সর্বশেষ সংবাদ — পাতা ৮৮
কাতার-ইসরায়েলকে ৫০০ কোটি ডলারের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র
মধ্যপ্রাচ্যে চলমান অস্থিরতার প্রেক্ষাপটে কাতার ও ইসরায়েলের কাছে উন্নত সামরিক সরঞ্জাম বিক্রির সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র। মোট প্রায় ৫ বিলিয়ন ডলারের এই অস্ত্রচুক্তির অংশ হিসেবে কাতারকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র ব্যবস্থা এবং ইসরায়েলকে নির্ভুল লক্ষ্যভেদী অস্ত্র সরবরাহ করা হবে। শুক্রবার মার্কিন পররাষ্ট্র দপ্তর কংগ্রেসে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ সংক্রান্ত...
সংসদের কেনাকাটায় লুটপাটের ঘটনা ঘটেনি
জাতীয় সংসদের কেনাকাটায় ‘হরিলুট’ শিরোনামে প্রকাশিত সংবাদের পর গঠিত তদন্ত কমিটি তাদের চূড়ান্ত প্রতিবেদন জমা দিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, আলোচিত কেনাকাটায় কোনো ধরনের আর্থিক অনিয়ম বা লুটপাটের ঘটনা ঘটেনি। বৃহস্পতিবার কমিটির আহ্বায়ক ও হুইপ এ বি এম আশরাফ উদ্দিন নিজানের নেতৃত্বে পাঁচ সদস্যের কমিটি স্পিকারের কাছে এই প্রতিবেদন জমা দেয়। পরে সংসদ ভবনের টানেলে...
জ্বালানি সংকটে পোশাক উৎপাদন ব্যাহত হচ্ছে
গ্যাস ও বিদ্যুৎ সংকটের কারণে দেশের পোশাক শিল্প খাতে উৎপাদন ব্যাহত হচ্ছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রফতানিকারক সমিতির (বিজিএমইএ) পরিচালক রুমানা রশীদ। তিনি বলেন, জ্বালানির অনিয়মিত সরবরাহ ও ঘাটতির কারণে শিল্প প্রতিষ্ঠানগুলো পূর্ণ সক্ষমতায় উৎপাদন চালাতে পারছে না, যা রফতানি খাতের প্রতিযোগিতার ওপর সরাসরি প্রভাব ফেলছে। বৃহস্পতিবার সে...
পানির ৯৮ শতাংশ দূষণ দূর করবে সজনে গাছ, বলছে গবেষণা
বিশ্বজুড়ে পানিদূষণের অন্যতম বড় উদ্বেগ এখন মাইক্রোপ্লাস্টিক, ক্ষুদ্র প্লাস্টিক কণা, যা নদী-সমুদ্র থেকে শুরু করে মানুষের ব্যবহৃত পানিতেও পাওয়া যাচ্ছে। এই সংকট মোকাবিলায় নতুন আশার খবর দিয়েছে সাম্প্রতিক এক গবেষণা। এতে বলা হয়েছে, পরিচিত একটি উদ্ভিদ, সজনে গাছ- এর বীজ ব্যবহার করে পানির উল্লেখযোগ্য অংশের মাইক্রোপ্লাস্টিক অপসারণ করা সম্ভব। ব্রাজিল ও যুক্তরা...
বাদানুবাদের জেরে জার্মানি থেকে সেনা কমানোর ইঙ্গিত ট্রাম্পের
আন্তর্জাতিক ডেস্ক: জার্মান চ্যান্সেলর Friedrich Merz-এর সঙ্গে কথার লড়াইয়ের পর জার্মানিতে মোতায়েন মার্কিন সেনা কমানোর ইঙ্গিত দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট Donald Trump। ইরান ইস্যুতে দুই নেতার মন্তব্যকে কেন্দ্র করে এই উত্তেজনা তৈরি হয়েছে। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম Truth Social-এ দেওয়া এক পোস্টে ট্রাম্প জানান, জার্মানিতে অবস্থানরত মার্কিন স...
পটিয়ায় চৌকি আদালতে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত
আবদুল হাকিম রানা, দক্ষিণ চট্টগ্রাম প্রতিনিধি: “সরকারি খরচে বিরোধ শেষ, সবার আগে বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে চট্টগ্রামের পটিয়ায় চৌকি আদালতে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত হয়েছে। মঙ্গলবার সকালে জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থা, পটিয়া চৌকি আদালত বিশেষ কমিটির উদ্যোগে আদালত প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি বিভিন্ন সড়ক প্র...
