শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬ এ ১১:৩৩:৫১ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

থানায় ঢুকে কনস্টেবলের মাথায় দা দিয়ে কোপ, যুবক গ্রেপ্তার

থানায় ঢুকে কনস্টেবলের মাথায় দা দিয়ে কোপ, যুবক গ্রেপ্তার

কুমিল্লার চৌদ্দগ্রাম থানার ভেতরে ঢুকে এক পুলিশ কনস্টেবলকে দা দিয়ে কুপিয়ে গুরুতর আহত করার ঘটনা ঘটেছে। এ ঘটনায় হামলাকারী বাহাদুর হোসেন বাদল (১৯) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
 

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) বিকেলে চৌদ্দগ্রাম থানায় এ হামলার ঘটনা ঘটে। আহত পুলিশ সদস্যের নাম শরিফুল ইসলাম। তিনি বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।
 

থানা সূত্রে জানা যায়, বাহাদুর হোসেন বাদল নিয়মিতভাবে গরু নিয়ে চৌদ্দগ্রাম থানার বাউন্ডারির ভেতরে প্রবেশ করতেন। এতে থানার ভেতরে লাগানো বিভিন্ন ফল ও ফুলগাছ ক্ষতিগ্রস্ত হচ্ছিল। এ কারণে তাকে একাধিকবার গরু নিয়ে থানায় প্রবেশ করতে নিষেধ করা হয়। তবে পুলিশের নিষেধাজ্ঞা উপেক্ষা করে মঙ্গলবার দুপুরেও তিনি একাধিক গরু নিয়ে থানার ভেতরে প্রবেশ করেন।
 

এ সময় দায়িত্ব পালনরত পুলিশ কনস্টেবল শরিফুল ইসলাম তাকে গরু নিয়ে থানায় প্রবেশে বাধা দেন। এতে ক্ষিপ্ত হয়ে বাদল তার হাতে থাকা দা দিয়ে শরিফুল ইসলামের শরীরে আঘাত করেন এবং একপর্যায়ে মাথায় কোপ দেন। এতে কনস্টেবল শরিফুল গুরুতর আহত হন। পরে উপস্থিত অন্যান্য পুলিশ সদস্যরা দ্রুত এগিয়ে এসে বাদলকে আটক করেন।
 

চৌদ্দগ্রাম থানার ওসি (তদন্ত) গুলজার আলম জানান, অভিযুক্ত বাদল দীর্ঘদিন ধরেই থানা এলাকায় গরু নিয়ে প্রবেশ করে আসছিলেন। বারবার নিষেধ করা হলেও তিনি তা মানেননি। মঙ্গলবার বিকেলে গরু নিয়ে মূল ফটক দিয়ে বের হওয়ার সময় কনস্টেবল শরিফুল তাকে বাধা দিলে ক্ষিপ্ত হয়ে দা দিয়ে হামলা চালান। ঘটনাস্থল থেকেই তাকে আটক করা হয়।
 

তিনি আরও জানান, পুলিশের ওপর হামলার ঘটনায় বাদলের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। বুধবার (৩১ ডিসেম্বর) দুপুরে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।