শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬ এ ০৭:২৬:৪২ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• চতুর্থবারের মতো কুমিল্লা জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত দাউদকান্দি মডেল থানার সাজেদুল ইসলাম পলাশ •       • ব্রাহ্মণপাড়ায় ৬ কেজি গাঁজাসহ গ্রেফতার ২, পরোয়ানাভুক্ত ও সামারি ট্রায়ালসহ আটক ৭ •       • মানবসেবার অনন্য দৃষ্টান্ত: হুলাইন ছালেহ নূর কলেজে ঢাকাস্থ পটিয়া সমিতির ফ্রি চিকিৎসা ক্যাম্প •       • নোয়াখালীতে পিকআপের বিশেষ বাক্সে লুকিয়ে পাচারের সময় ৬২ হাজার ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ১ •       • রংপুর রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার নির্বাচিত হলেন গাইবান্ধার এসপি জসিম উদ্দিন •       • বরগুনায় ৪৭০০ পিস ইয়াবা উদ্ধার, জামাই পলাতক; গ্রেপ্তার শ্বশুর-শাশুড়ি •       • মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে আওয়ামী লীগ, জুলাই চেতনা নিয়ে আরেক দল ব্যবসা করছে: ধর্মমন্ত্রী •       • জন্মদিনে মৌসুমীকে ‘বাংলা চলচ্চিত্রের শেষ মেগাস্টার’ বললেন ওমর সানী •       • জন্মদিনে মৌসুমীর আক্ষেপ, ‘জীবনে অনেক কিছুই করার ছিল, পূরণ হয়নি সব স্বপ্ন’ •       • উৎপাদন ব্যাহত করতে উসকানি দিচ্ছে কিছু মহল, কঠোর ব্যবস্থা নেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী •

সর্বশেষ সংবাদ — পাতা ৮২৬

নবীজির রওজায় উঁচু আওয়াজ নিষিদ্ধ

বিভিন্ন দেশের হাজিরা সৌদি আরবে সমবেত হচ্ছেন। তাদের অনেকেই নবীজি (সা.)-এর রওজা জিয়ারত করতে মদিনায় অবস্থান করছেন। রাসুলুল্লাহ (সা.)-এর রওজা জিয়ারতের ক্ষেত্রে তাঁর সম্মান ও মর্যাদার প্রতি লক্ষ্য রাখা অপরিহার্য। পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, ‘আমি আপনাকে প্রেরণ করেছি সাক্ষীরূপে, সুসংবাদদাতা ও সতর্ককারীরূপে, যাতে তোমরা আল্লাহ ও তাঁর রাসুলের প্রতি ঈমান আনো এ...



ইস্টার্ন ব্যাংকে চাকরি, থাকতে হবে স্নাতকের সঙ্গে অভিজ্ঞতা

বেসরকারি ইস্টার্ন ব্যাংক লিমিটেড সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে। প্রতিষ্ঠানটি ম্যানেজিং বিভাগে লোকবল নিয়োগ দেবে। বিজ্ঞপ্তি অনুসারে যোগ্যতা পূরণ সাপেক্ষে যোগ দিতে পারবেন যে কেউ। পদসংখ্যা নির্ধারিত নয়। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। পদের নাম: অ্যাসোসিয়েট ম্যানেজার পদের সংখ্যা: নির্ধারিত নয় শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা যেকোনো বিষয়ে স্নাত...


গরমে ডাবের পানিতে মিলবে স্বস্তি

গরমে অতিষ্ঠ জীবন। সূর্যের দাবদাহে সব যেন পুড়ে শেষ। এসময় শরীরের দিকে খেয়াল রাখা খুবই জরুরি। বিশেষ করে এই তীব্র গরমে যারা নিয়মিত রোদে বের হচ্ছেন, তাদের সমস্যা হচ্ছে বেশি। এক্ষেত্রে হিট এক্সজশন, হিট স্ট্রোক, হিট ক্র্যাম্পের মতো সমস্যার ঝুঁকি দেখা দিচ্ছে। এ-সম্পর্কে ভারতের আয়ুর্বেদ চিকিৎসক ডা. দিক্ষা ভাবসার সাভালিয়া তার ইনস্টাগ্রাম পোস্টের মাধ্যমে ডাব...


