মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬ এ ০৯:৫১:১৪ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

চিত্রনায়ক ফারুকের মরদেহ ঢাকায় পৌঁছেছে

চিত্রনায়ক ফারুকের মরদেহ ঢাকায় পৌঁছেছে

চিত্রনায়ক, বীর মুক্তিযোদ্ধা ও ঢাকা-১৭ আসনের সংসদ সদস্য আকবর হোসেন পাঠান ফারুকের মরদেহ এখন ঢাকায়।

ফারুকের মরদেহ বহন করা উড়োজাহাজটি আজ মঙ্গলবার সকাল ৭টা ৫০ মিনিটে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।


সকাল সোয়া আটটায় বিমানবন্দরের ৮ নম্বর ফটক দিয়ে ফারুকের মরদেহ বের করা হয়।

পারিবারিক সূত্রে জানা যায়, বিমানবন্দর থেকে ফারুকের মরদেহ সরাসরি নিয়ে যাওয়া হয় রাজধানীর উত্তরায় তাঁর নিজের বাসভবনে। সেখান থেকে সব শ্রেণি–পেশার মানুষের শেষ শ্রদ্ধা নিবেদনের জন্য তাঁর মরদেহ নিয়ে যাওয়া হয় কেন্দ্রীয় শহীদ মিনারে, বেলা ১১টা থেকে ১টা পর্যন্ত সেখানে রাখা হয় মরদেহ।

সম্মিলিত সাংস্কৃতিক জোট সার্বিক ব্যবস্থা করেছে। বাদ জোহর প্রয়াত তারকার দীর্ঘদিনের কর্মস্থল বিএফডিসিতে নিয়ে প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। এফডিসির শ্রদ্ধা নিবেদন হবে আনুমানিক বেলা সাড়ে তিনটায়।


এরপর তাঁর মরদেহ নিয়ে যাওয়া হবে চ্যানেল আইয়ে। সেখান থেকে বিকেল পাঁচটায় গুলশান আজাদ মসজিদে বাদ আছর জানাজা শেষে কালীগঞ্জে নিয়ে যাওয়া হবে এবং পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হবে।

গতকাল সোমবার সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন চিত্রনায়ক ফারুক।