সর্বশেষ সংবাদ — পাতা ৮৩৭
কুলাউড়ায় বজ্রপাতে চা শ্রমিকের মৃত্যু
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার টিলাগাঁও ইউনিয়নে বজ্রপাতে মতি কানু (৪২) নামের এক চা শ্রমিকের মৃত্যু হয়েছে। নিহত মতি উপজেলার টিলাগাঁও ইউনিয়নের লংলা চা বাগানের মৃত মদন কানুর ছেলে। বুধবার (১৭ মে) সকাল সাড়ে ১০টার দিকে টিলাগাঁও ইউনিয়েন অবস্থিত লংলা চা বাগানের পানিকুচি লেইক এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানিয়েছেন, মতি কানু সেখানে গরুর জন্য ঘাস কাটতে যান।...
না বলতে শিখেছেন সোনাক্ষী
চলচ্চিত্রজগতে এক দশক পার করেছেন সোনাক্ষী সিনহা। সময়ের সঙ্গে তাঁর মানসিকতায় অনেকটাই বদল এসেছে। আর তাই দাহাড়-এর মতো প্রকল্প লুফে নিতে দেরি করেননি এই তারকাকন্যা। সম্প্রতি অ্যামাজন প্রাইম ভিডিওতে মুক্তি পেয়েছে রীমা কাগতি আর জোয়া আখতারের ক্রাইম থ্রিলার ‘দাহাড়’। আর এই ওয়েব সিরিজে সত্যিই সোনাক্ষীর পারফরম্যান্স রীতিমতো সাড়া ফেলেছে। গত রোববার মুম্বাইয়ের এক...
নাইকো মামলার অভিযোগ গঠন বাতিল চেয়ে খালেদা জিয়ার আবেদন
নাইকো দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে অভিযোগ গঠন বাতিল চেয়ে হাইকোর্টে আবেদন করা হয়েছে। বুধবার (১৭ মে) সকালে হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় আবেদনটি করেন খালেদা জিয়ার আইনজীবীরা। গত ১৯ মার্চ বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ ৮ আসামির বিরুদ্ধে চার্জগঠনের মাধ্যমে বিচার শুরুর আদেশ দিয়েছেন কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারের ২ নম্বর ভবনে স্থা...
লাওতারুর গোলে চ্যাম্পিয়নস লিগের ফাইনালে ইন্টার
প্রথম লেগে জিতে চ্যাম্পিয়নস লিগের ফাইনালে এক পা দিয়েই রেখেছিল ইন্টার মিলান। এবার ফিরতি লেগেও এসি মিলানকে হারিয়ে দিল সিমোনে ইনজাগির দল। চ্যাম্পিয়ন্স লিগের সেমি ফাইনালের দ্বিতীয় লেগের ম্যাচে আজ ১-০ গোলে জিতেছে ইন্টার। সান সিরোয় আজ একমাত্র গোলটি করেছেন আর্জেন্টাইন স্ট্রাইকার লাওতারু মার্তিনেস। এর আগে প্রথম লেগে নগর প্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে ২-০ ব্যবধ...
নিয়োগ পরীক্ষা নিয়ে গুজব, সতর্ক করল ডাক অধিদপ্তর
ডাক অধিদপ্তরের ‘উপজেলা পোস্টমাস্টার’ পদের নিয়োগ পরীক্ষা নিয়ে ছড়ানো গুজবে প্রভাবিত না হতে সতর্ক করে দিয়েছে অধিদপ্তর। ডাক অধিদপ্তরের ওয়েবসাইটে পরিচালক (কর্মী ও সংস্থাপন) মো. আলতাফুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এতদ্দ্বারা সংশ্লিষ্ট সবার অবগতির জন্য জানানো যাচ্ছে, কয়েক দিন ধরে কতিপয় স্বার্থান্বেষী ব্যক...
গরমে ব্রণের সমস্যায়
গরমে জনজীবন অতিষ্ঠ। সেইসঙ্গে ত্বকেরও অবস্থা নাজেহাল। গরমে ত্বক অতিরিক্ত তৈলাক্ত হয়ে ওঠে। তাই ত্বকে বাড়তে থাকে ব্রণের আনাগোনা। এছাড়াও হতে পারে নানা সমস্যা। তবে জানেন কি এসব সমস্যার সমাধান দিতে পারে একটি তেল। ব্যবহার করতে পারেন টি ট্রি অয়েল। চলুন জেনে নেই কিভাবে এটি ব্যবহার করবেন: আপনার ব্যবহৃত ময়েশ্চারাইজারের সঙ্গে দু ফোঁটা টি ট্রি অয়েল মিশিয়ে মুখ...
