শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬ এ ১১:৩৩:১৫ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

ময়মনসিংহে অনলাইন জুয়ার সঙ্গে জড়িত একজন গ্রেপ্তার

ময়মনসিংহে অনলাইন জুয়ার সঙ্গে জড়িত একজন গ্রেপ্তার

ময়মনসিংহ জেলা প্রতিনিধি

 

ময়মনসিংহে অনলাইন জুয়ার সঙ্গে জড়িত এক সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১৪। গ্রেপ্তারকৃতের নাম মাহফুজুর রহমান (৩০)। তিনি ফুলবাড়ীয়া থানার বাসিন্দা।
 

র‍্যাব-১৪ ময়মনসিংহ সদর কোম্পানির একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, মোবাইল ফোনের বিভিন্ন পোর্টাল ও অ্যাপসের মাধ্যমে এলাকায় অনলাইন জুয়া পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় গত ৩১ ডিসেম্বর ২০২৫ রাত আনুমানিক ১০টা ২০ মিনিটে ময়মনসিংহ জেলার ফুলবাড়ীয়া থানার বিদ্যানন্দ বদন ফকির মোড় এলাকায় অবস্থিত মাহফুজুর রহমানের ইলেকট্রিক সামগ্রীর দোকানে অভিযান চালানো হয়।
 

অভিযানের সময় র‍্যাবের উপস্থিতি টের পেয়ে কয়েকজন জুয়াড়ি কৌশলে পালিয়ে গেলেও অনলাইন জুয়ার সঙ্গে সরাসরি সম্পৃক্ত মাহফুজুর রহমানকে ঘটনাস্থল থেকে গ্রেপ্তার করতে সক্ষম হয় র‍্যাব। পরে উপস্থিত সাক্ষীদের সামনে তার হেফাজত থেকে অনলাইন জুয়া খেলার বিভিন্ন অ্যাপস সংবলিত দুটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন এবং মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস (বিকাশ, নগদ ও রকেট) ব্যবহৃত একটি বাটন মোবাইল উদ্ধার করে জব্দ করা হয়।
 

গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধারকৃত আলামতসহ তাকে ফুলবাড়ীয়া থানায় হস্তান্তর করা হয়েছে।
 

র‍্যাব-১৪ ময়মনসিংহ মিডিয়া সেল এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছে।