সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ০৫:১০:১৫ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

হামে আক্রান্ত হয়ে আরও ২ শিশুর মৃত্যু

হামে আক্রান্ত হয়ে আরও ২ শিশুর মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও এর উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। এর ফলে গত দেড় মাসে এই রোগে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৭৬ জনে। 

 

বৃহস্পতিবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

 

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত দেশে হামে আক্রান্ত রোগীর সংখ্যা ৪২ হাজার ছাড়িয়েছে। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন চার হাজারেরও বেশি রোগী।

 

অধিদপ্তর আরও জানায়, ৫ এপ্রিল থেকে সারাদেশে শুরু হওয়া টিকাদান কর্মসূচির আওতায় আজ পর্যন্ত ২ কোটি ৭০ লাখ শিশু হাম-রুবেলা টিকা পেয়েছে।

 

সরকারের লক্ষ্য হলো আগামী ১২ মে’র মধ্যে ৬ মাস থেকে ৫ বছর বয়সী মোট ৩ কোটি ৭০ লাখ শিশুকে এই টিকার আওতায় নিয়ে আসা।