স্থগিত এসএসসি পরীক্ষার তারিখ ঘোষণা
ঘূর্ণিঝড় ‘মোখা’র কারণে স্থগিত হওয়া এসএসসি ও সমমানের পরীক্ষার নতুন তারিখ ঘোষণা করা হয়েছে। ২৭ ও ২৮ মে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। মঙ্গলবার (১৬ মে) ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মো. আবুল বাশার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়। বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, সংগীতসহ সব বিষয়ের ব্যাবহারিক পরীক্ষা ২৯ মে থেকে ৪ জুনের মধ্যে শেষ করতে হবে। প্...
সংকট ও মূল্যস্ফীতি বিবেচনায় রেখে আগামী বাজেট প্রণয়নের দাবি
দেশে জ্বালানি–সংকটের কারণে শিল্প উৎপাদন ব্যাহত হচ্ছে। রিজার্ভ কমে যাওয়া ও ডলারের দাম বাড়ার কারণে ঋণপত্র খোলা ও পণ্য আমদানিতে সমস্যা হচ্ছে। এ ছাড়া বর্তমানে মূল্যস্ফীতিও বড় সমস্যা হিসেবে দেখা দিয়েছে। তাই এসব সমস্যা বিবেচনায় নিয়েই আগামী ২০২৩-২৪ অর্থবছরের বাজেট প্রণয়নের পরামর্শ দিয়েছেন দেশের বিভিন্ন খাতের ব্যবসায়ী প্রতিনিধি ও অর্থনীতিবিদেরা। গতকাল সোম...
কেমন আছে টাইটানিক
বিশ্বের সবচেয়ে 'বিখ্যাত জাহাজডুবি' টাইটানিকের ঘটনা সবারই কমবেশি জানা। এবার প্রথমবারের মতো সেই জাহাজটির ধ্বংসাবশেষ এমনভাবে উন্মোচিত হয়েছে, যা আগে দেখা যায়নি। গভীর সমুদ্রের ম্যাপিং ব্যবহার করে আটলান্টিক মহাসাগরে ৩ হাজার ৮০০ মিটার (১২,৫০০ ফুট) নিচে অবস্থিত টাইটানিকের প্রথম পূর্ণ আকারের ডিজিটাল স্ক্যান তৈরি করা হয়েছে। বিবিসি পুরো জাহাজের স্পষ্ট থ্র...
এই গরমেও খাবার ভালো রাখবেন যেভাবে
খাবার সংরক্ষণের জন্য আপনার চাই ছোট ছোট পাত্র। রান্নার পর ঠান্ডা করে নিতে হবে। স্টিল, কাচ, সিরামিক বা পাইরেক্স জাতীয় পাত্রে খাবার সংরক্ষণ করা যায়। জেনে নিন গরমের সময় খাবার ঠান্ডা রাখার আরও নানা পদ্ধতি। গরমে অল্প সময়েই নষ্ট হয়ে যায় খাবার, জন্মে জীবাণু। এই খাবার খেলে যেকোনো সুস্থ ব্যক্তিই হয়ে পড়তে পারেন অসুস্থ। সুস্থ থাকতে নিরাপদ খাবারের বিকল্প নেই। স...
নারীদের জন্য বিশেষায়িত মোগল বাজার
খ্রিস্টীয় সপ্তদশ শতাব্দীতে বাজার সাধারণত খোলা ও উন্মুক্ত হতো। কিন্তু সে সময় দিল্লির লালকেল্লায় একটি আচ্ছাদিত বাজার প্রতিষ্ঠিত হয়েছিল। এটা ছিল নারীদের জন্য বিশেষায়িত একটি বিক্রয়কেন্দ্র। সম্রাট শাহজাহান ধনুকাকৃতির এই বাজার প্রতিষ্ঠা করেছিলেন। ধারণা করা হয়, ১৬৪৬ সালে পেশওয়ারে তিনি এমন একটি বাজার দেখে অনুপ্রাণিত হন, যা নির্মাণ করেছিলেন আলী মরদান খান। দ...
প্রথমবারের মতো ‘কান চলচ্চিত্র উৎসবে’ ম্রুনাল ঠাকুর
বেশ ফুরফুরে মেজাজেই আছেন বলিউড অভিনেত্রী ম্রুণাল ঠাকুর। সম্প্রতি তার চলচ্চিত্র ‘সীতা রামাম’ দিয়ে দর্শক-হৃদয় জয় করেছেন অভিনেত্রী। হাতে রয়েছে বেশ কিছু বিগ বাজেটের চলচ্চিত্র। এবার প্রথমবারের মতো কান চলচ্চিত্র উৎসবেও যোগ দিতে যাচ্ছেন ম্রুনাল। জানা গেছে, ম্রুনাল ঠাকুর এবারের কান ফিল্ম ফেস্টিভালে নিজের গ্ল্যামারাস উপস্থিতির মাধ্যমে সারা বিশ্বের দর্শক এ...
