মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬ এ ০৯:৫০:৫২ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

প্রথমবারের মতো ‘কান চলচ্চিত্র উৎসবে’ ম্রুনাল ঠাকুর

প্রথমবারের মতো ‘কান চলচ্চিত্র উৎসবে’ ম্রুনাল ঠাকুর

বেশ ফুরফুরে মেজাজেই আছেন বলিউড অভিনেত্রী ম্রুণাল ঠাকুর। সম্প্রতি তার চলচ্চিত্র ‘সীতা রামাম’ দিয়ে দর্শক-হৃদয় জয় করেছেন অভিনেত্রী। হাতে রয়েছে বেশ কিছু বিগ বাজেটের চলচ্চিত্র। এবার প্রথমবারের মতো কান চলচ্চিত্র উৎসবেও যোগ দিতে যাচ্ছেন ম্রুনাল। 

জানা গেছে,  ম্রুনাল ঠাকুর এবারের কান ফিল্ম ফেস্টিভালে নিজের গ্ল্যামারাস উপস্থিতির মাধ্যমে সারা বিশ্বের দর্শক এবং ভক্তদের মুগ্ধ করবেন। ১৭ থেকে ১৯ মে পর্যন্ত চলমান এই ঐতিহ্যবাহী উৎসবে যোগ দেওয়ার জন্য প্রস্তুত তিনি।


সম্প্রতি ভারতীয় গণমাধ্যম পিঙ্কভিলার সঙ্গে কথা বলার সময় কান ফেস্টিভালে যোগ দেওয়ার বিষয়টি নিশ্চিত করেন অভিনেত্রী। তার ক্যারিয়ারে এই বড় অর্জনটি সম্পর্কে বেশ রোমাঞ্চিত ম্রুনাল। তিনি বলেন, ‘আমি প্রথমবারের মতো কান চলচ্চিত্র উৎসবে যোগ দিতে যাচ্ছি। এমন একটি মর্যাদাপূর্ণ প্ল্যাটফরমে ভারতের হয়ে প্রতিনিধিত্ব করা সম্মানের। আমি বিশ্বব্যাপী চলচ্চিত্র নির্মাতাদের সঙ্গে আলাপচারিতা করার নতুন সুযোগগুলো অন্বেষণ করার এবং প্রদর্শনের জন্য উন্মুখ। বিশ্বের দরবারে আমি জানাতে চাই যে ভারতীয় সিনেমা অনেক প্রতিভার জোগান দিতে পারে।’


ম্রুনাল ঠাকুর ছাড়াও এ বছর বলিউড অভিনেত্রীদের মধ্যে এষা গুপ্তা, আনুশকা শর্মা, সারা আলি খান, মানুসী চিল্লারসহ একাধিক ভারতীয় অভিনেত্রী প্রথমবারের মতো কান উৎসবে যোগ দিতে যাচ্ছেন।

ম্রুনালকে সর্বশেষ দেখা গেছে আদিত্য রায় কাপুরের সঙ্গে ‘গুমরাহ’ চলচ্চিত্রে। অভিনেত্রীকে পরবর্তী সময়ে দেখা যাবে অঙ্গদ বেদির বিপরীতে ‘লাস্ট স্টোরিজ ২’-এ। এ ছাড়া দক্ষিণের বিগ বাজেটের চলচ্চিত্রও হাতে রয়েছে ম্রুনালের।