শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬ এ ১১:৩৪:০৮ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

খিলগাঁও সড়কে পুলিশ সদস্য নিহত

খিলগাঁও সড়কে পুলিশ সদস্য নিহত

রাজধানীর খিলগাঁও ফ্লাইওভারের কাভার্ডভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহী পুলিশের নায়েকমো.রুবেল হক নিহত হয়েছেন। বুধবার (৩১ ডিসেম্বর) দিবাগত রাত ১২টার দিকে দুর্ঘটনাটি ঘটে। 

সে সময়ে তিনি ডিউটি শেষে নন্দিপাড়া বাসায় ফিরছিলেন। 

রুবেলের বাড়ি সিরাজগঞ্জ সদর কান্দারপাড় এলাকার মো. মুনসুর সর্দার ও জেলেকা বেগম এর ছেলে।

খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহত রুবেল রাজারবাগে কর্মরত ছিলেন। সে সেখানে থেকে ডিউটি শেষে মোটরসাইকেল চালিয়ে তার নন্দিপাড়া বাসায় ফিরার পথে খিলগাঁও ফ্লাইওভারে কার্ভাডভ্যান চাপা দেয়। এতে তিনি ঘটনাস্থলে প্রাণ হারায়। 

তিনি আরও বলেন, ঘটনার পর পর চালক গাড়ি ফেলে পালিয়ে যায় । পরে গাড়িটি জব্দ করে থানায় নেওয়া হয়। চালক কে আটক করার চেষ্টা করা হচ্ছে।