রেল মন্ত্রণালয়ের পাঁচ পদের লিখিত পরীক্ষার সূচি প্রকাশ
রেলপথ মন্ত্রণালয়ের ১৩ থেকে ২০তম গ্রেডভুক্ত ৫ পদে কর্মী নিয়োগের জন্য লিখিত পরীক্ষার সূচি প্রকাশ করা হয়েছে। এই ৫ পদে মোট পরীক্ষার্থীর সংখ্যা ১১ হাজার ৪৩৪। রেলপথ মন্ত্রণালয়ের ওয়েবসাইটে দেওয়া মন্ত্রণালয়ের উপসচিব ও বিভাগীয় নির্বাচন কমিটির সদস্যসচিব মো. তৌফিক ইমাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই সূচি প্রকাশ করা হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ১৩ থেকে ২০তম গ্রেড...
অ্যাশেজের আগে স্টোকসকে নিয়েও শংকায় ইংল্যান্ড
অ্যাশেজ শুরু হতে আর এক মাসের মতো বাকি। ইতোমধ্যেই চোটে আক্রান্ত হয়েছেন ইংল্যান্ডের পেস মহাতারকা জেমস অ্যান্ডারসন। এবার জানা গেল, তারকা অল-রাউন্ডার বেন স্টোকসকে নিয়েও শংকা আছে। কারণ, ইনজুরির কারণে তিনি বোলিং করতে পারবেন কিনা এখনও নিশ্চিত নয়। এ কারণেই ১৬ কোটি ২৫ লাখ রুপিতে দলে নেওয়া ইংলিশ অলরাউন্ডারকে একাদশে রাখছে না চেন্নাই সুপার কিংস। চলতি আইপিএলে ম...
তিন মাসের মধ্যে ঝুঁকিপূর্ণ ভবন যাচাই শুরু: রাজউক চেয়ারম্যান
আগামী তিন মাসের মধ্যে ঝুঁকিপূর্ণ ভবনগুলো যাচাইয়ের কাজ শুরু করা হবে বলে জানিয়েছেন রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) চেয়ারম্যান আনিছুর রহমান মিঞা। তিনি বলেন, যাচাইয়ের মাধ্যমে ভবনগুলোর মূল্যায়ন করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। গত সোমবার রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ‘ভূমিকম্প-ঝুঁকিতে ঢাকা, গণমাধ্যমের করণীয়’ শীর্ষক সেমিনারে বিশেষ অতিথির বক্তব্যে রা...
ভারত মহাসাগরে মাদকের বিশাল চালান জব্দ
নৌবাহিনী ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ব্যুরো (এনসিবি) ভারত মহাসাগর থেকে মাদকের একটি বিশাল চালান আটক করেছে। আর্থিক দিক থেকে এই মাদকের মূল্য প্রায় ২৫ হাজার কোটি টাকা। দেশটির কর্মকর্তাদের বরাত দিয়ে এ তথ্য জানায় ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি। প্রতিবেদনে বলা হয়, শনিবার (১৩ মে) ভারতীয় জলসীমা থেকে এই চালানটি জব্দ করা হয়। জব্দ করা মাদকের পরিমাণ ২৫২৫ কেজি, যা হ...
চিত্রনায়ক ফারুকের মরদেহ ঢাকায় পৌঁছেছে
চিত্রনায়ক, বীর মুক্তিযোদ্ধা ও ঢাকা-১৭ আসনের সংসদ সদস্য আকবর হোসেন পাঠান ফারুকের মরদেহ এখন ঢাকায়। ফারুকের মরদেহ বহন করা উড়োজাহাজটি আজ মঙ্গলবার সকাল ৭টা ৫০ মিনিটে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। সকাল সোয়া আটটায় বিমানবন্দরের ৮ নম্বর ফটক দিয়ে ফারুকের মরদেহ বের করা হয়। পারিবারিক সূত্রে জানা যায়, বিমানবন্দর থেকে ফারুকের মরদেহ সরাসর...
ব্যাটিংয়ে সেরা তামিম, বোলিংয়ে সাকিব
আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের শেষ ম্যাচের আগে তামিম ইকবালকে নিয়ে কত উদ্বেগ-উৎকণ্ঠা! টানা ৯ ম্যাচে তাঁর কোনো ফিফটি ছিল না। এ কারণে অস্বস্তি তাড়িয়ে বেড়ানোর কথা বাংলাদেশের ওয়ানডে অধিনায়ককেও। আপাতত সেসব থেকে মুক্তির সনদ হয়ে উঠেছে রবিবার চেমসফোর্ডের ক্লাউড এফএম মাঠে এই বাঁহাতি ওপেনারের ৬৯ রানের ইনিংসটি। আইসিসির ক্রিকেট বিশ্বকাপ সুপার লিগে নিজেদের শেষ ম্...






























