বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬ এ ০২:৪০:০৫ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের কোরবানীর পশুর হাট ২০২৬: দরপত্র উন্মুক্তকরণ

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের কোরবানীর পশুর হাট ২০২৬: দরপত্র উন্মুক্তকরণ

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের কোরবানীর পশুর হাট ২০২৬: দরপত্র উন্মুক্তকরণ

ঢাকা, ৩০ এপ্রিল ২০২৬

আজ বৃহস্পতিবার, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) নগর ভবনের ‘বুড়িগঙ্গা হলে’ ২০২৬ সালের কোরবানীর পশুর হাটের দরপত্র আনুষ্ঠানিকভাবে উন্মুক্ত করা হয়েছে। সকল দরদাতা ও গণমাধ্যম প্রতিনিধিদের উপস্থিতিতে দরপত্র উন্মুক্ত ঘোষণা করেন কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো: জহিরুল ইসলাম এছাড়াও উন্মুক্তকরণ কমিটির অন্যান্য সদস্যগণ উপস্থিত ছিলেন।

দরপত্র সংক্রান্ত মূল তথ্য:

  • মোট হাট: এ বছর সর্বমোট ১১টি অস্থায়ী পশুর হাটের দরপত্র আহ্বান করা হয়।
  • জমা পড়া দরপত্র: ১১টি হাটের মধ্যে ৯টি হাটের বিপরীতে মোট ৩১টি দরপত্র জমা পড়েছে।
  • দরপত্রের ফলাফল:
    • ৮টি হাট: জমা পড়া ৯টি হাটের মধ্যে ৮টি হাটে সরকারি মূল্যের চেয়ে বেশি দর প্রদানকারী বৈধ দরদাতা পাওয়া গেছে।
    • ১টি হাট: সাদেক হোসেন খোকা মাঠের দক্ষিণ পাশের খালি জায়গায় প্রস্তাবিত অস্থায়ী হাটের বিপরীতে সরকারি মূল্যের চেয়ে বেশি বা কাঙ্ক্ষিত কোনো বৈধ দর পাওয়া যায়নি।

সফল দরদাতাদের বিবরণ (১ম পর্যায়):

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের কোরবানীর পশুর হাট-২০২৬ এর প্রথম পর্যায়ে যে ৮টি হাটে সফল দরদাতা পাওয়া গেছে, তাদের বিস্তারিত বিবরণ নিচে তুলে ধরা হলো:

ক্রম

অস্থায়ী হাটের নাম

সর্বোচ্চ দরদাতার নাম

প্রাপ্ত দর

সরকারি মূল্য

১

পোস্তগোলা শশ্মানঘাটের পশ্চিম পাশের নদীর পাড়ে খালি জায়গায় অস্থায়ী পশুর হাট

কাজী মাহাবুব মাওলা হিমেল

চার কোটি এক লক্ষ টাকা

২,৭১,৩৬,৬৬৭/-

২

উত্তর শাহজাহানপুর মৈত্রী সংঘ ক্লাবের খালি জায়গায় অস্থায়ী পশুর হাট

আনিসুর রহমান টিপু

তিন কোটি বার লক্ষ ছত্রিশ হাজার টাকা

১,৮২,৩৩,৩৩৪/-

৩

আমুলিয়া মডেল টাউনের খালি জায়গায় অস্থায়ী পশুর হাট

জয়নাল আবেদীন

দুই কোটি পনের লক্ষ টাকা

৫৬,৬৬,৬৬৭/-

৪

শিকদার মেডিকেল সংলগ্ন আমিন মোহাম্মদ গ্রুপের খালি জায়গায় অস্থায়ী পশুর হাট

মেসার্স সাফি এন্টারপ্রাইজ

স্বত্তাধিকারী: নাফিজ কবির

চার কোটি বিশ লক্ষ দশ হাজার টাকা

৪,২০,০০,০০০/-

৫

কাজলা ব্রীজ হতে মাতুয়াইল মৃধাবাড়ী পানির পাম্প পর্যন্ত রাস্তার অব্যবহৃত জায়গায় অস্থায়ী পশুর হাট

কে বি ট্রেড

স্বত্তাধিকারী: মোঃ শামীম খান

চার কোটি পয়ত্রিশ লক্ষ টাকা

৩,৬৫,০০,০০০/-

৬

সাদেক হোসেন খোকা মাঠের দক্ষিণ পাশের খালি জায়গায় অস্থায়ী পশুর হাট

তুষার আহমেদ ইমরান

এক কোটি পঞ্চাশ লক্ষ টাকা

২,৮০,০০,০০০/-

৭

মোস্তমাঝি মোড় সংলগ্ন গ্রীন বনশ্রী হাউজিংয়ের খালি জায়গায় অস্থায়ী পশুর হাট

মোঃ গোলাম হোসেন

সত্তর লক্ষ বিশ হাজার টাকা

৭০,০০,০০০/-

৮

ব্রাদার্স ইউনিয়ন ক্লাবের দক্ষিণ পূর্ব পাশের খালি জায়গায় অস্থায়ী পশুর হাট

মোঃ ইসমাইল হোসেন

তিন কোটি এক লক্ষ টাকা

১,৪০,০০,০০০/-

৯

গোলাপবাগস্থ আউটফল স্টাফ কোয়ার্টারের উত্তর পাশের খালি জায়গায় অস্থায়ী পশুর হাট

বারাকা এন্টারপ্রাইজ

স্বত্তাধিকারী: মোঃ আমির হোসেন

এক কোটি নব্বই লক্ষ টাকা

৫৩,৯৩,৩৩৪/-