মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬ এ ০৯:৫৫:৫৬ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে আওয়ামী লীগ, জুলাই চেতনা নিয়ে আরেক দল ব্যবসা করছে: ধর্মমন্ত্রী •       • জন্মদিনে মৌসুমীকে ‘বাংলা চলচ্চিত্রের শেষ মেগাস্টার’ বললেন ওমর সানী •       • জন্মদিনে মৌসুমীর আক্ষেপ, ‘জীবনে অনেক কিছুই করার ছিল, পূরণ হয়নি সব স্বপ্ন’ •       • উৎপাদন ব্যাহত করতে উসকানি দিচ্ছে কিছু মহল, কঠোর ব্যবস্থা নেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী •       • রাশেদ খানকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অবিলম্বে অপসারণের দাবি লেবার পার্টির •       • রাজশাহী ক্যাডেট কলেজে শতভাগ পাস, ৪৬ পরীক্ষার্থীর সবাই জিপিএ-৫ •       • এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ শনিবার •       • লগি-বৈঠার তাণ্ডব ইতিহাসের জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ: ডা. ইরান •       • কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে প্রবাসীদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী •       • রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৮১, মামলা ৪৮ •

স্থগিত এসএসসি পরীক্ষার তারিখ ঘোষণা

স্থগিত এসএসসি পরীক্ষার তারিখ ঘোষণা

ঘূর্ণিঝড় ‘মোখা’র কারণে স্থগিত হওয়া এসএসসি ও সমমানের পরীক্ষার নতুন তারিখ ঘোষণা করা হয়েছে। ২৭ ও ২৮ মে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।

মঙ্গলবার (১৬ মে) ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মো. আবুল বাশার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।


বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, সংগীতসহ সব বিষয়ের ব্যাবহারিক পরীক্ষা ২৯ মে থেকে ৪ জুনের মধ্যে শেষ করতে হবে। প্রতিদিন সকাল ১০টা থেকে এই পরীক্ষা শুরু হবে। এ ছাড়া মাদরাসা শিক্ষা বোর্ড ও কারিগরি শিক্ষা বোর্ডের আওতাধীন স্থগিত পরীক্ষার সময়সূচি সংশ্লিষ্ট বোর্ড থেকে প্রকাশ করা হবে।

ঘূর্ণিঝড় মোখার কারণে রবি ও সোমবারের চলমান (১৩ ও ১৪ মে) সব শিক্ষা বোর্ডের এসএসসি ও সমমান পরীক্ষা স্থগিত করা হয়। আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি থেকে জরুরি বিজ্ঞপ্তি জারি করে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।