জাবিতে সবুজ ধ্বংস করে খেয়াল-খুশির উন্নয়ন বন্ধের দাবি

মাস্টারপ্ল্যান ব্যতীত অপরিকল্পিত উন্নয়নের নামে ভূমিগ্রাস ও সবুজ বন ধ্বংস করে পরিবেশের ভারসাম্য নষ্ট করে ভবন নির্মাণের বিরুদ্ধে মানববন্ধন করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের শিক্ষার্থীরা। আজ বুধবার (২৪ মে) বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার সংলগ্ন রাস্তায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি ডি...


খেলাপি ঋণ কমানোর দায়িত্ব ব্যাংকের শীর্ষ নির্বাহীদের নিতে হবে: গভর্নর

দেশের ব্যাংক খাতের বড় সমস্যা খেলাপি ঋণ। সেই সমস্যা সমাধানে ব্যাংকের শীর্ষ নেতৃত্ব ও ব্যবস্থাপনায় যাঁরা আছেন, তাঁদেরই দায়িত্ব নিতে হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদার। এ ছাড়া খেলাপি ঋণ কমানো ও করপোরেট সুশাসন নিশ্চিত করতে ব্যাংকিং সংস্কৃতিতে পরিবর্তন আনা প্রয়োজন বলেও মনে করেন নিয়ন্ত্রক সংস্থার শীর্ষ এই কর্তা। আজ বুধবার...


‘সোশ্যাল মিডিয়া ব্যবহারে শিশুদের মারাত্মক ক্ষতি হতে পারে’

যুক্তরাষ্ট্রের শীর্ষস্থানীয় স্বাস্থ্য কর্মকর্তা জেনারেল ভিভেক মার্থি পিতামাতা, প্রযুক্তি কোম্পানি এবং নিয়ন্ত্রকদের জন্য কঠোর সতর্কতা জারি করে বলেছেন, সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার শিশুদের মারাত্মকভাবে ক্ষতি করতে পারে এমন প্রমাণ বাড়ছে। মঙ্গলবার ২৩ মে তিনি এ কথা বলেন। ইউএস সার্জন জেনারেল বলেছেন, ‘এমন যথেষ্ট সূচক রয়েছে যাতে সামাজিক যোগাযোগ মাধ্যম শিশ...


মসজিদুল হারামের ৩৫ হাজার কার্পেট পরিষ্কার করা হয় যেভাবে

মক্কায় অবস্থিত পবিত্র মসজিদুল হারামে প্রতিদিন লাখ লাখ মুসল্লির জমায়েত হয়। বিশেষত রমজান মাস ও হজের সময় সেখানে ২০ লাখের বেশি লোকের সমাবেশ ঘটে। এ সময় মসজিদের মেঝে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখাকে সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়। পবিত্র মসজিদুল হারামের মেঝেতে আছে ৩৫ হাজারের বেশি কার্পেট। সব সময় তা পরিচ্ছন্ন ও সুগন্ধিযুক্ত রাখার পেছনে আছে বিশাল কর্মযজ্ঞ। প্...


মন্দির দর্শনে গিয়ে সমালোচনার মুখে অক্ষয়

বক্স অফিসে অনেকদিন থেকেই সফলতার মুখ দেখতে পারছেন না বলিউড অভিনেতা অক্ষয় কুমার। সিনেমায় অভিনয়ের চেয়ে গেরুয়া রাজনীতি নিয়েই বেশি ব্যস্ত এমন অভিযোগও রয়েছে বলিউডের এই খিলাড়ির উপর। ‘মন্দিরে যাওয়া মানে টাকা নষ্ট’ এমন কথা বলা অক্ষয় সম্প্রতি গিয়েছিলেন উত্তরাখণ্ডে কেদারনাথ দর্শনে। সংবাদ সংস্থা এএনআইয়ের পক্ষ থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করা সেই ভিডিওর জ...