শুক্রবার সংশোধিত প্রস্তাব দিতে পারে ইরান: সিএনএন
আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্র বর্তমানে ইরানের একটি সংশোধিত প্রস্তাবের অপেক্ষায় রয়েছে, যা আগামী শুক্রবারের মধ্যেই ওয়াশিংটনের হাতে পৌঁছাতে পারে বলে জানিয়েছে CNN। মধ্যস্থতাকারী সংশ্লিষ্ট একাধিক সূত্রের বরাত দিয়ে এ তথ্য প্রকাশ করেছে গণমাধ্যমটি। সূত্রগুলোর ভাষ্য, ইরানের পক্ষ থেকে একটি নতুন শান্তি প্রস্তাব প্রস্তুত করা হচ্ছে এবং তা শিগগিরই যুক্তরাষ...
রুয়েটে পরীক্ষায় অসুদোপায়, ৫ শিক্ষার্থীকে দুই বছরের বহিষ্কার
রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) একাডেমিক পরীক্ষায় অসুদোপায় অবলম্বনের অভিযোগে পাঁচ শিক্ষার্থীকে দুই বছরের জন্য বহিষ্কার করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ডিসিপ্লিন অভিযোগ তদন্ত ও যাচাই-বাছাই শেষে এই সিদ্ধান্ত নেয়। মঙ্গলবার অনুষ্ঠিত বোর্ড সভায় বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের বিরুদ্ধে পরীক্ষার হলে অননুমোদিত উপকরণ বহন ও ব্যব...
অং সান সু চির সাজা আরেক দফা কমলো
মিয়ানমারের কারাবন্দী সাবেক নেত্রী অং সান সু চির সাজা আবারও কমিয়েছে দেশটির সামরিক জান্তা সরকার। বৃহস্পতিবার তাঁর আইনি দলের একজন সদস্য এ তথ্য নিশ্চিত করেছেন। রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়েছে, দেশটির সাবেক প্রধানমন্ত্রী সু চির মোট কারাদণ্ড এক-ষষ্ঠাংশ হ্রাস করা হয়েছে। এটি গত দুই সপ্তাহের মধ্যে দ্বিতীয়বার তাঁর সাজা কমানোর ঘটনা। সরকার ঘোষিত...
ঢাকার প্রথম নারী এসপি শামীমা পারভীন
ঢাকা জেলার ইতিহাসে প্রথমবারের মতো নারী পুলিশ সুপার (এসপি) হিসেবে দায়িত্ব পেয়েছেন শামীমা পারভীন শিল্পী। বৃহস্পতিবার দুপুরে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ নিয়োগের বিষয়টি জানানো হয়। প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, শামীমা পারভীনকে ঢাকা জেলার পুলিশ সুপার হিসেবে পদায়ন করা হয়েছে। এর আগে তিনি পুলিশ অধিদপ্তরে দায়িত্ব পালন করছিলেন। এ...
সরকারি দলের এমপিদের ১১ হাজার কোটি টাকার ঋণের অভিযোগ: নাহিদ ইসলাম
সংসদ প্রতিবেদক: বর্তমান জাতীয় সংসদের সদস্যদের সম্মিলিত ঋণের পরিমাণ ১১ হাজার কোটি টাকার বেশি, যার অধিকাংশই সরকারি দলের সংসদ সদস্যদের—এমন দাবি করেছেন বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। বৃহস্পতিবার জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে তিনি এ দাবি করেন। অধিবেশনে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। ...
বুধবার দেশে কোনো লোডশেডিং হয়নি
দেশে বিদ্যুৎ সরবরাহ পরিস্থিতিতে ইতিবাচক পরিবর্তনের চিত্র দেখা গেছে বুধবার। বিদ্যুৎ বিভাগ জানিয়েছে, দিনভর জাতীয় গ্রিডে চাহিদার সমপরিমাণ বিদ্যুৎ উৎপাদন ও সরবরাহ নিশ্চিত করা সম্ভব হওয়ায় কোথাও লোডশেডিং করতে হয়নি। বৃহস্পতিবার সকালে প্রকাশিত তথ্য অনুযায়ী, বুধবার দিনের বিভিন্ন সময়ে বিদ্যুতের চাহিদা ও সরবরাহ সমান ছিল। ফলে সারাদেশে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরা...
