শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬ এ ১১:৩৪:০৬ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

বাঘাইহাট সেনা জোনের উদ্যোগে সাজেক এর দুর্গম এলাকা ভূয়াছড়িতে উন্নয়ন ও মানবিক সহায়তা 

বাঘাইহাট সেনা জোনের উদ্যোগে সাজেক এর দুর্গম এলাকা ভূয়াছড়িতে উন্নয়ন ও মানবিক সহায়তা 

ছোটন বিশ্বাস, খাগড়াছড়ি প্রতিনিধি:

 

বাঘাইহাট সেনা জোনের উদ্যোগে সাজেক এর দুর্গম এলাকা ভূয়াছড়িতে উন্নয়ন ও মানবিক সহায়তা 




রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক এর দুর্গম ভূয়াছড়ি এলাকার অবকাঠামোগত উন্নয়ন ও মানবিক সহায়তা দিয়ে যাচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) দুপুরে বাঘাইহাট সেনা জোনের উদ্যোগে দুর্গম ভূয়াছড়ি এলাকার উন্নয়নে নৌ ঘাটে সিঁড়ি ও ক্লাবঘর নির্মাণ এর উদ্বোধন এবং এলাকার হতদরিদ্রকে নতুন ঘর উপহার তুলে দিয়েছেন বাঘাইহাট জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মো. মনিরুল ইসলাম। 

 

বাঘাইহাট সেনা জোনের উদ্যোগে সাজেক এর দুর্গম এলাকা ভূয়াছড়িতে উন্নয়ন ও মানবিক সহায়তা  — ছবি ২


 

এসময় তিনি বলেন, দুর্গম এই এলাকার উন্নয়নে বাংলাদেশ সেনাবাহিনী আপনাদের পাশে রয়েছে এবং আগামীতেও থাকবে। পাহাড়ে শান্তি, সম্প্রীতি, শৃঙ্খলা ও উন্নয়নে বাংলাদেশ সেনাবাহিনী কাজ করে যাচ্ছে। আপনাদের এই এলাকার উন্নয়নে আপনাদের সন্তানদের পড়ালেখার জন্য শিক্ষা উপকরণ থেকে শুরু করে রাস্তাঘাট - মন্দির যা যা প্রয়োজন আমাদেরকে জানাবেন। আমরা আপনাদের এই এলাকার মানুষের জীবন মান উন্নয়নে সর্বাত্মক সহায়তা দিতে সবসময় পাশে আছি। 

 

বাঘাইহাট সেনা জোনের উদ্যোগে সাজেক এর দুর্গম এলাকা ভূয়াছড়িতে উন্নয়ন ও মানবিক সহায়তা  — ছবি ৩


 

শেষে জোন কমান্ডার উপস্থিত থেকে ভূয়াছড়ি চিল্লাতুলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এলাকার প্রায় শতাধিক শিক্ষার্থীদের মাঝে স্কুলে পোশাক, ব্যাগ ও শিক্ষা উপকরণ এবং ক্লাবের জন্য ক্রীড়া সামগ্রী তুলে দেন একই সাথে এলাকার শীতার্ত শতাধিক পরিবারদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন।

 

বাঘাইহাট সেনা জোনের উদ্যোগে সাজেক এর দুর্গম এলাকা ভূয়াছড়িতে উন্নয়ন ও মানবিক সহায়তা  — ছবি ৪


 

বাংলাদেশ সেনাবাহিনীর প্রশংসনীয় উন্নয়নমূলক কার্যক্রম ও মানবিক সহায়তা পেয়ে ভুক্তভোগী পরিবার ও এলাকার মানুষ সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা স্বীকার করেন। এবং এলাকার উন্নয়নে সেনাবাহিনী তাদের পাশে থাকবেন প্রত্যাশা করেছেন।

 

বাঘাইহাট সেনা জোনের উদ্যোগে সাজেক এর দুর্গম এলাকা ভূয়াছড়িতে উন্নয়ন ও মানবিক সহায়তা  — ছবি ৫


 

এসময় বাঘাইহাট জোনের উপ অধিনায়ক মেজর মো. সালমান সিদ্দিক সহ বাঘাইহাট জোনের ঊর্ধ্বতন সেনা কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।