বিএনপির ৫০০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

সায়েন্সল্যাব এলাকায় বিএনপির পদযাত্রা থেকে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় বিএনপির ৪৬ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে। মামলায় অজ্ঞাতপরিচয় আরো ৪০০ থেকে ৫০০ জনকে আসামি করা হয়েছে। নিউ মার্কেট থানার উপপরিদর্শক (এসআই) সবুজ মিয়া বাদী হয়ে মামলাটি করেছেন। বিএনপির নেতাকর্মীদের হামলায় পুলিশবক্সের ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন মামলার বাদী। এর আগে বিএনপ...


ধর্ম মন্ত্রণালয়ের অধীনে নবমসহ বিভিন্ন গ্রেডে চাকরি

ধর্ম মন্ত্রণালয়ের অধীনে ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক বাস্তবায়নাধীন মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম সপ্তম পর্যায় প্রকল্পে লোকবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। সম্প্রতি ৯টি পদে মোট ৭১ জনকে নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। এর মধ্যে নবম গ্রেডের পদও রয়েছে। অনলাইনে পদগুলোর জন্য আবেদন শুরু হবে ২৪ মে। পদের নাম ও পদসংখ্যা ১। সহকারী পরিচালক-০...


গুজরাটকে হারিয়ে ফাইনালে ধোনির চেন্নাই

রেকর্ড দশমবারের মত ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ফাইনালে উঠেছে মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংস। মঙ্গলবার (২৩ মে) আইপিএলের এবারের আসরের প্রথম কোয়ালিফায়ারে গুজরাট টাইটান্সকে ১৫ রানে হারিয়েছে চেন্নাই। এ ম্যাচ হারলেও ফাইনালে উঠার সুযোগ থাকছে গুজরাটের। এলিমিনেটর ম্যাচের বিজয়ী দলের সঙ্গে দ্বিতীয় কোয়ালিফায়ারে খেলবে গুজরাট।  নিজেদের মাঠে টস হেরে...


বাঁ পাশ ফিরে ঘুমালে হৃৎপিণ্ডের যে ক্ষতি হয়

হৃৎপিণ্ড হলো আমাদের শরীরের পাম্প। এই পাম্পটি নিরন্তর অক্সিজেন ও পুষ্টিসমৃদ্ধ রক্ত পুরো দেহে পৌঁছে দেয়। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এই কাজটি বিরামহীনভাবে চলতে থাকে। তাহলে বুঝতেই পারছেন এই অঙ্গের সুস্থ থাকাটা ঠিক কতটা জরুরি। শেষ কয়েক দশকে বৃদ্ধি পেয়েছে  হৃৎপিণ্ডের অসুখে আক্রান্ত রোগীর সংখ্যা। এমনকি ৩০-এর গোড়াতেও অনেকে  হৃৎপিণ্ডের রোগে আক্রান্ত হয়ে প্রা...


মেয়র তাপসের বক্তব্য আপিল বিভাগের নজরে আনলেন ব্যারিস্টার আমীর-উল ইসলাম

‘একজন চিফ জাস্টিসকেও নামিয়ে দিয়েছিলাম’—ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র শেখ ফজলে নূর তাপসের দেওয়া এমন বক্তব্য আপিল বিভাগের নজরে এনেছেন জ্যেষ্ঠ আইনজীবী এম আমীর-উল ইসলাম। প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন তিন সদস্যের আপিল বিভাগে আজ বুধবার সাড়ে ১১টার পর বিষয়টি তুলে ধরেন তিনি। গতকাল মঙ্গলবার (২৩ মে) একটি দৈনিকে মেয়র তাপসের ওই...


