শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬ এ ১১:৩৩:৫১ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

হলফনামায় তারেক রহমানের বার্ষিক আয় পৌনে ৭ লাখ টাকা

হলফনামায় তারেক রহমানের বার্ষিক আয় পৌনে ৭ লাখ টাকা

বগুড়া-৬ (সদর) আসন থেকে জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যে হলফনামা দাখিল করেছেন, তাতে তাঁর বার্ষিক আয় দেখানো হয়েছে ৬ লাখ ৭৬ হাজার ৩৫৩ টাকা। এই আয় এসেছে শেয়ার সঞ্চয়পত্র ও ব্যাংক আমানত থেকে।
 

হলফনামা অনুযায়ী, তারেক রহমানের শেয়ারবাজারে বিভিন্ন কোম্পানির শেয়ারের মূল্য ৬৮ লাখ ৫০ হাজার টাকা। এ ছাড়া ব্যাংকে তাঁর আমানত রয়েছে ১ লাখ ২০ হাজার টাকা এবং এফডিআরে রয়েছে ৯ লাখ ২৪ হাজার ৩০৭ টাকা। স্বর্ণালংকারের মূল্য (অর্জনকালীন সময়ে) দেখানো হয়েছে ২ হাজার ৯৫০ টাকা। আসবাবপত্রের মূল্য ১ লাখ ৭৯ হাজার ৫০০ টাকা। হাতে নগদ অর্থ রয়েছে ৩১ লাখ ৫৪ হাজার ৪২৮ টাকা।
 

হলফনামায় তাঁর স্ত্রী ডা. জোবাইদা রহমানের আর্থিক তথ্যও উল্লেখ করা হয়েছে। সেখানে দেখা যায়, তাঁর হাতে নগদ রয়েছে ৬৬ লাখ ৫৪ হাজার ৭৪৭ টাকা। ব্যাংকে সঞ্চয় রয়েছে ১৫ হাজার ২৬০ টাকা এবং এফডিআরে জমা আছে ৩৫ লাখ টাকা।
 

স্থাবর সম্পত্তির হিসাবে তারেক রহমানের নামে দুই স্থানে মোট ৩ একর ৫ শতাংশ অকৃষি জমি রয়েছে। এর মধ্যে একটি ২ দশমিক ০১ একর এবং অপরটি ১ দশমিক ৪ শতাংশ। এসব সম্পত্তির অর্জনকালীন মূল্য দেখানো হয়েছে ৩ লাখ ৪৫ হাজার টাকা। তাঁর স্ত্রীর নামে রয়েছে ১১১ দশমিক ২৫ শতক অকৃষি জমি এবং যৌথ মালিকানায় ৮০০ বর্গফুট আয়তনের একটি দোতলা ভবন। এ ছাড়া তারেক রহমান উপহার হিসেবে পেয়েছেন ২ দশমিক ৯ শতাংশ জমি।
 

হলফনামায় তারেক রহমান দুটি ঠিকানা উল্লেখ করেছেন। একটি গুলশান অ্যাভিনিউ, রোড নম্বর–১৯ এবং অপরটি গুলশান–২ এলাকার ৯৬ নম্বর বাড়ি।
 

মামলা সংক্রান্ত তথ্য অনুযায়ী, তারেক রহমানের নামে মোট ৭৭টি মামলা ছিল। এর মধ্যে ৫৪টিতে তিনি খালাস পেয়েছেন। ১২টি মামলা থেকে অব্যাহতি পেয়েছেন, আটটি মামলা খারিজ হয়েছে এবং তিনটি মামলা বাদীরা প্রত্যাহার করেছেন। খালাস পাওয়া ৫৪টি মামলার মধ্যে ২২টিতে তিনি ২৪-এর গণঅভ্যুত্থানের পর খালাস পান, বাকি ৩২টিতে আগেই খালাস পেয়েছিলেন। খারিজ হওয়া আটটির মধ্যে পাঁচটি, অব্যাহতি পাওয়া ১২টির মধ্যে সাতটি এবং প্রত্যাহার করা তিনটি মামলাও গণঅভ্যুত্থানের পর খারিজ ও প্রত্যাহার করা হয়। সব মিলিয়ে ৭৭ মামলার মধ্যে ৪০টি থেকে তিনি আগেই মুক্তি পেয়েছেন।
 

হলফনামা থেকে এসব তথ্য জানা গেছে।