মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬ এ ০১:১৬:৫৬ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় অনস্ট্রিট পার্কিং নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তা: নগর পরিবহন ব্যবস্থাপনার এক জরুরি পদক্ষেপ •       • ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’ •       • লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত •       • গাজী নজরুল দ্বিতীয় দফায় ৪ দিনের রিমান্ডে •       • গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল: ১৫ আসামির তিন দিনের রিমান্ড •       • ভারত থেকে ইলিশ আমদানির ১০৩ এনওসি বাতিল, বন্ধ হলো আমদানি •       • ইউপি নির্বাচনে জামানত পাঁচ গুণ বাড়ল •       • সীতাকুণ্ডে বীর মুক্তিযোদ্ধা আবুল মুনসুরের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন •       • মুরাদনগরের নবীপুর পূর্ব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী তারেক আহম্মেদ সুমন •       • লোকসান সামাল দিতে জ্বালানি তেলের দাম বাড়াল বিপিসি •

গরমে ডাবের পানিতে মিলবে স্বস্তি

গরমে ডাবের পানিতে মিলবে স্বস্তি

গরমে অতিষ্ঠ জীবন। সূর্যের দাবদাহে সব যেন পুড়ে শেষ। এসময় শরীরের দিকে খেয়াল রাখা খুবই জরুরি। বিশেষ করে এই তীব্র গরমে যারা নিয়মিত রোদে বের হচ্ছেন, তাদের সমস্যা হচ্ছে বেশি। এক্ষেত্রে হিট এক্সজশন, হিট স্ট্রোক, হিট ক্র্যাম্পের মতো সমস্যার ঝুঁকি দেখা দিচ্ছে।

এ-সম্পর্কে ভারতের আয়ুর্বেদ চিকিৎসক ডা. দিক্ষা ভাবসার সাভালিয়া তার ইনস্টাগ্রাম পোস্টের মাধ্যমে ডাবের পানির উপকারিতা সম্পর্কে জানিয়েছেন। চলুন জেনে নেই: 


*হাইপার-অ্যাসিডিটি, জ্বালাপোড়া, প্রস্রাব ধরে রাখা, শরীরে জ্বালাপোড়া, অত্যধিক তৃষ্ণা ও ক্লান্তি দূর করতে ডাবের পানির বিকল্প নেই।

*এছাড়া ডাবের পানি ওজন কমাতেও সাহায্য করে। আবার এটি হজম হয় ধীরে ধীরে অর্থাৎ ডাবের পানি পান করার পর দীর্ঘসময় আপনার পেট ভরা থাকবে।

*এছাড়া পানির সঙ্গে সঙ্গে নারকেলের শাঁসও হজম হয় ধীরে ধীরে। এটি প্রকৃতিতে অ্যাফ্রোডিসিয়াক। যার ফলে শরীরে শীতল থাকে।

*ডাবের পানি ক্লান্তি দূর করতে সাহায্য করে, শরীরে শক্তি ও পুষ্টি জোগায়। এছাড়া গর্ভবতী নারীদের জন্য খুবই উপকারী ডাবের পানি ও শাঁস।