এবি ব্যাংকে ৩৫০ কোটি টাকা বেনামি ঋণ

ঋণের জামানত প্রদান, ব্যক্তিগত গ্যারান্টি, করপোরেট গ্যারান্টিসহ সবই করেছেন আলী হায়দার রতন। পাশাপাশি ইনফ্রাটেক কনস্ট্রাকশন কোম্পানি লিমিটেডের নামে ১৬ কোটি টাকা কর্মক্ষমতা গ্যারান্টি সুবিধা দিয়েছে এবি ব্যাংক। এবি ব্যাংকের গুলশান শাখায় চলতি বছরের ১০ জানুয়ারি ঋণের জন্য আবেদন করে কাগুজে কোম্পানি ব্র্যান্ডশেয়ার ট্রেডিং লিমিটেড। একই দিন শাখা ব্যবস্থাপক কোম...


রুশ সীমান্তে অভিযান, নিহত ৭০ হামলাকারী: রাশিয়া

রাশিয়ার চালানো একটি অভিযানে ইউক্রেনের কমপক্ষে ৭০ জন আক্রমণকারী নিহত হয়েছে। তারা রাশিয়ার বেলগোরেড সীমান্তে প্রবেশের চেষ্টা করছিল বলে দাবি করছে রাশিয়া। তারা রুশ অঞ্চল থেকে চলে যাওয়ার পূর্বে রুশ বাহিনীর সঙ্গে ২৪ ঘণ্টা যুদ্ধ চালিয়েছে । খবর আল-জাজিরা। গত বছর মস্কো ইউক্রেনে আক্রমণ শুরু করার পর থেকে রাশিয়ার ভূখণ্ডে সীমান্ত অঞ্চলে অনুপ্রবেশকারী সশস্ত্র গো...


মসজিদুল হারামের সম্প্রসারিত মাতাফের অংশের নাম ঘোষণা

পবিত্র মসজিদুল হারামের মাতাফ অংশের সম্প্রসারণ প্রকল্পের কাজ সম্পন্ন হয়েছে। রাজকীয় নির্দেশনায় এর নাম ‘সৌদি রিওয়াক’ হিসেবে ঘোষণা দেন পবিত্র দুই মসজিদের পরিচালনা পর্ষদের প্রধান শায়খ ড. আবদুর রহমান আল-সুদাইস। মাতাফ সম্প্রসারণের ফলে আরো অধিকসংখ্যক মুসল্লি ও তাওয়াফকারী এখন স্বাচ্ছন্দ্যে হজ ও ওমরাহ পালন করতে পারবেন। শায়খ আল-সুদাইস বলেন, পবিত্র মসজিদুল হার...


আইসিডিডিআরবিতে চাকরি, বেতন বছরে সাড়ে ৮ লাখের বেশি

আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশ (আইসিডিডিআরবি) নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি ‘সিনিয়র স্ট্যাটিস্টিক্যাল অফিসার’ পদে লোকবল নিয়োগ দেবে। বিজ্ঞপ্তি অনুসারে যোগ্যতা পূরণ সাপেক্ষে যোগ দিতে পারবেন যে কেউ। পদসংখ্যা নির্ধারিত নয়। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারছেন। শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা বিশ্ববিদ্যালয় থেকে পরিসংখ্যান/অ্...


অনাগত দুই সন্তানকে হারিয়েছেন ইরফান সাজ্জাদ

প্রথম সন্তান আসার অপেক্ষায় ছিলেন টিভি নাটকের জনপ্রিয় অভিনেতা ইরফান সাজ্জাদ ও সংবাদ পাঠিকা শারমিন সাজ্জাদ দম্পতি। কিন্তু, ভাগ্যের নির্মম পরিহাসের কাছে হার মানতে হলো তাদের। গত ৫ মে গর্ভপাতে অনাগত দুই সন্তানকে হারিয়েছেন এই দম্পতি।   মঙ্গলবার (২৩মে) নিজের ফেসবুকে একটি ছবি প্রকাশ করে খবরটি জানিয়েছেন সাজ্জাদ। তিনি লিখেছেন, ‘তাদের নাম রেখেছিলাম প্রিয় আর ম...