সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ০৮:১৯:০০ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

অং সান সু চির সাজা আরেক দফা কমলো

অং সান সু চির সাজা আরেক দফা কমলো

মিয়ানমারের কারাবন্দী সাবেক নেত্রী অং সান সু চির সাজা আবারও কমিয়েছে দেশটির সামরিক জান্তা সরকার। 

 

বৃহস্পতিবার তাঁর আইনি দলের একজন সদস্য এ তথ্য নিশ্চিত করেছেন।

 

রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়েছে, দেশটির সাবেক প্রধানমন্ত্রী সু চির মোট কারাদণ্ড এক-ষষ্ঠাংশ হ্রাস করা হয়েছে। এটি গত দুই সপ্তাহের মধ্যে দ্বিতীয়বার তাঁর সাজা কমানোর ঘটনা।

 

সরকার ঘোষিত সাধারণ ক্ষমার অংশ হিসেবে বিভিন্ন বন্দীর সাজা কমানো হচ্ছে বলে জানা গেছে।

 

২০২১ সালের সামরিক অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে আটক রয়েছেন অং সান সু চি। বিভিন্ন মামলায় তাঁকে প্রথমে ৩৩ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছিল, যা ধাপে ধাপে কমানো হচ্ছে।

 

তবুও এখনো তাঁর প্রায় ১৮ বছরের বেশি সাজা বাকি রয়েছে বলে নাম প্রকাশে অনিচ্ছুক তাঁর আইনি দলের এক সদস্য জানিয়েছেন।

 

বর্তমানে তাঁর অবস্থান এবং শারীরিক অবস্থা সম্পর্কে কোনো নির্ভরযোগ্য তথ্য প্রকাশ করা হয়নি।