সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ এ ১০:৪৯:৫১ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

রেল মন্ত্রণালয়ের পাঁচ পদের লিখিত পরীক্ষার সূচি প্রকাশ

রেল মন্ত্রণালয়ের পাঁচ পদের লিখিত পরীক্ষার সূচি প্রকাশ

রেলপথ মন্ত্রণালয়ের ১৩ থেকে ২০তম গ্রেডভুক্ত ৫ পদে কর্মী নিয়োগের জন্য লিখিত পরীক্ষার সূচি প্রকাশ করা হয়েছে। এই ৫ পদে মোট পরীক্ষার্থীর সংখ্যা ১১ হাজার ৪৩৪।

রেলপথ মন্ত্রণালয়ের ওয়েবসাইটে দেওয়া মন্ত্রণালয়ের উপসচিব ও বিভাগীয় নির্বাচন কমিটির সদস্যসচিব মো. তৌফিক ইমাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই সূচি প্রকাশ করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ১৩ থেকে ২০তম গ্রেডভুক্ত ৫ পদের লিখিত পরীক্ষা ২০ মে অনুষ্ঠিত হবে। সিদ্ধেশ্বরী গার্লস কলেজ, ১৪৮ নিউ বেইলী রোড, ঢাকা এবং সিদ্ধেশ্বরী কলেজ, ২৫ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মগবাজার, ঢাকায় এই পরীক্ষা অনুষ্ঠিত হবে।


পাঁচ পদের মধ্যে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের লিখিত পরীক্ষা সিদ্ধেশ্বরী গার্লস কলেজে সকাল ১০টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত এবং সিদ্ধেশ্বরী কলেজে বেলা আড়াইটা থেকে বিকেল ৪টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। এই পদে মোট পরীক্ষার্থী ৬ হাজার ৬৫৩ জন।

কম্পিউটার অপারেটর পদের লিখিত পরীক্ষা সিদ্ধেশ্বরী গার্লস কলেজে বেলা আড়াইটা থেকে বিকেল চারটা পর্যন্ত অনুষ্ঠিত হবে। এই পদের মোট পরীক্ষার্থী ১ হাজার ৭৭১ জন।


সাঁটমুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর পদের লিখিত পরীক্ষা সিদ্ধেশ্বরী গার্লস কলেজে বেলা আড়াইটা থেকে বিকেল চারটা পর্যন্ত অনুষ্ঠিত হবে। এই পদের মোট পরীক্ষার্থী ৯৪৬ জন।

ক্যাশ সরকার পদের লিখিত পরীক্ষা সিদ্ধেশ্বরী কলেজে বেলা আড়াইটা থেকে বিকেল চারটা পর্যন্ত অনুষ্ঠিত হবে। এই পদের মোট পরীক্ষার্থী ৩০৪ জন।

অফিস সহায়ক পদের লিখিত পরীক্ষা সিদ্ধেশ্বরী কলেজে বেলা আড়াইটা থেকে বিকেল চারটা পর্যন্ত অনুষ্ঠিত হবে। এই পদের মোট পরীক্ষার্থী ১ হাজার ৭৬০ জন।