বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬ এ ০২:৩৮:২৩ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

কর্ণফুলীর তীরে ৭০ লাখ টাকার বিদেশি মদ জব্দ, আটক নেই

কর্ণফুলীর তীরে ৭০ লাখ টাকার বিদেশি মদ জব্দ, আটক নেই

চট্টগ্রাম প্রতিনিধি:



চট্টগ্রামের পতেঙ্গা এলাকায় কর্ণফুলী নদীর তীর থেকে পরিত্যক্ত অবস্থায় প্রায় ৭০ লাখ টাকা মূল্যের ১৮৫ বোতল বিদেশি মদ জব্দ করেছে কোস্ট গার্ড। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

 

 

বৃহস্পতিবার ভোরে পতেঙ্গার আকমল আলী সুইচগেট সংলগ্ন এলাকায় বিসিজি আউটপোস্ট পতেঙ্গা অভিযান চালিয়ে এসব মদ উদ্ধার করে।
 

কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে ঘটনাস্থল থেকে বিভিন্ন ব্র্যান্ডের ১৮৫ বোতল বিদেশি মদ জব্দ করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ৭০ লাখ টাকা।
 

তিনি আরও জানান, অভিযান চলাকালে কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে মাদক পাচারকারীরা দ্রুত পালিয়ে যায়। ফলে কাউকে আটক করা সম্ভব হয়নি।
 

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বিদেশি জাহাজ থেকে সংগ্রহ করা এসব মদ নগরীতে পাচারের উদ্দেশ্যে সেখানে রাখা হয়েছিল। জব্দকৃত মদ পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।