মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬ এ ০২:১১:১৫ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

গরমে ব্রণের সমস্যায়

গরমে ব্রণের সমস্যায়

গরমে জনজীবন অতিষ্ঠ। সেইসঙ্গে ত্বকেরও অবস্থা নাজেহাল। গরমে ত্বক অতিরিক্ত তৈলাক্ত হয়ে ওঠে। তাই ত্বকে বাড়তে থাকে ব্রণের আনাগোনা। এছাড়াও হতে পারে নানা সমস্যা।


তবে জানেন কি এসব সমস্যার সমাধান দিতে পারে একটি তেল। ব্যবহার করতে পারেন টি ট্রি অয়েল। চলুন জেনে নেই কিভাবে এটি ব্যবহার করবেন: 

আপনার ব্যবহৃত ময়েশ্চারাইজারের সঙ্গে দু ফোঁটা টি ট্রি অয়েল মিশিয়ে মুখে লাগান। এতে ত্বক ভাল থাকবে এবং রুক্ষতা কমবে।

টি ট্রি অয়েল ত্বকের মৃত কোষ দূর করে ত্বক উজ্জ্বল করতে সাহায্য করে। এটি নিয়মিত ব্যবহারে ত্বক হয়ে ওঠে কোমল ও মসৃণ।

গরমে তৈলাক্ত ত্বকের সমস্যা দ্বিগুণ বাড়ে। এটি নিয়ন্ত্রণ করতে ব্যবহার করুন টি ট্রি অয়েল। তুলোয় করে গোলাপ জলের সঙ্গে টি ট্রি অয়েল মিশিয়ে ত্বকে লাগান। শুকিয়ে এলে ধুয়ে নিন। সুফল পাবেন।