শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬ এ ১১:৩৩:০৬ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

বিএনপির চেয়ারপারর্সন বেগম খালেদা জিয়ার আত্মার শান্তি ও মঙ্গল কামনায় খাগড়াছড়ি লক্ষ্মী - নারায়ণ মন্দিরে বিশেষ প্রার্থনা 

বিএনপির চেয়ারপারর্সন বেগম খালেদা জিয়ার আত্মার শান্তি ও মঙ্গল কামনায় খাগড়াছড়ি লক্ষ্মী - নারায়ণ মন্দিরে বিশেষ প্রার্থনা 

ছোটন বিশ্বাস, খাগড়াছড়ি প্রতিনিধি:


শুরুতে ১মিনিট নিরবতার মধ্য দিয়ে খাগড়াছড়িতে বিএনপি'র চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া'র আত্মার শান্তি ও মঙ্গল কামনায় বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩১ ডিসেম্বর) সকালে খাগড়াছড়ি শ্রী শ্রী লক্ষ্মী - নারায়ণ মন্দিরে খাগড়াছড়ি সনাতনী সমাজ ও বাংলাদেশ ত্রিপুরা ঐক্য পরিষদ এর আয়োজনে মন্দিরে বিশেষ প্রার্থনার করা হয়। 

 

মন্দিরে বিশেষ প্রার্থনায় সনাতনী সমাজ কল্যাণ পরিষদের সদস্য সচিব অশোক মজুমদার এর নেতৃত্বে মন্দিরে ভাবগাম্ভীর্যের মধ্য প্রার্থনায় অংশ নেন খাগড়াছড়ি জেলা সিনিয়র সহ-সভাপতি ক্ষেত্র মোহন রোয়াজা, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক খনিরঞ্জন ত্রিপুরা, জেলা বিএনপির সদস্য মিটু রাণী ত্রিপুরা সহ সনাতনী নেত্রীবৃন্দ।
 

প্রার্থনায় সনাতন ধর্মাবলম্বী নারী-পুরুষ ভক্তবৃন্দ অংশ গ্রহনে ভাবগাম্ভীর্যের মধ্যে দিয়ে বেগম খালেদা জিয়া'র আত্মার শান্তি ও মঙ্গল কামনা করেন।