এক রাতের বৃষ্টিতে ভেসে গেল কৃষকের স্বপ্ন, হাওরাঞ্চলে ব্যাপক ফসলহানি
নিজস্ব প্রতিবেদক: “এক রাতের বৃষ্টিতেই সব আশা-ভরসা ভেসে গেছে। পরিবার নিয়ে সারা বছর কী খাব, জমির মালিককে কী দেব—এই চিন্তায় দিন-রাত চোখের পানি থামছে না।” কথাগুলো বলছিলেন মৌলভীবাজারের রাজনগর উপজেলার কাউয়াদীঘি হাওরপারের নিদনপুর গ্রামের কৃষক শহর উল্লাহ (৪০)। তিনি জানান, চুক্তিভিত্তিক (বর্গা) ১৫ বিঘা জমি নিয়ে ঋণ করে হাইব্রিড জাতের বোরো ধান চাষ করেছি...
কেটি পেরির বিরুদ্ধে যৌন অসদাচরণের অভিযোগ
বিশ্বখ্যাত মার্কিন পপ তারকা কেটি পেরির বিরুদ্ধে আবারও গুরুতর অভিযোগ উঠেছে। তার জনপ্রিয় সংগীত ভিডিওর ‘টিনএজ ড্রিম’ সহশিল্পী জোশ ক্লোস এবার তার বিরুদ্ধে যৌন অসদাচরণের অভিযোগ তুলেছেন। জোশ ক্লোস সম্প্রতি পেজ সিক্সকে দেওয়া এক সাক্ষাৎকারে দাবি করেন, ২০১২ সালে এক বন্ধুর জন্মদিনের অনুষ্ঠানে কেটি পেরি নাকি হঠাৎ করেই তার প্যান্ট টেনে নামিয়ে দেন। তার ভাষায়, ক...
বিশ্বমঞ্চে সঞ্চালকের ভূমিকায় রাশমিকা মান্দানা
জাপানের টোকিওতে আয়োজিত হতে যাচ্ছে বিনোদন বিশ্বের অন্যতম সম্মানজনক আসর ‘১০ম গ্লোবাল অ্যানিমে অ্যাওয়ার্ডস’। এই বিশ্বমঞ্চে ভারতের প্রতিনিধি হিসেবে যোগ দিচ্ছেন ‘পুষ্পা’ খ্যাত জনপ্রিয় তারকা রাশমিকা মান্দানা। গত বছর প্রথম ভারতীয় তারকা হিসেবে এই আয়োজনে অংশ নিয়ে ইতিহাস গড়েছিলেন তিনি। তবে এবার তিনি সেখানে উপস্থিত হচ্ছেন সঞ্চালক হিসেবে। এবারের আসরের অন্যতম...
সাবেক সেনা কর্মকর্তা মাসুদ উদ্দিন ফের ৪ দিনের রিমান্ডে
বৈষম্যবিরোধী আন্দোলন কেন্দ্রিক রাজধানীর মিরপুর মডেল থানার দেলোয়ার হোসেন হত্যা মামলায় এক-এগারোর সময়ে আলোচিত সাবেক সেনা কর্মকর্তা ও সাবেক সংসদ সদস্য মাসুদ উদ্দিন চৌধুরীকে জিজ্ঞাসাবাদের জন্য আবারও ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মনজুরুল ইসলাম তদন্ত কর্মকর্তার আবেদনের শুনানি নিয়ে এ আদেশ...
ধর্ম নিয়ে রাজনীতি নয়, সবার জন্য সমান অধিকার: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বর্তমান সরকার ধর্মকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে চায় না এবং অতীতেও করেনি। তিনি জোর দিয়ে বলেন, ধর্ম যার যার, নিরাপত্তা পাওয়ার অধিকার সবার। ধর্ম-বর্ণ নির্বিশেষে বাঙালি-অবাঙালি, বিশ্বাসী-অবিশ্বাসী সকল নাগরিকের সমান অধিকার নিশ্চিত করাই সরকারের নীতি। বৃহস্পতিবার সকালে বৌদ্ধ পূর্ণিমা উপলক্ষে বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রি...
নওগাঁয় শিক্ষক স্বামীর বিরুদ্ধে প্রতারণা ও নির্যাতনের অভিযোগে স্ত্রীর সংবাদ সম্মেলন, বিচার ও নিরাপত্তা দাবি
নওগাঁ প্রতিনিধি: নওগাঁয় এক বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রিন্সিপাল ও পরিচালকের বিরুদ্ধে প্রতারণা, একাধিক অনৈতিক সম্পর্ক এবং শারীরিক-মানসিক নির্যাতনের অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন তার স্ত্রী মোসা. শারমিন আক্তার। বৃহস্পতিবার আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি তার স্বামী শহীদ প্রামাণিকের বিরুদ্ধে এসব অভিযোগ উত্থাপন করেন। তিনি জানান, প্রায়...






























