শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬ এ ১১:৩৩:৫২ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

মোবাইল ফোন আমদানিতে শুল্ক কমেছে দেড় গুণ: প্রেস সচিব

মোবাইল ফোন আমদানিতে শুল্ক কমেছে দেড় গুণ: প্রেস সচিব

মোবাইল ফোন আমদানিতে শুল্ক দেড় গুণ কমানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, আমদানিকৃত মোবাইল ফোনে কাস্টমস ডিউটি আগে ২৫ শতাংশ থাকলেও বর্তমানে তা কমিয়ে ১০ শতাংশ করা হয়েছে। একই সঙ্গে দেশে উৎপাদিত মোবাইল ফোনের ওপর আরোপিত কর ১০ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ নির্ধারণ করা হয়েছে।
 

বৃহস্পতিবার (১ জানুয়ারি) বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমির মিলনায়তনে আয়োজিত এক ব্রিফিংয়ে এসব তথ্য জানান তিনি।
 

প্রেস সচিব বলেন, সরকারের এ সিদ্ধান্তের ফলে দেশের মোবাইল ফোন শিল্প আরও সম্প্রসারিত হবে। এতে স্থানীয় উৎপাদন উৎসাহিত হওয়ার পাশাপাশি বাজারে মোবাইল ফোনের দামও কমার সম্ভাবনা রয়েছে।
 

তিনি আরও বলেন, ‘বিদেশ থেকে বিপুল পরিমাণ ব্যবহৃত মোবাইল ফোন দেশে আনা হয়, যেগুলো আংশিকভাবে রিফারবিশড করে বাজারে বিক্রি করা হয়। এতে ভোক্তারা ক্ষতিগ্রস্ত হন এবং সরকার উল্লেখযোগ্য রাজস্ব হারায়। নতুন সিদ্ধান্তের ফলে দেশে উৎপাদিত মোবাইল ফোনের চাহিদা বাড়বে বলে আমরা আশা করছি।’
 

এদিকে নতুন শিক্ষাবর্ষে শিক্ষার্থীদের বই বিতরণ প্রসঙ্গে শফিকুল আলম জানান, আগামী ১৫ জানুয়ারির মধ্যেই সব পাঠ্যপুস্তক শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া সম্ভব হবে। তিনি বলেন, শিক্ষকদের সঙ্গে পরামর্শক্রমে ১২৩টি পাঠ্যবইয়ের ভুল সংশোধন করা হয়েছে।