝির মধ্যেই সব শিক্ষার্থীর কাছে প্রয়োজনীয় পাঠ্যবই পৌঁছে যাবে বলে জানিয়েছে এনসিটিবি।