বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬ এ ০২:৩৮:২৪ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

দুর্ঘটনায় প্রাণহানি কমাতে নতুন নির্দেশনা দিল বিআরটিএ

দুর্ঘটনায় প্রাণহানি কমাতে নতুন নির্দেশনা দিল বিআরটিএ

গণপরিবহন দুর্ঘটনায় প্রাণহানি কমাতে এসি বাসে জরুরি বহির্গমন পথ নিশ্চিত করা এবং নন-এসি বাসের জানালার স্টেইনলেস স্টিলের রড অপসারণের নির্দেশনা দিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)।

বৃহস্পতিবার বিআরটিএর প্রকাশিত এক গণবিজ্ঞপ্তিতে জানানো হয় যে, সড়ক ও মহাসড়কে দুর্ঘটনার সময় দ্রুত বের হতে না পারাই হতাহতের প্রধান কারণ হয়ে দাঁড়ায়।

তাই যাত্রীদের নিরাপদে বের হওয়ার পথ তৈরি করতে এই নির্দেশ দেওয়া হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে, এসি গণপরিবহনে দৃশ্যমান স্থানে ‘জরুরি বহির্গমন’ চিহ্ন থাকতে হবে এবং জানালার গ্লাস ভাঙার জন্য প্রয়োজনীয় সরঞ্জাম রাখতে হবে।

অন্যদিকে নন-এসি বাসের জানালার সমান্তরাল স্টিলের রড দুর্ঘটনার সময় যাত্রীদের বের হতে বাধা সৃষ্টি করায় সেগুলো দ্রুত অপসারণ করতে হবে। বিআরটিএ কর্তৃপক্ষ জানিয়েছে যে, এই ব্যবস্থাগুলো কার্যকর হলে জীবন রক্ষার সম্ভাবনা বাড়বে এবং এই নির্দেশনা না মেনে চললে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।